স্ট্রিম প্রতিবেদক

এশিয়ান কাপ বাছাইপর্বের শেষ ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ ফুটবল দল। ম্যাচের ৩১ মিনিটে সিঙ্গাপুরের হ্যারিস স্টুয়ার্টের করা একমাত্র গোলই শেষ পর্যন্ত ম্যাচের ব্যবধান গড়ে দেয়।
মঙ্গলবার (৩১ মার্চ) সিঙ্গাপুরের ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচের শুরু থেকেই বেশ সাবলীল ফুটবল উপহার দেয় বাংলাদেশ। প্রথম ১৫ মিনিটে ৫৮ শতাংশ বল পজিশন ধরে রেখে ম্যাচের নিয়ন্ত্রণ ছিল বাংলাদেশের হাতে। ১৪ মিনিটে শমিত সোমের একটি হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলে লিড নেওয়া থেকে বঞ্চিত হয় বাংলাদেশ। এরপর সিঙ্গাপুর পাল্টা আক্রমণ শুরু করলে রক্ষণভাগে অতন্দ্র প্রহরীর য়িত্ব পালন করেন হামজা চৌধুরী। তাঁর একটি দুর্দান্ত ব্লকিংয়ে নিশ্চিত গোল থেকে রক্ষা পায় বাংলাদেশ।
তবে ম্যাচের ৩১ মিনিটে ছন্দপতন ঘটে। বাম দিক থেকে ডি-বক্সে ঢুকে পড়া সিঙ্গাপুরের খেলোয়াড় গ্লেনের জোরালো শট গোলরক্ষক মিতুল মারমা প্রথম দফায় প্রতিহত করলেও বল গ্লাভসবন্দি করতে পারেননি। ফিরতি বলে নিখুঁত শটে বল জালে জড়ান সিঙ্গাপুরের হ্যারিস স্টুয়ার্ট। পিছিয়ে পড়ে বিরতিতে যায় বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধে গোল শোধে মরিয়া হয়ে মুহূর্মুহূ আক্রমণ চালায় বাংলাদেশ। ৫৬ মিনিটে জায়ানের জোরালো শট সিঙ্গাপুরের ডিফেন্ডার ইরফান ফান্দি ব্লক করে দেন। ৭১ মিনিটে হামজা চৌধুরীর ক্রস থেকে বদলি খেলোয়াড় মিরাজুল ইসলামের শট গোলপোস্টে লেগে ফিরে আসে।
ম্যাচের পরিসংখ্যানে বাংলাদেশের দাপট স্পষ্ট ছিল। সিঙ্গাপুরের মাত্র ৫টি শটের বিপরীতে বাংলাদেশ ১১টি শট নেয়। শেষ মুহূর্ত পর্যন্ত সমতায় ফেরার আপ্রাণ চেষ্টা চালিয়ে গেলেও ফিনিশিংয়ের দুর্বলতা এবং গোলপোস্ট বাধা হয়ে দাঁড়ানোয় ১-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় কাবরেরার শিষ্যদের।

মাঠের বাইরে একের পর এক সমালোচনা। সাম্প্রতিক কাণ্ডে প্রশ্ন উঠেছে তাঁর পেশাদারিত্ব নিয়ে। তবে মাঠে নেমে দুই গোল করে সমালোচকদের জবাব দিলেন তিনি।
২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন নাহিদ রানা। প্রথম টেস্টে অনিশ্চিত লিটন দাস ফিরতে পারেন শেষ টেস্টে। শনিবার (২৫ জুলাই) সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য দিয়েছে বিসিবি।
২০ ঘণ্টা আগে
দুই দশকের বেশি সময় ধরে ফুটবল মাঠে পর্তুগালের ভরসার নাম ক্রিশ্চিয়ানো রোনালদো। বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারে খেলেছেন ছয়টি বিশ্বকাপ। উয়েফার লিগের ম্যাচের মধ্য দিয়ে শেষ হতে যাচ্ছে তাঁর ক্যারিয়ার।
২৫ জুলাই ২০২৬
বিশ্বকাপ ফাইনাল শেষে কোটি ফুটবলপ্রেমীর হৃদয়ে একটি প্রশ্ন জেগেছিল, তবে কি মহাকাব্যের শেষ পাতাটি পড়া হয়ে গেল? স্পেনের বিপক্ষে ১-০ গোলের হৃদয়ভাঙা হারের পর সবাই যখন ধরে নিয়েছিলেন, নীল-সাদা জার্সিতে বোধহয় শেষবারের মতো লিওনেল মেসি মাঠে নেমেছেন, ঠিক তখনই স্বস্তির খবর পেলেন তাঁর ভক্তরা।
২৪ জুলাই ২০২৬