স্ট্রিম প্রতিবেদক

বাংলাদেশের ১৪তম ক্রিকেটার হিসেবে ওয়ানডে ক্রিকেটে সেঞ্চুরি পূর্ণ করেছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন কুমার দাস।
সোমবার (২০ এপ্রিল) নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামার মধ্য দিয়ে ১০০তম ওয়ানডে খেলার মাইলফলক স্পর্শ করলেন লিটন। তবে ক্যারিয়ারের শততম ম্যাচে কিপিং গ্লাভস হাতে দুটি ক্যাচ নিলেও ব্যাট হাতে করেছেন মাত্র ৭ রান।
২০১৫ সালে অভিষেক হওয়া লিটন এখন পর্যন্ত ওয়ানডে ফরম্যাটে ২ হাজার ৭০০ রান সংগ্রহ করেছেন।
লিটনের এই মাইলফলক স্পর্শের দিনে একনজরে দেখে নেওয়া যাক বাংলাদেশের হয়ে ওয়ানডেতে শত বা তার চেয়ে বেশি ম্যাচ খেলা ক্রিকেটারদের তালিকা:
তালিকার শীর্ষে রয়েছেন অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম (২৭৪ ম্যাচ)। এরপর যথাক্রমে রয়েছেন সাকিব আল হাসান (২৪৭ ম্যাচ), তামিম ইকবাল (২৪৩ ম্যাচ), মাহমুদউল্লাহ রিয়াদ (২৩৯ ম্যাচ) এবং সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা (২১৮ ম্যাচ)।
তালিকায় থাকা অন্যদের মধ্যে রয়েছেন মোহাম্মদ আশরাফুল (১৭৫ ম্যাচ), আবদুর রাজ্জাক (১৫৩ ম্যাচ), খালেদ মাসুদ পাইলট (১২৬ ম্যাচ), মোহাম্মদ রফিক (১২৩ ম্যাচ), মেহেদী হাসান মিরাজ (১১৯ ম্যাচ), মোস্তাফিজুর রহমান (১১৯ ম্যাচ), হাবিবুল বাশার সুমন (১১১ ম্যাচ) এবং রুবেল হোসেন (১০৪ ম্যাচ)।

আগস্টে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। উইকেটরক্ষক ব্যাটার লিটন দাসের ইনজুরির কারণে প্রায় এক বছর পর দলে ফিরেছেন জাকের আলী অনিক।
৫ ঘণ্টা আগে
২০২৬ বিশ্বকাপ ও গোল্ডেন বলজয়ী স্প্যানিশ তারকা রদ্রি এর্নান্দেসকে দলে ভেড়াতে ইউরোপের জায়ান্ট ক্লাবগুলোর মধ্যে দলবদল বাজারে নতুন লড়াই শুরু হয়েছে। স্প্যানিশ মিডিয়া ও আরএমসি স্পোর্টের সাংবাদিক ফাব্রিস হকিন্সের দাবি, সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদের সঙ্গে রদ্রির গোপন ও মৌখিক সমঝোতা প্রায় চূড়ান্ত।
৬ ঘণ্টা আগে
মাঠের বাইরে একের পর এক সমালোচনা। সাম্প্রতিক কাণ্ডে প্রশ্ন উঠেছে তাঁর পেশাদারিত্ব নিয়ে। তবে মাঠে নেমে দুই গোল করে সমালোচকদের জবাব দিলেন তিনি।
১০ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন নাহিদ রানা। প্রথম টেস্টে অনিশ্চিত লিটন দাস ফিরতে পারেন শেষ টেস্টে। শনিবার (২৫ জুলাই) সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য দিয়েছে বিসিবি।
২৫ জুলাই ২০২৬