স্ট্রিম সংবাদদাতা

রাঙামাটিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা ৩৫ নেতাকর্মীসহ প্রায় ২ শতাধিক বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তি গণসংহতি আন্দোলনে যোগদান করেছেন।
মঙ্গলবার (৫ মে) বেলা তিনটায় রাঙামাটি শহরের নিউমার্কেট এলাকার আশিকা কনভেনশন হলে এ যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল বলেন, ‘আমরা বাংলাদেশকে এমন একটি জায়গায় নিয়ে যেতে চাই, যেখানে সব নাগরিকের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে যাতে দেশের ঐতিহ্য ধরে রাখা যায়। পাহাড়িরা একটা দাবি করলে তারা বিচ্ছিন্নতাবাদী বলে যে একটা গালি দেয়া হয়; সে কনসেপ্ট থেকে আমাদের বের হয়ে আসতে হবে।’
তিনি আরও বলেন, ‘কাউকে বাদ দিয়ে বাংলাদেশ হবে না। বাংলাদেশটা সকলের হতে হবে। বাংলাদেশের যে বৃহত্তর জনগণ আছে, এই জনগণের স্বার্থ ছাড়া গণসংহতি আন্দোলনের আলাদা কোনো স্বার্থ নেই। আমরা এই জনগণের স্বার্থ পূরণ করার জন্য কাজ করব।’
এনসিপি রাঙামাটি জেলা শাখার যুগ্ম সদস্যসচিবের পদ থেকে পদত্যাগকারী উজ্জ্বল চাকমা বলেন, ‘এনসিপির যে একটা নিজস্ব আর্দশ ছিল, তারা সেই আর্দশ থেকে বিচ্যুতি হয়ে গেছে। এ কারণে এনসিপি থেকে আমরা পদত্যাগ করেছি এবং আজ গণসংহতি আন্দোলনে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছি।’
অনুষ্ঠানে কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সমম্বয়কারী দেওয়ান আবদুর রশিদ নিলু সভাপত্বিতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক পরিষদ সদস্য সৈয়দ হাসান মারুফ রুমী, মুনির উদ্দিন পাপ্পু, শহীদ শিমুল, উবা থোয়াই মারমাসহ অন্য নেতারা।

দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন দূর না হওয়া পর্যন্ত আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, মুক্তির মঞ্জিলের আন্দোলন গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত আমরা থামব না।
১৭ ঘণ্টা আগে
বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন সৈকত আরিফ। আর সাধারণ সম্পাদক হয়েছেন ফারহানা মানিক মুনা। শুক্রবার (২৪ জুলাই) দুই দিনব্যাপী সম্মেলন শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কমিটির তথ্য জানানো হয়েছে।
১৯ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছেড়েছে খেলাফত মজলিস। শনিবার (২৫ জুলাই) দুপুরে দলের কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানানো হয়।
২৫ জুলাই ২০২৬
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাঈন আহমেদ এবং শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক মেঘমল্লার বসু সংগঠন থেকে পদত্যাগ করেছেন। একসঙ্গে কেন্দ্রীয় সংসদের সহসভাপতি নাজিফা জান্নাতকে সংগঠনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
২৫ জুলাই ২০২৬