স্ট্রিম প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের জন্য তরুণদের একটি অংশ বড় দলের দিকে ঝুঁকছে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। তাঁর ভাষ্যে, এই তরুণ নেতৃত্ব মনে করছেন, বড় দলের সমর্থন ছাড়া তারা নির্বাচিত হতে পারবেন না।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘নাগরিক ইশতেহার ২০২৬: জাতীয় নির্বাচন ও রুপান্তরের প্রত্যাশা’ শীর্ষক সংলাপে তিনি এ মন্তব্য করেন। সিপিডি ও প্রাপ্তি যৌথভাবে এ আয়োজন করে।
সংলাপে মুজিবুর রহমান মঞ্জু বলেন, ‘তরুণদের মধ্যে একটি অংশ ভাবছে, আমি যদি একটি বড় রাজনৈতিক দলের সাপোর্ট না পাই তাহলে আমি তো নির্বাচিত হতে পারবো না। কারণ, নির্বাচন মানে প্রত্যেক কেন্দ্রে আপনাকে এজেন্ট দিতে হবে। নির্বাচন মানে প্রত্যেক কেন্দ্রে আপনার ভোটার পাহারা দেওয়া ও প্রথাগত পদ্ধতিগুলোতে অংশ নেওয়া। এখন আমরা যারা নতুন রাজনৈতিক দল, আমাদের তো তেমন সাংগঠনিক শক্তি তৈরি হয়নি। এছাড়া নানা ধরনের বুলিং ও টিজিংয়ের শিকার হতে হয় আমাদের।’
তিনি আরও বলেন, ‘সবাই নতুন রাজনীতিকে সাপোর্ট দিতে চান। কিন্তু নতুন রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়া, তাদেরকে পৃষ্ঠপোষকতা দেওয়া থেকে বিরত থাকেন। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ন্যাচারাল কজ হচ্ছে, তেলা মাথায় তেল দেওয়া।’
নতুন সরকারের কাছে সুশাসন প্রতিষ্ঠার প্রত্যাশার কথা জানিয়ে মুজিবুর রহমান মঞ্জু বলেন, ‘একটি রাজনৈতিক দল যদি সুশাসন নিশ্চিত করতে পারে তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যায়।’

-a7b17a.jpeg)
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোটে জিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীও হন। এবার রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনায় তাঁর আসনে উপনির্বাচন নিয়ে শুরু হয়েছে আলোচনা।
১ ঘণ্টা আগে
কাদিয়ানি সম্প্রদায়কে অমুসলিম ঘোষণার দাবি আদায় করতে প্রয়োজেন রাজধানীকে অবরুদ্ধ ও অচল করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
২ ঘণ্টা আগে
বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৭ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১৪ ঘণ্টা আগে