ভোটের অনুপাতে উচ্চকক্ষ গঠনের দাবি চরমোনাই পীরেরজুলাই সনদ অনুযায়ী ভোটের অনুপাতে জাতীয় সংসদের উচ্চকক্ষ গঠনের দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। এ ছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উত্থাপিত বিভিন্ন অনিয়মের অভিযোগের বস্তুনিষ্ঠ তদন্তও দাবি করেছেন তিনি।১৬ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচিত ৭৪ শতাংশের পেশা ব্যবসা, রাজনীতি ৩.৭১ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭ আসনে বিজয়ী ২৯৬ প্রার্থীর মধ্যে ২১৮ জনই পেশায় ব্যবসায়ী; শতাংশের হিসাবে যা ৭৩ দশমিক ৬৫। আর পেশায় রাজনীতিবিদ মাত্র ১১ জন (৩ দশমিক ৭১ শতাংশ)। নির্বাচিতদের মধ্যে ব্যবসায়ী ২১৮, আইনজীবী ৩৯, শিক্ষকতা পেশার ২৫ ও চিকিৎসক ১৩ জন।১৪ ফেব্রুয়ারি ২০২৬
৩০ আসনের ফলাফল স্থগিতের দাবি জামায়াতেরভোট জালিয়াতি, কারচুপি ও অব্যবস্থাপনার অভিযোগ এনে ৩০টি আসনের ফলাফল স্থগিতের আবেদন জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে ওই আসনগুলোতে জয়ী ঘোষিত প্রার্থীদের শপথপাঠ না করানোর দাবিও জানিয়েছে দলটি।১৪ ফেব্রুয়ারি ২০২৬
রংপুর-৪ আসন•এনসিপি নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ আখতারের, ভোট পুনর্গণনার দাবি ভরসাররংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার অভিযোগ তুলে ভোট পুনর্গণনার দাবি জানিয়েছেন বিএনপি প্রার্থী এমদাদুল হক ভরসা। একই সঙ্গে তার সমর্থকদের বিক্ষোভ চলাকালে এনসিপির নেতা-কর্মীদের ওপর হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ করেছেন বিজয়ী প্রার্থী আখতার হোসেন। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে১৩ ফেব্রুয়ারি ২০২৬
পাবনায় ভোট পুনর্গণনার দাবিতে ডিসি কার্যালয় ঘেরাও বিএনপিরপাবনা-৩ ও ৪ আসনের বেশকিছু কেন্দ্রে অনিয়ম ও অসঙ্গতির অভিযোগ এনে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে ভোট পুণর্গণনার দাবি জানিয়েছে বিএনপির নেতাকর্মীরা। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করেন বিক্ষোভ করেন তারা। পরে জেলা প্রশাসক আবেদনপত্র নির্১৩ ফেব্রুয়ারি ২০২৬
সংসদে যাবেন মাত্র ৭ নারীত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনপ্রতিধি আদেশে রাজনৈতিক দলগুলোর কমপক্ষে ৫ শতাংশ নারী প্রার্থী মনোনয়ন দেওয়ার নির্দেশনা ছিল। কিন্তু জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রায় ৭ শতাংশ ছাড়া বড় দলগুলোর কোনোটিই ৫ শতাংশ নারী মনোনয়ন দেয়নি। জামায়াত ইসলামী কোনো নারী প্রার্থীই দেয়নি, বিএনপি দিয়েছিল ৩ শতাংশের মতো।১৩ ফেব্রুয়ারি ২০২৬
ঢাকা-১৪ইসিতে বিএনপি প্রার্থী তুলি, পুনর্নির্বাচনের দাবিত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৪ (সিটি করপোরেশনের ৭ থেকে ১২ ওয়ার্ড ও সাভার উপজেলার কাউন্দিয়া ইউনিয়ন) আসনে ভোট কারচুপি ও ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি প্রার্থী সানজিদা ইসলাম তুলি।১৩ ফেব্রুয়ারি ২০২৬
নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পথে বিএনপি, জামায়াত ৪৯ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেতে চলেছে বিএনপি। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোর ৬টা পর্যন্ত ১৮৯ আসনের বেসরকারি ফল পাওয়া গেছে। এতে বিএনপি এককভাবে ১২৭ আসনে জয় পেয়েছে। বিপরীতে জামায়াতে ইসলামী এককভাবে ৪৯টিতে বিজয়ী হয়েছে।১৩ ফেব্রুয়ারি ২০২৬
ভোট গণনায় কারচুপির অভিযোগ নিয়ে ইসিতে মামুনুল হকত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গণনায় কারচুপির অভিযোগ তুলেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। ঢাকা-১৩ আসনের ফলাফল চ্যালেঞ্জ করে নির্বাচন কমিশনে অভিযোগ জমা দেন তিনি।১৩ ফেব্রুয়ারি ২০২৬
মধ্যরাতে ইসিতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতাত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ফলাফল চলাকালীন নির্বাচন কমিশনে (ইসি) হঠাৎ আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়তে শুরু করেছে। বৃহস্পতিবার রাত সোয়া ২টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনের সামনে এ তৎপরতা বাড়তে দেখা গেছে।১৩ ফেব্রুয়ারি ২০২৬
জয়ে ১০০ আসন পার বিএনপির, জামায়াত ৪২ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় জয় পেতে চলেছে বিএনপি। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ৪টা পর্যন্ত ১৫২ আসনের বেসরকারি ফল পাওয়া গেছে। এতে বিএনপি এককভাবে ১০০ আসনে জয় পেয়েছে। বিপরীতে জামায়াতে ইসলামী এককভাবে এ পর্যন্ত ৪২টি আসনে বিজয়ী হয়েছে।১৩ ফেব্রুয়ারি ২০২৬