ad

২০ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আর্সেনাল

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক

২০ বছর চ্যাম্পিয়নস লিগের ফাইনালে আর্সেনাল

দীর্ঘ ২০ বছরের অপেক্ষার অবসান ঘটল আর্সেনাল সমর্থকদের। ঘরের মাঠ ইংল্যান্ডের এমিরেটস স্টেডিয়ামে আজ বুধবার (৬ মে) বাংলাদেশ সময় রাত ১টায় উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগের লড়াইয়ে আতলেটিকো মাদ্রিদকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে ‘দ্য গানার্সরা’। প্রথম লেগে মাদ্রিদের মাঠে ম্যাচটি ১-১ গোলে ড্র হওয়ায় দুই লেগ মিলিয়ে ২-১ এগ্রিগেটে এগিয়ে থেকে শিরোপার মঞ্চে পা রাখল ইংলিশ ক্লাবটি।

ম্যাচের শুরু থেকেই দুই দল সাবধানী ফুটবল খেললেও প্রথমার্ধের ৪৪তম মিনিটে ডেডলক ভাঙেন বুকায়ো সাকা। ৪৩ মিনিটে লিয়ান্দ্রো ট্রোসার্ডের একটি জোরালো শট আতলেতিকো গোলরক্ষক ইয়ান ওবলাক ঠিকমতো ক্লিয়ার ব্যর্থ হলো, ফিরতি বলে ট্যাপ-ইনের মাধ্যমে গোল করেন ইংলিশ ফুটবলার সাকা।

দ্বিতীয়ার্ধে সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে দিয়েগো সিমিওনের আতলেতিকো। তবে আর্সেনালের রক্ষণভাগের দুই স্তম্ভ ব্রাজিলিয়ান ফুটবলার গ্যাব্রিয়েল মাগালেস ও ফরাসি ফুটবলার উইলিয়াম সালিবা তাদের রক্ষণভাগ সামলিয়ে রাখেন। মাঝমাঠে আর্সেনালেন ইংলিশ ফুটবলার ডিক্লান রাইসের দুর্দান্ত পারফরম্যান্সের কারণে আতলেটিকোর আক্রমণগুলো বারবার থমকে যাচ্ছিল। দুর্দান্ত খেলার স্বীকৃতিস্বরূপ ডিক্লান রাইস ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ নির্বাচিত হন।

২০০৬ সালের পর এটিই আর্সেনালের প্রথম চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল। আগামী ৩০ মে হাঙ্গেরির বুদাপেস্টে পুসকাস অ্যারেনায় বাংলাদেশ সময় রাত ১০টায় ফাইনালটি অনুষ্ঠিত হবে। সেখানে আর্সেনালের প্রতিপক্ষ হবে আগামীকাল ৭ মে রাতের অন্য সেমিফাইনালের (বায়ার্ন মিউনিখ বনাম পিএসজি) জয়ী দল প্রথম লেগের লড়াই শেষে পিএসজি ৫-৪ ব্যবধানে এগিয়ে রয়েছে।

ম্যাচের সংক্ষিপ্ত পরিসংখ্যান

ফলাফল: আর্সেনাল ১ : ০ আতলেটিকো মাদ্রিদ (অ্যাগ্রিগেট ২-১)
গোলদাতা: বুকায়ো সাকা (৪৪ মিনিট)
ম্যান অব দ্য ম্যাচ: ডিক্লান রাইস
বল পজিশন: আর্সেনাল ৫৪:৪৬ আতলেটিকো
শট: আর্সেনাল ১৩(২): ৫(২) আতলেটিকো

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত