জকসু নির্বাচন
স্ট্রিম সংবাদদাতা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে সংগীত বিভাগের কেন্দ্রে ছাত্রশিবির সমর্থিত জিএস ও এজিএস প্রার্থী কোনো ভোট পাননি। একই প্যানেলের ভিপি প্রার্থী পেয়েছেন ৪ ভোট।
আজ বুধবার (৭ ডিসেম্বর) বিকেলে জকসু নির্বাচনের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে সংগীত বিভাগের ফল ঘোষণাকালে এ তথ্য জানা যায়।
অন্যদিকে, একই বিভাগে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি পদপ্রার্থী একেএম রাকিব পেয়েছেন ১২৫ ভোট। একই প্যানেলের জিএস পদপ্রার্থী খাদিজাতুল কুবরা ৪৮ ও এজিএস পদপ্রার্থী বিএম আতিকুর রহমান তানজিল পেয়েছেন ১০৮ ভোট।
উল্লেখ্য, জকসু নির্বাচনে ভোটগ্রহণের ২৪ ঘণ্টা অতিবাহিত হলেও এখনো পূর্ণ ফলাফল প্রকাশিত হয়নি। আনুষ্ঠানিকভাবে ২০ কেন্দ্রের ফলাফল প্রকাশিত হয়েছে। এতে ছাত্রদল সমর্থিত ভিপি, ছাত্রশিবিরের জিএস ও এজিএস এগিয়ে রয়েছেন।
অফিসিয়াল ঘোষণায় এখন পর্যন্ত প্রকাশিত ২০ টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের এ কে এম রাকিব পেয়েছেন ২৪০৪ ভোট, জিএস পদপ্রার্থী খাদিজাতুল কুবরা ১১০৪ভোট, এজিএস পদপ্রার্থী এবিএম আতিকুর রহমান তানজিল ২০০১ ভোট।
অপরদিকে শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের ভিপি পদপ্রার্থী রিয়াজুল ইসলাম ২৩১৬ ভোট, জিএস পদপ্রার্থী আবদুল আলীম আরিফ ২৪৮৭ ভোট, এজিএস পদপ্রার্থী মাসুদ রানা পেয়েছেন ২২২১ ভোট।

সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে তিনি বলেন, বিএনপিকে যারা ফ্যাসিবাদী বলেন, তাদের জ্ঞানের অভাব রয়েছে। তাদের মাইনসেটটাই সেভাবে তৈরি হয়েছে।
১ ঘণ্টা আগে
সরকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন জাতীয় নারী শক্তির সদস্যসচিব ডা. মাহমুদা মিতু। তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ দেশ ছেড়ে পালিয়েছে। এখন সেই জায়গা বিএনপি দখল করেছে।
১৬ ঘণ্টা আগে
দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন দূর না হওয়া পর্যন্ত আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, মুক্তির মঞ্জিলের আন্দোলন গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত আমরা থামব না।
২৫ জুলাই ২০২৬
বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন সৈকত আরিফ। আর সাধারণ সম্পাদক হয়েছেন ফারহানা মানিক মুনা। শুক্রবার (২৪ জুলাই) দুই দিনব্যাপী সম্মেলন শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কমিটির তথ্য জানানো হয়েছে।
২৫ জুলাই ২০২৬