স্ট্রিম প্রতিবেদক

হিমালয়ের বরফে মোড়ানো পথ পেরিয়ে বিশ্বের সর্বোচ্চ পর্বত শিখরে দেশের পতাকা ওড়ানোর এক নতুন স্বপ্ন নিয়ে যাত্রা করছেন পর্বতারোহী নুরুন্নাহার নিম্নি। ৫০ দিনব্যাপী এভারেস্ট অভিযানে শনিবার (১১ এপ্রিল) নেপালের উদ্দেশ্য ঢাকা ছাড়বেন তিনি।
পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট শিখরে বাংলাদেশি নারীর অভিযান উপলক্ষে শুক্রবার সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে পতাকা প্রদান ও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি এবং অধিকারকর্মী শিরীন পারভিন হক অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। দুইবারের এভারেস্ট বিজয়ী এম এ মুহিত সাংবাদিক সম্মেলন পরিচালনা করেন।
এভারেস্ট অভিযানটি পরিকল্পনা করেছে বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব এবং স্পনসর করেছে পূবালী ব্যাংক পিএলসি।
নুরুন্নাহার নিম্নি ভারতে মৌলিক পর্বতারোহণ প্রশিক্ষণ নিয়েছেন এবং একটি করে ৬ হাজার ও ৭ হাজার মিটার পর্বত আরোহণ করেছেন।
অনুষ্ঠানের অতিথিরা নুরুন্নাহার নিম্নির হাতে অভিযানের পতাকা তুলে দেন। পতাকা গ্রহণের পর পর্বরারোহী নিম্নি জানান, আগামীকাল নেপালে যাওয়ার মাধ্যমে তার যাত্রার শুরু হবে, এভারেস্টে যাওয়ার ক্ষেত্রে তিনি এভারেস্টের দক্ষিণ পাশ (নেপাল) থেকে যাত্রা শুরু করবেন। আবহওয়ার সঙ্গে মানিয়ে নিতে তিনি মাউন্ট-লুকমা বেস ক্যাম্পে অবস্থান করবেন। সেখান থেকে আবার ক্যাম্প-১ থেকে এভারেস্ট অভিযানের জন্য যাত্রা শুরু করবেন।
শৈশবের শিক্ষকের শিক্ষা আজও অনুপ্রেরণা দেয় নিম্নিকে। সেই স্মৃতি হাতড়ে তিনি বলেন, ‘শিক্ষক বলতেন, যখনই তোমার মনে অহংকার আসবে যে তুমি সফলতার তুঙ্গে আছো, তখনই পাহাড়ের সামনে গিয়ে দাঁড়িয়ো। পাহাড়ের বিশালতা তোমাকে মনে করিয়ে দেবে আমাদের অস্তিত্ব কতটা তুচ্ছ।’
সম্মেলন শেষে নুরুন্নাহার নিম্নি স্ট্রিমকে বলেন, ‘আমি এভারেস্টের ব্যাপারে প্রথম চিন্তা করি আমার লাস্ট সামিট সফল হওয়ার পর। যেটি আমাকে প্রেরণা দিয়েছে যে আমিও পারবো। সামিটের জন্য নিজেকেও আমি তৈরি করেছি বেশ কিছু মাস ধরে। ১০টা ৬টার অফিস শেষে এসে আমি চেষ্টা করি যেন জিমে গিয়ে নিজেকে ফিট রাখতে পারি।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন নাহিদ রানা। প্রথম টেস্টে অনিশ্চিত লিটন দাস ফিরতে পারেন শেষ টেস্টে। শনিবার (২৫ জুলাই) সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য দিয়েছে বিসিবি।
১৬ ঘণ্টা আগে
দুই দশকের বেশি সময় ধরে ফুটবল মাঠে পর্তুগালের ভরসার নাম ক্রিশ্চিয়ানো রোনালদো। বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারে খেলেছেন ছয়টি বিশ্বকাপ। উয়েফার লিগের ম্যাচের মধ্য দিয়ে শেষ হতে যাচ্ছে তাঁর ক্যারিয়ার।
২৫ জুলাই ২০২৬
বিশ্বকাপ ফাইনাল শেষে কোটি ফুটবলপ্রেমীর হৃদয়ে একটি প্রশ্ন জেগেছিল, তবে কি মহাকাব্যের শেষ পাতাটি পড়া হয়ে গেল? স্পেনের বিপক্ষে ১-০ গোলের হৃদয়ভাঙা হারের পর সবাই যখন ধরে নিয়েছিলেন, নীল-সাদা জার্সিতে বোধহয় শেষবারের মতো লিওনেল মেসি মাঠে নেমেছেন, ঠিক তখনই স্বস্তির খবর পেলেন তাঁর ভক্তরা।
২৪ জুলাই ২০২৬
যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগানের লাল কার্ড ও ম্যাচ নিষেধাজ্ঞা স্থগিতের ঘটনায় বিশ্ব ফুটবলে বিতর্ক থামছে না। এ ঘটনায় ফুটবলের নিয়ম ভঙ্গের অভিযোগ তুলে আন্তর্জাতিক ফুটবল সংস্থার (ফিফা) বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগের সিদ্ধান্ত নিয়েছে নরওয়েজিয়ান ফুটবল ফেডারেশন (এনএফএফ)।
২৩ জুলাই ২০২৬