স্ট্রিম সংবাদদাতা

রাজবাড়ীর কালুখালী সাব-রেজিস্ট্রি অফিসের সামনে চাঁদা দাবি, মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগে বিএনপির দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১০ জুন) অভিযান চালিয়ে বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন– উপজেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক ও মোহনপুর গ্রামের চৌধুরী মিয়ার ছেলে নিরব বাবু (৩২) এবং উপজেলা যুবদলের সদস্য ও রতনদিয়া গ্রামের মৃত হাসেন শেখের ছেলে সুজন শেখ (৪০)।
এর আগে গত বুধবার বিকেলে কালুখালী সাব-রেজিস্ট্রি অফিসের সামনে পারভেজ শেখ ও তাঁর শ্বশুরের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার উপজেলার গোয়ালপাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে পারভেজ শেখ চারজনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় চার ব্যক্তির বিরুদ্ধে কালুখালী থানায় মামলা করেন। গ্রেপ্তারের পরে রাজবাড়ী আদালতে হাজির করা হলে বিচারকের আদেশে দুই নেতাকে কারাগারে পাঠায় পুলিশ।
এজাহারে বলা হয়, গত ৯ জুন পারভেজ শেখ জমি বিক্রির জন্য শ্বশুর মেহের মন্ডলকে নিয়ে কালুখালী সাব-রেজিস্ট্রি অফিসে যান। জমি রেজিস্ট্রির পর তিনি ২৬ লাখ টাকা পান, যার মধ্যে ২৫ লাখ টাকার একটি চেক তিনি লোকের মাধ্যমে সোনালী ব্যাংকে পাঠান। নগদ ১ লাখের মধ্যে ৮০ হাজার টাকা শ্বশুর এবং পারভেজ নিজের কাছে রাখেন ২০ হাজার।
বিকেল সাড়ে ৫টার দিকে সাব-রেজিস্ট্রি অফিস থেকে বের হয়ে বাড়ির উদ্দেশে রওনা দিলে পাকা রাস্তার ওপর পথে আটকে সুমন শেখ সহযোগীদের নিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। পারভেজ শেখ ও তাঁর শ্বশুর দিতে অস্বীকার করলে তারা ক্ষিপ্ত হয়ে মারধর করে এবং প্রাণনাশের হুমকি দেয়। একপর্যায়ে জোর করে পারভেজের পকেট থেকে ২০ হাজার টাকা ছিনিয়ে নেন তারা।
এজাহারে উল্লেখ করা হয়েছে, ভুক্তভোগীদের আর্তচিৎকারে স্থানীয়রা এলে হামলাকারীরা হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে চলে যান। পরে আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নেন।
অভিযোগের বিষয়ে গ্রেপ্তারের আগে নিরব বাবু বলেছেন, রাজনৈতিক প্রতিহিংসা ও শত্রুতা করে তাদের মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। আমি কখনো এ ধরনের কোনো কাজের সঙ্গে জড়িত নই। আমি আল্লাহর কাছে বিচার দিলাম।
কালুখালী থানার ওসি মোস্তফা কামাল জানান, সুজন শেখ ও নিরব বাবুকে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

.png)

চলতি বছর দেশে ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে এ পর্যন্ত ২২ জন মারা গেছেন, যার মধ্যে ১৫ জনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার।
২ ঘণ্টা আগে
নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে অতিরিক্ত সচিব নিয়োগ পেয়েছেন বিএনপির সংসদীয় আসন পুনবির্ন্যাস কমিটির সাবেক সদস্য সামসুল আলম। গত ২৩ জুলাই তাঁকে এক বছরের চুক্তিতে নিয়োগ দেয় সরকার।
২ ঘণ্টা আগে
‘৮ বছর ধরে শুধু অপেক্ষা করেছি, কবে বিচার হবে।’—২০১৮ সালের মে মাসে র্যাবের কথিত ক্রসফায়ারে টেকনাফ পৌরসভার কাউন্সিলর একরামুল হকের মৃত্যুর ঘটনার বিচার প্রক্রিয়া শুরু হওয়ায় এভাবেই ন্যায়বিচারের আশা প্রকাশ করেছেন তার স্ত্রী আয়েশা বেগম।
২ ঘণ্টা আগে
জুলাই গণ-অভ্যুত্থানের উত্তাল দিনগুলোতে রাজপথে নেমে এসেছিলেন দেশের শিল্পী সমাজ। ২০২৪ সালের ২ আগস্ট, বৃষ্টিভেজা শুক্রবারে ধানমন্ডির আবাহনী মাঠের পাশে জড়ো হয়েছিলেন চিত্রশিল্পী, ভাস্কর, সংগীতশিল্পী, আলকচিত্রী, কবিসহ সর্বস্তরের সাংস্কৃতিক কর্মীরা।
৩ ঘণ্টা আগে