২ কোটি টাকার ভ্যাট ফাঁকি আলফা ই-শপের
স্ট্রিম প্রতিবেদক

অনলাইন প্ল্যাটফর্ম আলফা ই-শপ লিমিটেডের প্রায় ২ কোটি টাকার ভ্যাট ফাঁকি উদ্ঘাটন করেছে নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (মূল্য সংযোজন কর) ঢাকা কার্যালয়। বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনলাইন প্ল্যাটফর্মে ব্যবসার প্রসারের সঙ্গে পাল্লা দিয়ে ভ্যাট ফাঁকি বাড়ছে। বিষয়টি নিয়ে ভ্যাট নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের রিসার্চ টিম মাঠ পর্যায়ে একটি জরিপ কার্যক্রম পরিচালনা করেছে। এর ফলাফলের ভিত্তিতে সম্প্রতি বেশ কয়েকটি অনলাইন প্ল্যাটফর্মকে অনুসন্ধানের আওতায় আনা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ৮ সেপ্টেম্বর অধিদপ্তরের দুটি টিম আলফা ই-শপের বনানী-১১ ও মিরপুর-১২ নম্বরে অবস্থিত দুটি শোরুমে একযোগে অভিযান পরিচালনা করে। এ সময় প্রতিষ্ঠানটির ক্রয়-বিক্রয় সংক্রান্ত বিভিন্ন নথি জব্দ করা হয়।
নথি পর্যালোচনায় দেখা যায়, প্রতিষ্ঠানটি তাদের নিজস্ব শোরুম ছাড়াও কয়েকটি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে পণ্য বিক্রি করে আসছে। এসব বিক্রির তথ্য যাচাই-বাছাইয়ে প্রাথমিকভাবে প্রায় ২ কোটি টাকার ভ্যাট ফাঁকির প্রমাণ পাওয়া গেছে। বিষয়টি উদ্ঘাটিত হওয়ার পর প্রতিষ্ঠানটি তা পরিশোধে মৌখিক সম্মতি জানিয়েছে।
ভ্যাট গোয়েন্দা অধিদপ্তর জানিয়েছে, জব্দকৃত নথি বিস্তারিত পর্যালোচনার পর প্রতিষ্ঠানটির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
.png)
-028855-256x144.webp)





