স্ট্রিম ডেস্ক

ওমান উপকূলের কাছে একটি তেলবাহী ট্যাঙ্কারে যুক্তরাষ্ট্রের হামলায় দুই ভারতীয় নাবিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক ভারতীয় নিখোঁজ রয়েছেন। খবর আল-জাজিরার।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু জানায়, মঙ্গলবার রাতে ওমান উপসাগরে চলাচলরত সেত্তেবেলো নামের তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালানো হয়।
ফরোয়ার্ড সিমেনস ইউনিয়ন অব ইন্ডিয়ার (এফএসইউআই) সাধারণ সম্পাদক মনোজ যাদব জানান, নিহত দুজন হলেন ডেক ক্যাডেট আদিত্য শর্মা ও ইঞ্জিন ফিটার শিবানন্দ চৌরাসিয়া। নিখোঁজ ব্যক্তির নাম পাটনালা সুরেশ। তিনি জাহাজটির প্রধান প্রকৌশলী ছিলেন।
ঘটনার পর বুধবার ভারতে যুক্তরাষ্ট্র দূতাবাসের উপপ্রধান জেসন মিকসকে তলব করে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানায় নয়াদিল্লি।
এদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় ওমান উপসাগর অতিক্রমের সময় সেত্তেবেলো ট্যাঙ্কারটিতে তারা ‘নির্ভুল হামলা’ চালায়। তাদের দাবি, ইরানের তেল পরিবহন ও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর নির্দেশনা অমান্য করায় এ হামলা চালানো হয়।
তবে হামলার বিষয়ে জাহাজ কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট অন্য কোনো পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

.png)

ইরানের দক্ষিণাঞ্চলে বুধবার (১৫ জুলাই) মার্কিন হামলায় ৩০ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সরকার। একই দিনে দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি সামরিক ব্যারাকে ক্ষেপণাস্ত্র হামলায় সাত সেনা নিহত এবং আরও কয়েকজন আহত হওয়ার কথা জানিয়েছে ইরানের সেনাবাহিনী।
১ ঘণ্টা আগে
ইরানের তেল রপ্তানির সঙ্গে জড়িত একটি নেটওয়ার্কের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের তেল ব্যবসায়ী মোহাম্মদ হোসেইন শামখানির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ৫০টির বেশি ব্যক্তি, প্রতিষ্ঠান ও জাহাজকে এ নিষেধাজ্ঞার আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
৪ ঘণ্টা আগে
ইরাকে অবস্থানরত সব মার্কিন সেনা আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে প্রত্যাহার করে নেবে যুক্তরাষ্ট্র। দেশটির প্রধানমন্ত্রী আলী আল-জাইদি এ তথ্য জানিয়েছেন। বর্তমানে যুক্তরাষ্ট্র সফররত আল-জাইদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের পর এ ঘোষণা এলো।
৫ ঘণ্টা আগে
তিনি নিজে হামলা বন্ধের নির্দেশ না দেওয়া পর্যন্ত ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চলবে বলে ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে আলোচনায় না বসলে আগামী সপ্তাহে দেশটির বিদ্যুৎকেন্দ্র ও সেতু লক্ষ্য করে হামলা চালানোর হুমকি দিয়েছেন তিনি।
৭ ঘণ্টা আগে