স্ট্রিম প্রতিবেদক

বাংলাদেশে সোশ্যাল ডেমোক্রেসির বীজ বপন করেছেন শেরে বাংলা এ কে ফজলুল হক বলে মন্তব্য করেছেন জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টির (জেডিপি) আহ্বায়ক নাঈম আহমাদ।
সোমবার (২৭ এপ্রিল) শেরে বাংলার ৬৪তম মৃত্যুবার্ষিকীতে তিন নেতার মাজারে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
জেডিপি আহ্বায়ক বলেন, শেরে বাংলার রাজনীতি ছিল সামাজিক ন্যায়, অর্থনৈতিক ভারসাম্য এবং গণমানুষের ক্ষমতায়নের ওপর ভিত্তি করে গড়ে ওঠা। তাঁর নেতৃত্বে কৃষকদের ঋণমুক্তির উদ্যোগ, জমিদারি শোষণ বন্ধে নীতিগত পদক্ষেপ এবং প্রান্তিক জনগোষ্ঠীর প্রশাসনিক সুরক্ষা নিশ্চিত করার প্রচেষ্টা—এসবই আধুনিক সোশ্যাল ডেমোক্রেসির মৌলিক বৈশিষ্ট্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
নাঈম আহমাদ আরও বলেন, এ কে ফজলুল হক গ্রামীণ ও নিম্নবর্গের মানুষকে রাজনীতির মূলধারায় নিয়ে আসেন। এর ফলে বাংলার রাজনীতিতে গণভিত্তিক অংশগ্রহণের নতুন ধারা তৈরি হয়, যা গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার বিকাশে বড় ভূমিকা রাখে।
দলের সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল আলিম বলেন, জমিদারদের শোষণ থেকে কৃষকদের মুক্তির পাশাপাশি লাহোর প্রস্তাব ও স্বাধীন বাংলাদেশ অর্জনেও ফজলুল হকের অবদান অনস্বীকার্য। যুগ্ম আহ্বায়ক মুত্তাকী বিন মুনির বলেন, অভিজাতদের আধিপত্য উপেক্ষা করে মেহনতি মানুষের রাজনীতি প্রতিষ্ঠা করে তিনি এক ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছেন।
আলোচনা সভায় দলের প্রধান সংগঠক মো. আহছান উল্লাহ শেরে বাংলার ওফাত দিবস রাষ্ট্রীয় উদ্যোগে আরও মর্যাদাপূর্ণভাবে পালনের আহ্বান জানান।
সভায় আরও বক্তব্য দেন যুগ্ম সদস্য সচিব মাহতাব হোসেন সাব্বির ও কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ উল্লাহ জাবেরসহ সংগঠনের নেতারা। সভা শেষে জেডিপি নেতারা শেরে বাংলার কবর জিয়ারত করেন।

দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন দূর না হওয়া পর্যন্ত আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, মুক্তির মঞ্জিলের আন্দোলন গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত আমরা থামব না।
১৮ ঘণ্টা আগে
বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন সৈকত আরিফ। আর সাধারণ সম্পাদক হয়েছেন ফারহানা মানিক মুনা। শুক্রবার (২৪ জুলাই) দুই দিনব্যাপী সম্মেলন শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কমিটির তথ্য জানানো হয়েছে।
২০ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছেড়েছে খেলাফত মজলিস। শনিবার (২৫ জুলাই) দুপুরে দলের কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানানো হয়।
২৫ জুলাই ২০২৬
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাঈন আহমেদ এবং শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক মেঘমল্লার বসু সংগঠন থেকে পদত্যাগ করেছেন। একসঙ্গে কেন্দ্রীয় সংসদের সহসভাপতি নাজিফা জান্নাতকে সংগঠনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
২৫ জুলাই ২০২৬