স্ট্রিম প্রতিবেদক

দর্শকদের চাপ সামলানোর বিষয়ে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন কোচ টমাস ডুলি বলেছেন, ‘ভুলে যাবেন না, আমি একজন জার্মান। চাপ সামলাতে জানি।’
শুক্রবার (২২ মে) বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) ‘কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড ২০২৫’ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
ডুলি বলেন, ‘আমি দর্শকদের হিট সামলাতে পারব। দর্শকদের চাপ সামলানোর পরীক্ষা আমাদের বারবার দিতে হয়।’
এশিয়ান ফুটবলের পরিবেশ ও সংস্কৃতির সঙ্গে ডুলির পরিচয় বেশ পুরোনো। এর আগে ফিলিপাইন জাতীয় দলের কোচ হিসেবে কাজ করেছেন তিনি। ডুলি বলেন, ‘আমি এশিয়ার সঙ্গে অনেক আগে থেকেই পরিচিত। আমি ফিলিপাইনে কাজ করেছি, তাই এখানকার সংস্কৃতি সম্পর্কে ধারণা আছে।’
এছাড়া মালয়েশিয়ায় অবস্থানকালে প্রবাসী বাংলাদেশিদের ফুটবলপ্রেম দেখার অভিজ্ঞতা স্মরণ করে ডুলি বলেন, ‘বাংলাদেশের সমর্থকেরা যে কতটা আবেগপ্রবণ, আমার ধারণা আছে।’
ফুটবল নিয়ে বাংলাদেশ ফ্যানদের অতিরিক্ত প্রত্যাশা এবং সমালোচনা নিয়ে রসিকতা করে ডুলি বলেন, ‘আমি জানি বাংলাদেশে এক মিলিয়ন কোচ আছে। বাংলাদেশ যেহেতু ২৩ বছর ধরে বড় শিরোপা পায়নি, তাই আমাদের লক্ষ্য হবে বাস্তব।’
লাল-সবুজ দলকে ফিফা র্যাঙ্কিংয়ে এগিয়ে নেওয়ার পরিকল্পনার কথা জানিয়ে ডুলি বলেন, ‘আমার পরিকল্পনা র্যাঙ্কিংয়ে ১৫০ থেকে ১৬০-এর মধ্যে থাকা। তবে এক রাতে সম্ভব নয়। প্রয়োজন দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং খেলোয়াড়দের মানসিকতা বদলানো।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন নাহিদ রানা। প্রথম টেস্টে অনিশ্চিত লিটন দাস ফিরতে পারেন শেষ টেস্টে। শনিবার (২৫ জুলাই) সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য দিয়েছে বিসিবি।
১৬ ঘণ্টা আগে
দুই দশকের বেশি সময় ধরে ফুটবল মাঠে পর্তুগালের ভরসার নাম ক্রিশ্চিয়ানো রোনালদো। বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারে খেলেছেন ছয়টি বিশ্বকাপ। উয়েফার লিগের ম্যাচের মধ্য দিয়ে শেষ হতে যাচ্ছে তাঁর ক্যারিয়ার।
২৫ জুলাই ২০২৬
বিশ্বকাপ ফাইনাল শেষে কোটি ফুটবলপ্রেমীর হৃদয়ে একটি প্রশ্ন জেগেছিল, তবে কি মহাকাব্যের শেষ পাতাটি পড়া হয়ে গেল? স্পেনের বিপক্ষে ১-০ গোলের হৃদয়ভাঙা হারের পর সবাই যখন ধরে নিয়েছিলেন, নীল-সাদা জার্সিতে বোধহয় শেষবারের মতো লিওনেল মেসি মাঠে নেমেছেন, ঠিক তখনই স্বস্তির খবর পেলেন তাঁর ভক্তরা।
২৪ জুলাই ২০২৬
যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগানের লাল কার্ড ও ম্যাচ নিষেধাজ্ঞা স্থগিতের ঘটনায় বিশ্ব ফুটবলে বিতর্ক থামছে না। এ ঘটনায় ফুটবলের নিয়ম ভঙ্গের অভিযোগ তুলে আন্তর্জাতিক ফুটবল সংস্থার (ফিফা) বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগের সিদ্ধান্ত নিয়েছে নরওয়েজিয়ান ফুটবল ফেডারেশন (এনএফএফ)।
২৩ জুলাই ২০২৬