স্ট্রিম প্রতিবেদক

ইউরোপের মাটিতে রূপকথার রাত উপহার দিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মনের চোখধাঁধানো জোড়া গোলে স্বাগতিক সান মারিনোকে হারিয়ে ইউরোপের বুকে নিজেদের প্রথম ঐতিহাসিক জয় তুলে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
শুক্রবার (৫ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় সান মারিনোর স্তাদিও অলিম্পিকো দি সেররাভাল স্টেডিয়ামে অনুষ্ঠিত রোমাঞ্চকর ম্যাচটিতে ২-১ ব্যবধানে জয় পায় বাংলাদেশ। ইউরোপের মাটিতে এটি ছিল বাংলাদেশের তৃতীয় ম্যাচ।
টমাস ডুলির অধীনে বাংলাদেশ ৪-৩-৩ ফর্মেশনে মাঠে নামে। শুরুর একাদশে দলের অধিনায়ক জামাল ভুঁইয়া ও লেস্টারসিটির হামজা চৌধুরি থাকলেও অন্যতম প্রবাসী মিডফিল্ডার শমিত সোম ছিলেন না।
প্রথমার্ধে সান মারিনো বাংলাদেশের ডিফেন্সকে ব্যস্ত রেখে দ্বিতীয় মিনিটে কর্নার আদায় করে। ম্যাচের নবম মিনিটে জামালের ক্রসটি সরাসরি সান মারিনোর গোলরক্ষক তালুবন্দী করে।
ম্যাচ যত গড়িয়েছে, বাংলাদেশের আক্রমণের ধার ততই বাড়তে থাকে। সেররাভালের নামা বৃষ্টির মধ্যেই ম্যাচের ১৯তম মিনিটে আসে সেই মাহেন্দ্রক্ষণ। ডান প্রান্ত থেকে তরুণ তুর্কি ফলস-নাইন শেখ মোরসালিন নিখুঁত মাপে একটি 'পিন-পয়েন্ট' ক্রস বাড়ান সান মারিনোর ডি-বক্সে। সেখানে বলের জন্য ওত পেতে থাকা অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মন কোনো ভুল করেননি। সান মারিনোর নিখুঁত ও ক্লিনিক্যাল হেডে বল জালে জড়ান তিনি। আন্তর্জাতিক ফুটবলে এটি তপুর ক্যারিয়ারের সপ্তম গোল।

তবে বাংলাদেশের এই আনন্দের স্থায়িত্ব ছিল মাত্র ১২ মিনিট। ম্যাচের ৩১তম মিনিটে সমতায় ফেরে স্বাগতিক সান মারিনো। বাংলাদেশের গোলরক্ষক মিতুলকে পরাস্ত করে বল জালে জড়ান গিয়াচোপেত্তি।
ম্যাচের ৩৭তম মিনিটে সাদ সুযোগ পেলেও গোল করতে ব্যর্থ হন। ১-১ সমতায় থেকে প্রথমার্ধ শেষ করে দুই দল।
ম্যাচের দ্বিতীয়ার্ধে বাংলাদেশ দল তিন পরিবর্তন নিয়ে নামে। ম্যাচের ৪৮তম মিনিটে রফিক দারুণ একটা ক্রস বাড়ালেও বদলি নামা সোহেল রানা জুনিয়র ফিনিসিং টাচের অভাবে গোল বঞ্চিত হয় লাল-সবুজের দল। ৫৩তম মিনিটে ফাহিমের নেওয়া শট গোলবারে লাগলে এগিয়ে থাকার থেকে বঞ্চিত। ম্যাচে বদলি নামা বিশ্বনাথ ঘোষ ডিফেন্ডারদের কাটিয়ে বল পেলেও সাইড নেটিং করে গোল বঞ্চিত হন।
ম্যাচ যখন ১-১ সমতায় থেকে নিশ্চিত ড্রয়ের দিকে এগোচ্ছিল, ঠিক তখনই আসে ৮৬তম মিনিটে বাংলাদেশের পক্ষে একটি নিখুঁত ফ্রি-কিক নেন মিডফিল্ডার হামজা চৌধুরী। তাঁর বাড়ানো ক্রসটি ডি-বক্সে থাকা বিশ্বনাথ ঘোষ নিয়ন্ত্রণে নিয়ে শট করেন, যা ডিফ্লেক্ট হয়ে চলে আসে তপু বর্মনের পায়ে। বক্সের ভেতর দাঁড়িয়ে ঠান্ডা মাথায় বলটি জালে জড়িয়ে নিজের দ্বিতীয় গোলটি উদযাপনে মাতেন তপু। শেষ পর্যন্ত কোন দল গোল না পেলে সান মারিনোর বিপক্ষে ২-১ গোলের জয় দিয়ে ম্যাচ শেষ করে বাংলাদেশ।

বিশ্বকাপ শেষ হতেই ফিরছে ইউরোপীয় ক্লাব ফুটবল। এরই মধ্যে জমে উঠেছে দলবদলের বাজার। রদ্রি, ভিনিসিউসসহ বড় তারকাদের ভবিষ্যৎ নিয়ে চলছে জোর আলোচনা। নতুন মৌসুম সামনে রেখে দল গোছাতে ব্যস্ত শীর্ষ ক্লাবগুলো। আগামী আগস্টের মাঝামাঝি থেকে শুরু হবে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের নতুন মৌসুম।
৫ ঘণ্টা আগে
বিশ্বকাপের সোনালি ট্রফিটা হাতছোঁয়া দূরত্বে ছিল। কিন্তু শেষ পর্যন্ত তা অধরাই থেকে গেছে। বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের এক সপ্তাহ পর সমর্থকদের উদ্দেশে আবেগঘন এক খোলা চিঠি লিখেছেন দলটির বিশ্বকাপ ও কোপা আমেরিকাজয়ী কোচ লিওনেল স্কালোনি।
৬ ঘণ্টা আগে
আগস্টে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। উইকেটরক্ষক ব্যাটার লিটন দাসের ইনজুরির কারণে প্রায় এক বছর পর দলে ফিরেছেন জাকের আলী অনিক।
২১ ঘণ্টা আগে
২০২৬ বিশ্বকাপ ও গোল্ডেন বলজয়ী স্প্যানিশ তারকা রদ্রি এর্নান্দেসকে দলে ভেড়াতে ইউরোপের জায়ান্ট ক্লাবগুলোর মধ্যে দলবদল বাজারে নতুন লড়াই শুরু হয়েছে। স্প্যানিশ মিডিয়া ও আরএমসি স্পোর্টের সাংবাদিক ফাব্রিস হকিন্সের দাবি, সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদের সঙ্গে রদ্রির গোপন ও মৌখিক সমঝোতা প্রায় চূড়ান্ত।
১ দিন আগে