মায়ের শেষকৃত্যে অংশ নিতে ৫ ঘণ্টার প্যারোলে চিন্ময় দাস
স্ট্রিম সংবাদদাতাচট্টগ্রাম

মায়ের শেষকৃত্যে অংশ নেওয়ার জন্য পাঁচ ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়েছেন সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। পরে কড়া পুলিশ পাহারায় প্রিজন ভ্যানে করে তাঁকে চট্টগ্রামের হাটহাজারীর শ্রীশ্রী পুণ্ডরীক ধামে নেওয়া হয়।
এর আগে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে চিন্ময় কৃষ্ণ দাসকে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির অনুমোদন দেয় চট্টগ্রাম জেলা প্রশাসন। শেষকৃত্যের আনুষ্ঠানিকতা শেষে নির্ধারিত সময়ের মধ্যেই তাঁকে কারাগারে ফিরিয়ে আনা হবে।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সৈয়দ মাহবুবুল হক বলেন, পরিবারের পক্ষ থেকে আবেদনের ভিত্তিতে মানবিক দিক বিবেচনায় চিন্ময় কৃষ্ণ দাসকে শর্তসাপেক্ষে পাঁচ ঘণ্টার জন্য মুক্তি দেওয়া হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত রানী ধর গুরুতর গতকাল সন্ধ্যা অসুস্থ হয়ে পড়েন। তাঁকে একনজর দেখতে পরিবারের পক্ষ থেকে আগেই চিন্ময় কৃষ্ণ দাসের প্যারোলের আবেদন করা হয়েছিল। তবে সেটির অনুমোদনের আগেই আজ সকাল সোয়া ৯টার দিকে তিনি পুণ্ডরীক ধামে মারা যান। পরে মায়ের শেষকৃত্যে অংশ নেওয়ার সুযোগ চেয়ে নতুন করে আবেদন করা হলে জেলা প্রশাসন তা মঞ্জুর করে।
জেলা প্রশাসন সূত্র জানায়, হাটহাজারীর মেখল ইউনিয়নের শ্রীশ্রী পুণ্ডরীক ধাম আশ্রমে চিন্ময় কৃষ্ণ দাসের মা সন্ধ্যা রানী ধরের মরদেহ রাখা হয়েছে। সেখানেই তাঁর শেষকৃত্যের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
২০২৪ সালের ২৫ নভেম্বর রাষ্ট্রদ্রোহের মামলায় ঢাকা থেকে গ্রেপ্তার হন চিন্ময় কৃষ্ণ দাস। এরপর থেকে তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দী রয়েছেন।
.png)
-028855-256x144.webp)



-8efa4b-256x144.webp)

