ভারতের বিধিনিষেধ আমাদের আত্মনির্ভরশীলতার সুযোগ: উপদেষ্টা আসিফ মাহমুদস্থলপথে বাংলাদেশি কিছু পণ্যের আমদানিতে ভারতের আরোপিত সাময়িক বিধিনিষেধকে আত্মনির্ভরশীলতার দিকে এগিয়ে যাওয়ার একটি সম্ভাবনা হিসেবে দেখছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।