স্ট্রিম সংবাদদাতা

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দুটি অভিযোগে কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াত ইসলামীর সংসদ সদস্য প্রার্থী আমির হামজাকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। ওই অর্থ না দিলে ছয় দিনের বিনাশ্রম কারাদণ্ডও দেওয়া হয়। পরে আমির হামজার পক্ষে জরিমানা পরিশোধ করেন তাঁর আইনজীবী কাজী তৌফিকুল ইসলাম।
সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি এবং যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম ওই জরিমানা করেন।
নির্বাচনী বিচারিক আদালত থেকে জানা যায়, আমির হামজার নির্বাচনী এলাকায় টানানো ব্যানারে মুদ্রণকারী প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা না থাকায় নির্বাচনী অনুসন্ধান কমিটিতে একটি অভিযোগ দেওয়া হয়। অন্য অভিযোগটি ব্যানারে নির্ধারিত আকারের চেয়ে বড় মাপের ছবি ব্যবহারের।
রায়ে বলা হয়, কুষ্টিয়া মডেল থানার মজমপুর গেট, পাঁচ রাস্তার মোড়, থানা মোড়সহ অন্যান্য নির্বাচনী এলাকা পরিদর্শন করে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ (আরপিও) অনুযায়ী প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট হিসেবে এই আদালত পরিচালনা করা হয়।

দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন দূর না হওয়া পর্যন্ত আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, মুক্তির মঞ্জিলের আন্দোলন গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত আমরা থামব না।
১৯ ঘণ্টা আগে
বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন সৈকত আরিফ। আর সাধারণ সম্পাদক হয়েছেন ফারহানা মানিক মুনা। শুক্রবার (২৪ জুলাই) দুই দিনব্যাপী সম্মেলন শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কমিটির তথ্য জানানো হয়েছে।
২১ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছেড়েছে খেলাফত মজলিস। শনিবার (২৫ জুলাই) দুপুরে দলের কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানানো হয়।
২৫ জুলাই ২০২৬
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাঈন আহমেদ এবং শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক মেঘমল্লার বসু সংগঠন থেকে পদত্যাগ করেছেন। একসঙ্গে কেন্দ্রীয় সংসদের সহসভাপতি নাজিফা জান্নাতকে সংগঠনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
২৫ জুলাই ২০২৬