স্পোর্টস ডেস্ক

নীতি লঙ্ঘনের দায়ে কানাডা ক্রিকেট বোর্ডের সদস্যপদ স্থগিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তবে সদস্যপদ স্থগিত হলেও আইসিসির ইভেন্টে অংশ নিতে পারবে কানাডা।
গত ৩১ মে ভারতের আহমেদাবাদে আইসিসির বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় জানানো হয়, সদস্যপদের দায়বদ্ধতা ও নিয়মকানুন লঙ্ঘনে কানাডার ওপর এই নিষেধাজ্ঞা জারি হয়েছে। তবে খেলোয়াড়দের স্বার্থ রক্ষায় কানাডিয়ান জাতীয় দলগুলো আইসিসির ইভেন্টে অংশ নিতে পারবে। এছাড়া আইসিসির নরমালাইজেশন কমিটির অধীনে তহবিল সচল রাখা হবে।
এই সিদ্ধান্তকে অপ্রত্যাশিত অভিহিত করে ক্রিকেট কানাডা এক বিবৃতিতে জানিয়েছে, আইসিসির সব ধরনের শর্ত পূরণে তারা রাজি।
বিবৃতিতে বলা হয়, গভর্ন্যান্স, আর্থিক তদারকি এবং রিপোর্টিং ব্যবস্থাকে শক্তিশালী করার পদক্ষেপ নেওয়া হচ্ছে। আইসিসির চিঠি পাওয়ার পর থেকেই সংশোধনমূলক কার্যক্রম শুরু করেছি।’
কানাডার ক্রিকেট প্রশাসনের বিরুদ্ধে অব্যবস্থাপনা, জালিয়াতি ও ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ দীর্ঘদিনের। এছাড়া জাতীয় দলের খেলোয়াড়দের ওপর সন্ত্রাসী চক্রের হুমকির বিষয়ও স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত করছে।
আইসিসি জানিয়েছে, পুনরায় সদস্যপদ ফিরে পেতে সুনির্দিষ্ট শর্ত দেওয়া হবে এবং সার্বিক অগ্রগতি আইসিসির নরমালাইজেশন কমিটি পর্যবেক্ষণ করবে।

মাঠের বাইরে একের পর এক সমালোচনা। সাম্প্রতিক কাণ্ডে প্রশ্ন উঠেছে তাঁর পেশাদারিত্ব নিয়ে। তবে মাঠে নেমে দুই গোল করে সমালোচকদের জবাব দিলেন তিনি।
২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন নাহিদ রানা। প্রথম টেস্টে অনিশ্চিত লিটন দাস ফিরতে পারেন শেষ টেস্টে। শনিবার (২৫ জুলাই) সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য দিয়েছে বিসিবি।
১৯ ঘণ্টা আগে
দুই দশকের বেশি সময় ধরে ফুটবল মাঠে পর্তুগালের ভরসার নাম ক্রিশ্চিয়ানো রোনালদো। বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারে খেলেছেন ছয়টি বিশ্বকাপ। উয়েফার লিগের ম্যাচের মধ্য দিয়ে শেষ হতে যাচ্ছে তাঁর ক্যারিয়ার।
২৫ জুলাই ২০২৬
বিশ্বকাপ ফাইনাল শেষে কোটি ফুটবলপ্রেমীর হৃদয়ে একটি প্রশ্ন জেগেছিল, তবে কি মহাকাব্যের শেষ পাতাটি পড়া হয়ে গেল? স্পেনের বিপক্ষে ১-০ গোলের হৃদয়ভাঙা হারের পর সবাই যখন ধরে নিয়েছিলেন, নীল-সাদা জার্সিতে বোধহয় শেষবারের মতো লিওনেল মেসি মাঠে নেমেছেন, ঠিক তখনই স্বস্তির খবর পেলেন তাঁর ভক্তরা।
২৪ জুলাই ২০২৬