জেমকনের কাজী আনিসের দেশত্যাগে নিষেধাজ্ঞা, সম্পদ জব্দের আদেশদুর্নীতির মামলায় জেমকন গ্রুপের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কাজী আনিস আহমেদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁর ২০টি ব্যাংক হিসাব অবরুদ্ধ এবং প্রায় শতকোটি টাকার স্থাবর-অস্থাবর সম্পত্তি জব্দের আদেশ দেওয়া হয়েছে।
সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী ও সাংবাদিক পান্নাকে জামিন দিলেন হাইকোর্টসন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী এবং সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাকে জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ জামিন মঞ্জুর করে আদেশ দেন।
স্ত্রী-কন্যাসহ র্যাবের সাবেক ডিজি হারুনের দেশত্যাগে নিষেধাজ্ঞাঅবৈধভাবে বিপুল সম্পদ অর্জন ও পাচারের অভিযোগে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সাবেক মহাপরিচালক (ডিজি) এবং পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক ব্যারিস্টার মো. হারুন-অর-রশীদ, তাঁর স্ত্রী এবং দুই কন্যার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।
বিশ্বাস স্থাপন করে ব্যবসায়ীদের সঙ্গে বাকিতে লেনদেন, কয়েকশ কোটি টাকার প্রতারণাপ্রতারণার মামলায় মহাদেব চন্দ্র সাধু নামের এক ব্যক্তির জামিন নামঞ্জুর করেছেন আদালত। বুধবার (৫ নভেম্বর) চুয়াডাঙ্গার সিনিয়র জুডিশিয়াল আদালতের বিচারক তার জামিন আবেদন ও রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠান।
বিচারপতি খুরশীদ আলমকে অপসারণহাইকোর্ট বিভাগের বিচারপতি খুরশীদ আলম সরকারকে অপসারণ করা হয়েছে। আজ বুধবার (৫ নভেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
রামপুরায় হত্যা মামলাআন্দোলন দমনে ওসিকে ১ লাখ টাকা পুরস্কার দেন হাবিবুর রহমান: আদালতে সাক্ষীজুলাই গণ-অভ্যুত্থান চলাকালে রামপুরায় আন্দোলন দমনে ভূমিকা রাখায় তৎকালীন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এক লাখ টাকা নগদ পুরস্কার দিয়েছিলেন।
হাসিনা-রেহানা পলাতক, জেলহাজতে রাজউক কর্মকর্তাক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে করা পূর্বাচল প্লট জালিয়াতির তিন মামলায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) এস্টেট ও ভূমি বিভাগের সাবেক সদস্য খুরশিদ আলমকে গ্রেফতার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।
তিন বিচারপতিকে শোকজ করা হয়নি, তথ্য চাওয়া হয়েছে: সুপ্রিম কোর্ট প্রশাসনঅল্পসময়ে বিপুলসংখ্যক জামিন দেওয়ায় হাইকোর্টের তিনজন বিচারপতিকে ‘কারণ দর্শানোর নোটিশ’ দেওয়া হয়েছে বলে গণমাধ্যমে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তাতে বিষয়টি ‘বিকৃত ও ভুলভাবে উপস্থাপন করা হয়েছে’ বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
ইনু-হানিফের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ২ নভেম্বরজুলাই-আগস্ট গণঅভ্যুত্থানকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আদেশ দেওয়া হবে ২ নভেম্বর।
পুলিশের ছোড়া গুলি আমার ছেলের মাথায় লেগে পেছন দিয়ে বের হয়ে যায়: আদালতে সাক্ষীজুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় ভবনের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি এবং দুজনকে হত্যার মামলায় প্রসিকিউশনের দ্বিতীয় সাক্ষী মো. মোস্তাফিজুর রহমানের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। আজ সোমবার (২৭ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ তাঁর সাক্ষ্যগ্রহণ করা হয়।
রাজশাহীতে ক্লিনিকে নার্সকে ধর্ষণের অভিযোগে চিকিৎসক গ্রেপ্তাররাজশাহী নগরের লক্ষ্মীপুর এলাকায় অবস্থিত ক্লিনিকে ডেকে নার্সকে ধর্ষণ করেন চিকিৎসক আহসান হাবিব। ভুক্তভোগী নার্স মামলা করার পর রবিবার আসামি তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। পরে বিকেলেই তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
হানিফসহ ৪ নেতার বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন, শুনানি কালজুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার নেতার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করেছে রাষ্ট্রপক্ষ।
বিচারপতি খায়রুল হকের জামিন প্রশ্নে হাইকোর্টের রুলহত্যা, দুর্নীতি ও রায় জালিয়াতির পাঁচ মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। আজ রোববার বিচারপতি এএসএম আব্দুল মোবিন এবং বিচারপতি মো. সগীর হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ জামিন আবেদনের শুনানি শেষে এ রুল জারি করে।
বিস্ফোরক মামলা থেকে মির্জা ফখরুলসহ ১৬৩ জনকে অব্যাহতিরাজধানীর রমনা ও শাহবাগ থানার বিস্ফোরক আইনের পৃথক মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী এবং স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়সহ ১৬৩ জনকে অব্যাহতি দিয়েছেন ঢাকার একটি আদালত।
‘পিরিয়ড’ নিয়ে কেন পাকিস্তানকে আদালতের কাঠগড়ায় তুললেন মাহনুরইসলামাবাদের পাশের শহর রাওয়ালপিন্ডিতে বড় হয়েছেন মাহনুর ওমর। আজও তিনি স্কুলে পিরিয়ড হওয়ার সময়কার ভয় ও লজ্জার কথা ভুলতে পারেন না। টয়লেটে স্যানিটারি প্যাড নেওয়াটাও ছিল যেন অপরাধ ঢাকার মতো কাজ।
মর্গে তরুণীর মরদেহকে ধর্ষণ, লাশবাহকের স্বীকারোক্তিময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের মর্গে এক তরুণীর (২০) মরদেহকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার লাশবাহক মো. আবু সাঈদ (১৯) বুধবার বিকেলে ময়মনসিংহ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শরিফুল হকের আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
মন্ত্রী-এমপিরা কারাগারে থাকতে পারলে সেনা কর্মকর্তারা নয় কেন, প্রশ্ন গুমের শিকার হাসিনুর রহমানেরমানবতাবিরোধী অপরাধের পৃথক তিন মামলার আসামি ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে তাঁদের ঢাকা সেনানিবাস এলাকায় ঘোষিত সাবজেলে রাখার বিষয়ে প্রশ্ন তুলেছেন গুমের শিকার সাবেক লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান। তিনি বলেন, ‘স্বরাষ্ট্র উপদেষ্টা সাবজেল সৃষ্টি