বিশ্বকাপ ২০২৬•ফুটবলের উৎসব নাকি ফিফার সবচেয়ে বড় ব্যবসাহাজার হাজার মানুষ স্টেডিয়ামের বাইরে দাঁড়িয়ে। কারও গায়ে ব্রাজিলের হলুদ জার্সি। কারও কাঁধে আর্জেন্টিনার পতাকা। কেউ বা মুখ রাঙিয়েছেন মেক্সিকোর সবুজ-সাদা-লালে। ভেতরে বিশ্বকাপের ম্যাচ। বাইরে উল্লাস- উত্তেজনা। কিন্তু এই উৎসবের আরেকটি দৃশ্য সাধারণ দর্শকের চোখে পড়ে না। সেটি হলো কোটি কোটি ডলারের হিসাব।০৯ জুলাই ২০২৬
প্রভাবিত করার ক্ষমতা ফিফা সভাপতিরও নেই, রেফারিদের প্রধানবিশ্বকাপের শেষ ১৬তে আর্জেন্টিনা ও মিসর ম্যাচের ‘বিতর্কিত রেফারিংয়ের’ পক্ষে সাফাই গেয়েছেন ফিফার প্রধান রেফারিং অফিশিয়াল পিয়েরলুইজি কলিনা। তিনি বলেছেন, ‘ফাউল তো ফাউলই। ম্যাচে রেফারিদের প্রভাবিত করার ক্ষমতা বিশ্বের কারও নেই, এমনকি খোদ ফিফা সভাপতিরও না।’০৯ জুলাই ২০২৬
প্রতিশোধের মিশনে মরক্কো, ইতিহাসের পুনরাবৃত্তি চায় ফ্রান্সচার বছর আগে কাতার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সের কাছে হেরে বিদায় নিয়েছিল মরক্কো। সেই স্মৃতি সামনে রেখেই আজ বাংলাদেশ সময় রাত ২টায় যুক্তরাষ্ট্রের বোস্টনের ফক্সবরো স্টেডিয়ামে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আবার মুখোমুখি হচ্ছে দুই দল।০৯ জুলাই ২০২৬
কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে ৭২ বছর পর কোয়ার্টারে সুইজারল্যান্ডকানাডার ভ্যানকুভারের বিসি প্লেস স্টেডিয়ামে ১২০ মিনিট ধরে গোলরক্ষকদের দৃঢ়তায় গোলশূন্য ছিল কলম্বিয়া-সুইজারল্যান্ডের লড়াই। শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকারে। সেখানে কলম্বিয়াকে ৪-৩ গোলে হারিয়ে ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে সুইজারল্যান্ড।০৮ জুলাই ২০২৬
ট্রাম্পের অনুরোধে বালোগনের নিষেধাজ্ঞা স্থগিত, বিতর্কে ফিফাবিশ্বকাপের শেষ ষোলোয় বেলজিয়ামের বিপক্ষে ম্যাচের আগে যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফ্লোরিয়ান বালোগনের এক ম্যাচের নিষেধাজ্ঞা স্থগিত করেছে ফিফা। ট্রাম্পের তদবিরের পর আসা এ সিদ্ধান্তে বিতর্ক তৈরি হয়েছে। বিস্ময় প্রকাশ করেছে বেলজিয়াম ফুটবল অ্যাসোসিয়েশন। ফিফা বলছে, শৃঙ্খলাবিধির ২৭ নম্বর ধারায় এই সিদ্ধান্ত।০৬ জুলাই ২০২৬
কেইনের কাঁধে চড়ে শেষ ষোলোয় ইংল্যান্ড, ডিআর কঙ্গোর স্বপ্নভঙ্গ৬০ বছর পর বিশ্বকাপে প্রথমে গোল হজম করেও ম্যাচ জিতেছে ইংল্যান্ড। হ্যারি কেইনের জোড়া গোলে ডিআর কঙ্গোকে ২-১ ব্যবধানে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে থ্রি লায়ন্সরা। আগামী সোমবার (৬ জুলাই) শেষ ষোলোয় মেক্সিকোর মুখোমুখি হবে থ্রি লায়ন্সরা।০২ জুলাই ২০২৬
স্নায়ুক্ষয়ী টাইব্রেকারে ডাচদের হারিয়ে শেষ ষোলোয় মরক্কোশেষ বাঁশি যখন বাজলো তখনও ম্যাচে ১-১ গোলে সমতা। বিজয়ী নির্ধারণে অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচ। ফল মেলেনি সেখানেও। সব শেষে ভাগ্য নির্ধারণে টাইব্রেকার। আর সেখানেই ইতিহাস গড়ল মরক্কো। রোমাঞ্চকর এক টাইব্রেকারে নেদারল্যান্ডসকে ৩-২ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে আফ্রিকার দলটি।৩০ জুন ২০২৬
কোনোমতে জাপান বাধা পেরিয়ে শেষ ষোলোয় ব্রাজিলনকআউটে জাপানের বিপক্ষে কঠিন পরীক্ষায় শেষ পর্যন্ত উতরে গেছে ব্রাজিল। প্রথমার্ধে পিছিয়ে পড়েও কাসেমিরো ও মার্টিনেল্লির গোলে ২-১ ব্যবধানে জিতে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে সেলেসাওরা।৩০ জুন ২০২৬
আনচেলত্তির ‘ফাইনালের মতো’ ম্যাচে ইতিহাস বদলাতে চায় জাপানফুটবল বিশ্বকাপের শেষ-৩২ পর্বে আজ সোমবার (২৯ জুন) টেক্সাসের হিউস্টনে মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও জাপান। মাঠের লড়াই শুরুর আগেই ম্যাচটি ঘিরে শুরু হয়েছে মনস্তাত্ত্বিক লড়াই। সংবাদ সম্মেলনে প্রতিপক্ষকে সমীহ করলেও জয়ের ব্যাপারে ছাড় দিতে নারাজ দুই দলের কোচই।২৯ জুন ২০২৬
১৭ বিশ্বকাপ প্রেস বক্সে, পেলেন মিনি ফিফা ট্রফিটানা ৬৪ বছর ধরে ১৭টি ফুটবল বিশ্বকাপ কাভার করে রেকর্ড গড়েছেন ৮৮ বছর বয়সী জার্মান ক্রীড়া সাংবাদিক হার্টমুট শ্যারজার। এই গৌরবময় যাত্রাকে সম্মান জানিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা।২৭ জুন ২০২৬
ভিএআরে জয় হারাল ইরান, নকআউটে মিশর১-১ গোলের ড্রতে শেষ হয়েছে মিসর ও ইরানের নকআউট নির্ধারণী ম্যাচ। এতে প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ ৩২ নিশ্চিত করেছে মিসর। অন্যদিকে ইরানের ভাগ্য এখন ঝুলে আছে অন্য গ্রুপগুলোর ফলাফলের ওপর।২৭ জুন ২০২৬