স্ট্রিম প্রতিবেদক

মিরপুর টেস্টের চতুর্থ দিন শেষে পাকিস্তানের বিপক্ষে ১৭৯ রানে এগিয়ে আছে বাংলাদেশ। মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্তর ফিফটিতে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১৫২ রান তুলেছে স্বাগতিকরা।
সোমবার (১১ মে) বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগে খেলা শুরু হলেও সকালটা ভালো যায়নি বাংলাদেশের। আব্বাস ও হাসান আলীর নিয়ন্ত্রিত বোলিংয়ে ২৩ রানেই দুই ওপেনার মাহমুদুল হাসান জয় (৫) ও সাদমান ইসলাম (১০) বিদায় নিলে চাপে পড়ে দল। তবে তৃতীয় উইকেটে দলের হাল ধরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অভিজ্ঞ মুমিনুল হক। তাঁরা ১০০ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেন।
ব্যক্তিগত ৫৬ রানে আউট হওয়ার আগে প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে টেস্টে টানা পাঁচ ইনিংসে ফিফটি করার রেকর্ড গড়েন মুমিনুল। পাশাপাশি তামিম, মুশফিক ও সাকিবের পর চতুর্থ বাংলাদেশি হিসেবে টেস্ট ক্রিকেটে ৫০০০ রানের মাইলফলক স্পর্শ করেন তিনি।
অন্যদিকে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ক্যারিয়ারের ষষ্ঠ টেস্ট ফিফটি তুলে নিয়ে ৫৮ রানে অপরাজিত আছেন। মুমিনুল ফেরার পর অভিজ্ঞ মুশফিকুর রহিমকে (১৬*) নিয়ে দিনের বাকি সময়টা পার করেন অধিনায়ক।
পাকিস্তানের তারকা পেসার শাহীন আফ্রিদি মুমিনুলকে আউট করে আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন।
লাঞ্চ বিরতির পর মুষলধারে বৃষ্টির কারণে প্রায় তিন ঘণ্টা খেলা বন্ধ ছিল। পরে খেলা শুরু হলেও আলোকস্বল্পতার কারণে আম্পায়াররা নির্ধারিত সময়ের আগেই খেলা শেষ ঘোষণা করেন।
পরিসংখ্যান বলছে, মিরপুরের মাঠে চতুর্থ ইনিংসে ২০৯ রানের বেশি তাড়া করে জেতার রেকর্ড নেই। আগামীকাল পঞ্চম দিনে লিড আরও বাড়িয়ে পাকিস্তানকে চ্যালেঞ্জের মুখে ফেলাই হবে টাইগারদের লক্ষ্য।
বাংলাদেশ (২য় ইনিংস): ১৫২/৩ (শান্ত ৫৮*, মুমিনুল ৫৬, মুশফিক ১৬*; হাসান ১/২৩, শাহীন ১/৩১)
লিড: ১৭৯ রান।
পাকিস্তান ১ম ইনিংস: ৩৮৬/১০ (আজান ১০৩, ফজল ৬০, রিজওয়ান ৫৯, সালমান ৫৮; মিরাজ ৫/১০২, তাসকিন ২/৭৮, তাইজুল ২/৮২)
বাংলাদেশ ১ম ইনিংস: ৪১৩/১০ (শান্ত ১০১, মুমিনুল ৯১, মুশফিক ৭১; আব্বাস ৫/৯২)

আগস্টে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। উইকেটরক্ষক ব্যাটার লিটন দাসের ইনজুরির কারণে প্রায় এক বছর পর দলে ফিরেছেন জাকের আলী অনিক।
৩ ঘণ্টা আগে
২০২৬ বিশ্বকাপ ও গোল্ডেন বলজয়ী স্প্যানিশ তারকা রদ্রি এর্নান্দেসকে দলে ভেড়াতে ইউরোপের জায়ান্ট ক্লাবগুলোর মধ্যে দলবদল বাজারে নতুন লড়াই শুরু হয়েছে। স্প্যানিশ মিডিয়া ও আরএমসি স্পোর্টের সাংবাদিক ফাব্রিস হকিন্সের দাবি, সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদের সঙ্গে রদ্রির গোপন ও মৌখিক সমঝোতা প্রায় চূড়ান্ত।
৪ ঘণ্টা আগে
মাঠের বাইরে একের পর এক সমালোচনা। সাম্প্রতিক কাণ্ডে প্রশ্ন উঠেছে তাঁর পেশাদারিত্ব নিয়ে। তবে মাঠে নেমে দুই গোল করে সমালোচকদের জবাব দিলেন তিনি।
৮ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন নাহিদ রানা। প্রথম টেস্টে অনিশ্চিত লিটন দাস ফিরতে পারেন শেষ টেস্টে। শনিবার (২৫ জুলাই) সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য দিয়েছে বিসিবি।
২৫ জুলাই ২০২৬