স্ট্রিম সংবাদদাতা

অবশেষে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ (সদর) আসনে বিএনপি নেতা গোলাম নবী আলমগীর তাঁর মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। দলের চেয়ারম্যান তারেক রহমানের অনুরোধে তাঁর মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়া হয়েছে বলে জানান গোলাম নবী আলমগীরের আইনজীবী ও ভোলা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. মো. আমিরুল ইসলাম বাছেত।
তিনি বলেন, ‘বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বিশেষ অনুরোধে সোমবার (১২ জানুয়ারি) বিকেলে বিএনপির প্রার্থী ও ভোলা জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর সোমবার (১২ জানুয়ারি) বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ডা. শামীম রহমানের কাছে তাঁর মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন জানান।’
বিষয়টি নিশ্চিত করে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ডা. শামীম রহমান বলেন, বিএনপি প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর আজ সোমবার বিকেলে তাঁর মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেছেন।
এর ফলে এ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের একমাত্র প্রার্থী হিসেবে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ প্রতিদ্বন্দ্বিতা করবেন। আন্দালিব রহমান পার্থ এর আগে ২০০৮ সালের নির্বাচনে ভোলা-১ আসন থেকে তৎকালীন বিএনপি নেতৃত্বাধীন চরদলীয় জোটের প্রার্থী হয়ে বিপুল ভোটের ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত হন।
জেলা রিটার্নিং অফিস সূত্রে জানা যায়, ভোলা-১ আসনে ৯ জন প্রার্থী মনোনয়ন জমা দিলেও যাচাই-বাছাইয়ের জাতীয় পার্টির প্রার্থী আকবর হোসাইন ও স্বতন্ত্র প্রার্থী মো. রফিজুল হোসেনের প্রার্থিতা বাতিল ঘোষণা করা হয়েছে।
আসনটিতে বর্তমানে আন্দালিভ রহমান পার্থ ছাড়াও জামায়াতে ইসলামীর প্রার্থী মো. নজরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. ওবায়দুর রহমান, গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আইনুর রহমান জুয়েল, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রার্থী মো. মিজানুর রহমান, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী মো. আশ্রাফ আলী ভোটের মাঠে রয়েছেন।

-a7b17a.jpeg)
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোটে জিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীও হন। এবার রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনায় তাঁর আসনে উপনির্বাচন নিয়ে শুরু হয়েছে আলোচনা।
১৯ মিনিট আগে
কাদিয়ানি সম্প্রদায়কে অমুসলিম ঘোষণার দাবি আদায় করতে প্রয়োজেন রাজধানীকে অবরুদ্ধ ও অচল করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
১ ঘণ্টা আগে
বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৬ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১৩ ঘণ্টা আগে