স্ট্রিম প্রতিবেদক

ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে, দীর্ঘকালীন জনপ্রিয় ফুটবল ম্যাগাজিন শো ‘ফুটবল ফোকাস’ এই সিজনের শেষেই বন্ধ হয়ে যাচ্ছে। ১৯৭৪ সালে যাত্রা শুরু করা অনুষ্ঠানটি টানা ৫২ বছর ধরে দর্শকদের বিনোদন দিয়ে আসছিল।
বিবিসি স্পোর্টসের পক্ষ থেকে জানানো হয়েছে, দর্শকদের অভ্যাস পরিবর্তনের কারণেই এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। বর্তমানে ফুটবল ভক্তরা লিনিয়ার টেলিভিশনের (সরাসরি টিভি দেখা) চেয়ে ডিজিটাল প্ল্যাটফর্ম ও অন-ডিমান্ড কনটেন্টের দিকে বেশি ঝুঁকেছেন। ২০১৮ সাল থেকে শোটির দর্শকসংখ্যা ধারাবাহিকভাবে কমছিল। এ কারণে এটি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।
অনুষ্ঠানটি বন্ধ হয়ে গেলেও বর্তমান উপস্থাপিকা ও সাবেক আর্সেনাল তারকা অ্যালেক্স স্কট বিবিসির সঙ্গেই থাকছেন।
বিবিসি স্পোর্টসের ডিরেক্টর কে-জেলস্কি স্কটের ভূমিকার ভূয়সী প্রশংসা করে জানান, অ্যালেক্স স্কট তাঁদের অন্যতম সেরা উপস্থাপক। নারী ও পুরুষ—উভয় ফুটবলেই তিনি অত্যন্ত জনপ্রিয়। তিনি আরও উল্লেখ করেন, স্কট বর্তমানে ও ভবিষ্যতে বিবিসির স্পোর্টস আউটপুটের বড় একটি অংশজুড়ে থাকবেন।
কে-জেলস্কির মতে, চলতি বছরের পুরুষ বিশ্বকাপ ও ২০২৭ সালের নারী বিশ্বকাপে স্কট কেন্দ্রীয় ভূমিকায় থাকবেন। পাশাপাশি ‘উইমেনস সুপার লিগ’ ও ‘বিবিসি স্পোর্টস পার্সোনালিটি অব দ্য ইয়ার’–এ তাঁর প্রধান দায়িত্ব পালন অব্যাহত রাখবেন। তিনি আরও জানান, বর্তমানে স্কটের সঙ্গে চমৎকার একটি নতুন প্রজেক্ট নিয়ে কাজ চলছে। এ সম্পর্কে বিস্তারিত তথ্য শিগগিরই প্রকাশ করা হবে।
৫২ বছরের এই পথচলায় বব উইলসন, গ্যারি লিনেকার, ড্যান ওয়াকার ও মনিশ ভাসিনের মতো কিংবদন্তি উপস্থাপকেরা এই শো পরিচালনা করেছেন। ড্যান ওয়াকার অত্যন্ত আবেগাপ্লুত হয়ে শোটি নিয়ে এক্স হ্যান্ডেলে স্মৃতিচারণ করেন। তিনি জানান, ছোটবেলা থেকেই বাবার সঙ্গে নিয়মিত অনুষ্ঠানটি দেখতেন তিনি। এখানে কাজ করার সুযোগ পেলে তাঁর বাবা অত্যন্ত গর্বিত হয়েছিলেন। ড্যান ওয়াকার আরও উল্লেখ করেন, দীর্ঘ ১২ বছর নিষ্ঠার সঙ্গে এই চেয়ারে বসা এবং ক্যামেরার সামনে-পেছনের চমৎকার একটি দলের সঙ্গে কাজ করতে পারা তাঁর জন্য বিরাট সম্মান ও গৌরবের বিষয় ছিল। দীর্ঘ এই সময়ে তিনি অনেক চিরস্থায়ী বন্ধুত্ব তৈরি করেছেন বলেও জানান।
তথ্য: গোল ডটকম, নিউইয়র্ক টাইমস, এক্স (টুইটার)

মাঠের বাইরে একের পর এক সমালোচনা। সাম্প্রতিক কাণ্ডে প্রশ্ন উঠেছে তাঁর পেশাদারিত্ব নিয়ে। তবে মাঠে নেমে দুই গোল করে সমালোচকদের জবাব দিলেন তিনি।
২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন নাহিদ রানা। প্রথম টেস্টে অনিশ্চিত লিটন দাস ফিরতে পারেন শেষ টেস্টে। শনিবার (২৫ জুলাই) সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য দিয়েছে বিসিবি।
১৯ ঘণ্টা আগে
দুই দশকের বেশি সময় ধরে ফুটবল মাঠে পর্তুগালের ভরসার নাম ক্রিশ্চিয়ানো রোনালদো। বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারে খেলেছেন ছয়টি বিশ্বকাপ। উয়েফার লিগের ম্যাচের মধ্য দিয়ে শেষ হতে যাচ্ছে তাঁর ক্যারিয়ার।
২৫ জুলাই ২০২৬
বিশ্বকাপ ফাইনাল শেষে কোটি ফুটবলপ্রেমীর হৃদয়ে একটি প্রশ্ন জেগেছিল, তবে কি মহাকাব্যের শেষ পাতাটি পড়া হয়ে গেল? স্পেনের বিপক্ষে ১-০ গোলের হৃদয়ভাঙা হারের পর সবাই যখন ধরে নিয়েছিলেন, নীল-সাদা জার্সিতে বোধহয় শেষবারের মতো লিওনেল মেসি মাঠে নেমেছেন, ঠিক তখনই স্বস্তির খবর পেলেন তাঁর ভক্তরা।
২৪ জুলাই ২০২৬