স্ট্রিম প্রতিবেদক

এশিয়ান কাপ কোয়ালিফাইংয়ের শেষ ম্যাচে মঙ্গলবার (৩১ মার্চ) সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ফুটবল দল। সিঙ্গাপুরের ন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হতে যাওয়া এই ম্যাচে প্রবাসী সমর্থকদের জয় উপহার দিতে চান হামজা-শমিতরা।
বাংলাদেশের ম্যাচ নিয়ে সিঙ্গাপুরে থাকা প্রবাসী বাংলাদেশিদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। প্রিয় ফুটবলারদের এক নজর দেখতে তাঁরা নিয়মিত ভিড় করছেন ট্রেনিং গ্রাউন্ডে।
বাংলাদেশ ফুটবলের পোস্টার বয় হামজা চৌধুরী সমর্থকদের এমন ভালোবাসায় আপ্লুত। বাফুফের প্রকাশিত এক ভিডিওতে তিনি বলেন, ‘পুরো টিমের খুব ভালো লাগছে যে সবাই আমাদের সাপোর্ট করছে। আমরা জানি এখানে আমরা হোম ম্যাচের মতো সমর্থন পাব। যদিও এবার ফিফা ক্যালেন্ডারের কারণে বাংলাদেশে যেতে পারিনি, কিন্তু এখানে ফ্যানদের দেখে বাংলাদেশের স্বাদ পাচ্ছি। ইনশাআল্লাহ, আমরা সমর্থকদের জয় উপহার দেব।’
মিডফিল্ডার শমিত সোম বলেন, ‘এমন সমর্থন পেয়ে খুব ভালো লাগছে। এই সমর্থন ম্যাচে ভালো কিছু করার শক্তি জোগাবে।’
দলের তরুণ তুর্কি শেখ মোরসালিনও জয়ের ব্যাপারে আশাবাদী। তিনি বলেন, ‘কোনো ধরনের বাড়তি চাপ না নিয়ে স্বাভাবিক খেলা খেলে জয় নিয়ে মাঠ ছাড়তে চাই।’
তবে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামার আগে বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্স খুব একটা সুখকর নয়। গত ২৬ মার্চ র্যাঙ্কিংয়ে ৭৯ ধাপ এগিয়ে থাকা ভিয়েতনামের বিপক্ষে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ। সেই ম্যাচে রক্ষণভাগের ব্যর্থতা এবং ফ্রিকিক ও কর্নার থেকে গোল হজম করার বিষয়ে চিন্তিত দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। তবে ম্যাচের দ্বিতীয়ার্ধে ৪-৩-৩ ফরম্যাট থেকে ৫-৩-২ ফরম্যাটে টেকনিক্যাল শিফট করার পর রক্ষণভাগ কিছুটা স্থিতিশীলতা ফিরেছিল।
কোচ ক্যাবরেরা মনে করেন, ভিয়েতনাম ম্যাচে পাওয়া সুযোগগুলো কাজে লাগাতে পারলে ফলাফল ভিন্ন হতে পারত। তিনি বলেন, ‘আমরা কিছু সুযোগ পেয়েছিলাম কিন্তু কাজে লাগাতে পারিনি। আশা করছি সিঙ্গাপুরের বিপক্ষে আমরা জয় নিয়ে ফিরতে পারব।’
পরিসংখ্যান অনুযায়ী, সিঙ্গাপুরের বিপক্ষে এখন পর্যন্ত জয়ের দেখা পায়নি বাংলাদেশ। মুখোমুখি হওয়া ৩ ম্যাচের মধ্যে ২টিতেই জয় পেয়েছে সিঙ্গাপুর এবং এক মাচ ড্র হয়েছে। ফলে মঙ্গলবার জয়ের খাতা খুলতে মরিয়া হয়েই মাঠে নামবে হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা।

মাঠের বাইরে একের পর এক সমালোচনা। সাম্প্রতিক কাণ্ডে প্রশ্ন উঠেছে তাঁর পেশাদারিত্ব নিয়ে। তবে মাঠে নেমে দুই গোল করে সমালোচকদের জবাব দিলেন তিনি।
২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন নাহিদ রানা। প্রথম টেস্টে অনিশ্চিত লিটন দাস ফিরতে পারেন শেষ টেস্টে। শনিবার (২৫ জুলাই) সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য দিয়েছে বিসিবি।
২০ ঘণ্টা আগে
দুই দশকের বেশি সময় ধরে ফুটবল মাঠে পর্তুগালের ভরসার নাম ক্রিশ্চিয়ানো রোনালদো। বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারে খেলেছেন ছয়টি বিশ্বকাপ। উয়েফার লিগের ম্যাচের মধ্য দিয়ে শেষ হতে যাচ্ছে তাঁর ক্যারিয়ার।
২৫ জুলাই ২০২৬
বিশ্বকাপ ফাইনাল শেষে কোটি ফুটবলপ্রেমীর হৃদয়ে একটি প্রশ্ন জেগেছিল, তবে কি মহাকাব্যের শেষ পাতাটি পড়া হয়ে গেল? স্পেনের বিপক্ষে ১-০ গোলের হৃদয়ভাঙা হারের পর সবাই যখন ধরে নিয়েছিলেন, নীল-সাদা জার্সিতে বোধহয় শেষবারের মতো লিওনেল মেসি মাঠে নেমেছেন, ঠিক তখনই স্বস্তির খবর পেলেন তাঁর ভক্তরা।
২৪ জুলাই ২০২৬