৫ বছরের আয়কর রূপরেখা
স্ট্রিম প্রতিবেদক

দেশের করদাতাদের জন্য বড় ধরনের স্বস্তি ও দীর্ঘমেয়াদী নিশ্চয়তার বার্তা নিয়ে আসছে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট। প্রথমবারের মতো আগামী ৫ বছরের জন্য একটি প্রগতিশীল আয়কর কাঠামো প্রস্তাব করেছে অর্থ মন্ত্রণালয়।
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর আজ বিকেলে উপস্থাপিতব্য বাজেট প্রস্তাব অনুযায়ী, জীবনযাত্রার ব্যয় ও মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করে ধাপে ধাপে বাড়ানো হবে ব্যক্তিশ্রেণির করমুক্ত আয়সীমা। একই সঙ্গে উচ্চ আয়ের মানুষের ওপর করের হারও বাড়ানো হচ্ছে।
বর্তমান করমুক্ত আয়সীমা ৩ লাখ ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩ লাখ ৭৫ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে। অর্থ বিলের দীর্ঘমেয়াদী পরিকল্পনা অনুযায়ী—
এবারের বাজেটে জুলাই বিপ্লবে আহতদের ‘জুলাই যোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দিয়ে বিশেষ কর সুবিধার প্রস্তাব করা হয়েছে। গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধাদের জন্য করমুক্ত আয়সীমা সাধারণ করদাতাদের চেয়ে অনেক বেশি রাখা হয়েছে।
২০৩০-৩১ অর্থবছর নাগাদ এই শ্রেণির করদাতারা ৬ লাখ টাকা পর্যন্ত আয়ের ওপর কোনো কর দেবেন না। এছাড়া প্রতিবন্ধী ব্যক্তির অভিভাবকগণ প্রতিটি সন্তানের জন্য অতিরিক্ত ৫০ হাজার টাকা করমুক্ত সুবিধা পাবেন।
| করদাতার শ্রেণি | ২০২৬-২৮ (টাকা) | ২০২৮-৩০ (টাকা) | ২০৩০-৩১ (টাকা) |
|---|---|---|---|
| সাধারণ করদাতা | ৩,৭৫,০০০ | ৪,০০,০০০ | ৪,৫০,০০০ |
| নারী ও সিনিয়র সিটিজেন (৬৫+) | ৪,২৫,০০০ | ৪,৫০,০০০ | ৫,০০,০০০ |
| তৃতীয় লিঙ্গ ও প্রতিবন্ধী | ৫,০০,০০০ | ৫,২৫,০০০ | ৫,৭৫,০০০ |
| যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধা | ৫,২৫,০০০ | ৫,৫০,০০০ | ৬,০০,০০০ |
মধ্যবিত্তকে স্বস্তি দিলেও ধনীদের ওপর করের হার বাড়ানোর প্রস্তাব করবেন অর্থমন্ত্রী। ২০২৮-২৯ অর্থবছর থেকে কর কাঠামোতে নতুন একটি ধাপ যুক্ত হচ্ছে। প্রস্তাব অনুযায়ী, যাদের বার্ষিক আয় ৩ কোটি টাকার বেশি, তাদের অবশিষ্ট আয়ের ওপর সর্বোচ্চ ৩৫ শতাংশ হারে কর দিতে হবে। বর্তমানে এই হার ৩০ শতাংশ।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, করদাতারা যেন আগামী ৫ বছর তাদের করের দায়ভার সম্পর্কে আগে থেকেই ধারণা পেতে পারেন এবং বিনিয়োগ পরিকল্পনা করতে পারেন, সেজন্যই এই দীর্ঘমেয়াদী কাঠামো তৈরি করা হয়েছে।
আজ বিকেল ৩টায় জাতীয় সংসদ অধিবেশনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আনুষ্ঠানিকভাবে এই বাজেট পেশ করবেন। বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের এই প্রথম বাজেট ঘিরে জনমনে ব্যাপক কৌতূহল বিরাজ করছে।

.png)

তিন দিনের ব্যবধানে দেশের বাজারে আবার বেড়েছে স্বর্ণ ও রুপার দাম। ২২ ক্যারেটের প্রতিভরি স্বর্ণের দাম বেড়েছে ২ হাজার ২১৬ টাকা।
৫ ঘণ্টা আগে
টানা ১৫ দিন হামলার পর গত দুই রাতে ইরানে নতুন করে কোনো হামলা চালায়নি যুক্তরাষ্ট্র। তাই মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্রদের ওপর পাল্টা হামলাও স্থগিত রেখেছে ইরান।
৬ ঘণ্টা আগে
ব্যাংকগুলোর শাখা বা সেবাকেন্দ্র স্থাপনে ভাড়ার চুক্তি হতে হবে কমপক্ষে ছয় বছর। চুক্তি চলাকালীন প্রথম তিন বছরের মধ্যে কোনোভাবেই ভাড়া বাড়ানো যাবে না। তিন বছর পর ভাড়া বাড়ানোর প্রয়োজন হলে, তা মূল ভাড়ার ১৫ শতাংশের বেশি হতে পারবে না। এ ছাড়া সার্ভিস চার্জ কোনোভাবেই মূল ভাড়ার ১০ শতাংশের বেশি হবে না।
৭ ঘণ্টা আগে
খাত সংশ্লিষ্টরা বলছেন, গাজীপুর, সাভার, নরসিংদী, নারায়ণগঞ্জের অনেক শিল্প কারখানায় উৎপাদন অর্ধেকে নেমে এসেছে। দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে রপ্তানি আদেশ বাতিল হবে। ঠিকমতো বেতন-ভাতা দিতে না পারলে শ্রমিক অসন্তোষ দেখা দিতে পারে।
১৯ ঘণ্টা আগে