স্পোর্টস ডেস্ক

দীর্ঘ চার বছর পর আজ বৃহস্পতিবার (১১ জুন) উত্তর আমেরিকায় পর্দা উঠছে ফিফা বিশ্বকাপের ২৩তম আসরের। ২০২৬ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে মেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা। প্রথম দিন মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে এবং পরে অন্য দুই দেশে অনুষ্ঠিত হবে পৃথক উদ্বোধনী অনুষ্ঠান।
এবারই প্রথম তিনটি ভিন্ন দেশে আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে ফিফা। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১১টায় মেক্সিকো সিটির এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে প্রথম উদ্বোধনী অনুষ্ঠান দিয়ে আসরের শুরু।
অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের কারিগর মার্কো বালিচের প্রযোজনায় ১৬ থেকে ১৭ মিনিটের আয়োজনে পারফর্ম করবেন কলম্বিয়ান পপ কুইন শাকিরা, নাইজেরিয়ান গায়ক বার্না বয়, জে বালভিন ও মানাসহ একাধিক আন্তর্জাতিক তারকা। শোনানো হবে বিশ্বকাপের অফিশিয়াল গান ‘ডাই ডাই’ (লেটস গো)। অনুষ্ঠান শেষে বাংলাদেশ সময় রাত ১টায় প্রথম ম্যাচে মুখোমুখি হবে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা।
এরপর শুক্রবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় কানাডার টরন্টো স্টেডিয়ামে হবে দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠান। ১৩ মিনিটের এই আয়োজনে মাইকেল বুবলে, অ্যালানিস মরিসেট, নোরা ফাতেহির পাশাপাশি পারফর্ম করবেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পী সঞ্জয় ও ফরাসি গায়ক ভেজেড্রিম। অনুষ্ঠান শেষে রাত ১টায় কানাডা মুখোমুখি হবে বসনিয়া ও হার্জেগোভিনার।
শনিবার ভোর সাড়ে ৫টায় যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে হবে তৃতীয় উদ্বোধন, যেখানে মঞ্চ মাতাবেন কেটি পেরি ও লিসার মতো তারকারা। অনুষ্ঠান শেষে সকাল ৭টায় মুখোমুখি হবে স্বাগতিক যুক্তরাষ্ট্র ও প্যারাগুয়ে।
বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে এবারই প্রথম ৩২ দলের পরিবর্তে অংশ নিচ্ছে রেকর্ড ৪৮ দল। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বেশি দলের অংশগ্রহণকে ফুটবলের বৈশ্বিক বিস্তারের হিসেবে বর্ণনা করলেও সমালোচকদের একাংশ বলছেন এতে প্রতিদ্বন্দ্বিতা কিছুটা কমবে। আগামী ২০ জুলাই ফাইনাল ম্যাচ দিয়ে এবারের আসরের পর্দা নামবে।
মাঠের লড়াইয়ের আগেই টিকিটের চড়া মূল্য ও যুক্তরাষ্ট্রের কড়া অভিবাসন নীতির কারণে ভিসা জটিলতা নিয়ে সমালোচনা তৈরি হয়েছে। তবে অর্থনৈতিকভাবে এবারের আসরকে সফল প্রজেক্ট হিসেবে দেখছে ফিফা। তাদের প্রাক্কলন অনুযায়ী, বৈশ্বিক অর্থনীতিতে প্রায় ৪১ বিলিয়ন মার্কিন ডলারের ইতিবাচক প্রভাব ফেলবে ২০২৬ বিশ্বকাপ।

সাম্প্রতিক রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েন কাটিয়ে আগামী সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত ক্রিকেট দল।
৩ ঘণ্টা আগে
ইনজুরি সমস্যার কারণে অস্ট্রেলিয়া সিরিজের জন্য টেস্ট দল গঠনে বেশ চ্যালেঞ্জ পোহাতে হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। সোমবার (২৭ জুলাই) মিরপুরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
৫ ঘণ্টা আগে
বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দলের প্রধান কোচ হিসেবে নতুন মিশনে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন মোহাম্মদ সালাহউদ্দীন। সোমবার (২৭ জুলাই) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিনি গণমাধ্যমের মুখোমুখি হন।
৫ ঘণ্টা আগে
বিশ্বকাপ শেষ হতেই ফিরছে ইউরোপীয় ক্লাব ফুটবল। এরই মধ্যে জমে উঠেছে দলবদলের বাজার। রদ্রি, ভিনিসিউসসহ বড় তারকাদের ভবিষ্যৎ নিয়ে চলছে জোর আলোচনা। নতুন মৌসুম সামনে রেখে দল গোছাতে ব্যস্ত শীর্ষ ক্লাবগুলো। আগামী আগস্টের মাঝামাঝি থেকে শুরু হবে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের নতুন মৌসুম।
১২ ঘণ্টা আগে