গেজেট না হওয়া অধ্যাদেশ উল্লেখ করে চিঠি, আ.লীগের অনলাইন কার্যক্রম বন্ধ নিয়ে শঙ্কাক্ষমতাচ্যুত রাজনৈতিক দল আওয়ামী লীগ, এর সহযোগী, অঙ্গ সংগঠনের সব ধরনের অনলাইন কার্যক্রম বন্ধের নির্দেশনা চেয়ে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থাকে (বিটিআরসি) চিঠি দিয়েছে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি। এই চিঠিতে ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’-এর ৮ নম্বর ধারা অনুসরণ করার কথা বলা হয়েছে