বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। ১৯৯৯ সাল থেকে অনিয়ন্ত্রিত পর্যটন, জনসংখ্যা বৃদ্ধি, দূষণ ও প্রাণবৈচিত্র্য হারানোর কারণে এই একমাত্র প্রবাল দ্বীপ পরিবেশগত ঝুঁকির মুখে রয়েছে। সমস্যা মোকাবিলা করার জন্য সরকার প্রথমবারের মতো একটি আনুষ্ঠানিক মাস্টারপ্ল্যান তৈরি করেছে।