ক্ষমতায় গেলে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস’ পুনর্বহাল করব: সালাহউদ্দিন আহমেদবিএনপি ক্ষমতায় গেলে সংবিধানের অনুচ্ছেদ আটে এবং রাষ্ট্রপরিচালনার মূলনীতিতে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস’ পুনর্বহাল করবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জিএম কাদেরেরজাতীয় পার্টির (একাংশ) চেয়ারম্যান জিএম কাদের দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
জুলাই সনদ বাস্তবায়ন আদেশকে স্বাগত, ধারা স্পষ্ট করার তাগিদ গণসংহতি আন্দোলনেরজুলাই সনদ বাস্তবায়নের আদেশকে স্বাগত জানিয়েছে গণসংহতি আন্দোলন। সংগঠনটির মতে, গণভোটের পদ্ধতি অংশে যেসব ধারা লেখা হয়েছে সেগুলো পরিপূর্ণভাবে স্পষ্ট নয়। সরকারকে এ বিষয়ে জনগণকে অবহিত করতে দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছে দলটি।
হঠাৎ বাংলাদেশে প্রতিবেশী তিন রাষ্ট্রের প্রভাবশালী ইসলামপন্থী নেতারাভারত, পাকিস্তান ও নেপালের বেশ কয়েকজন প্রভাবশালী ধর্মীয় বক্তা এবং বিভিন্ন সংগঠনের শীর্ষ নেতা এখন বাংলাদেশে। তাঁরা এসেছেন ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সমাবেশে যোগ দিতে। এমন সময়ে তাঁদের আগমন ঘটেছে, যখন বাংলাদেশের রাজনীতি আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে এক ধরনের অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। রাজনীতির মাঠে প্রভা
একই দিনে নির্বাচন ও গণভোট সনদ বাস্তবায়নে ঝুঁকি বাড়বে: খেলাফত মজলিসজুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি করাকে সংস্কারের প্রত্যাশা পূরণে একধাপ অগ্রগতি বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ। একই সঙ্গে একই দিনে নির্বাচন ও গণভোটের ফলে সনদ বাস্তবায়ন ঝুঁকিপূর্ণ হবে বলেও মন্তব্য করেছেন তিনি।
সেই ১১ ডিসির বিরুদ্ধে তদন্ত চেয়ে আবেদনজেলা প্রশাসক (ডিসি) হিসেবে সম্প্রতি নিয়োগপ্রাপ্তদের বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাত ও নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা নামে একটি সংগঠনের পক্ষ থেকে তদন্তের আবেদন করা হয়েছে। আবেদনে সংগঠনটি নিয়োগ প্রক্রিয়ার পূর্ণাঙ্গ পর্যালোচনার দাবি জানিয়েছে।
রাজনৈতিক সংশ্লিষ্টতা ও অনভিজ্ঞতার বিতর্কে ১০ ডিসিজাতীয় নির্বাচনের আগে মাঠ প্রশাসনে রদবদল অনেকটাই অবধারিত। ত্রয়োদশ সংসদ নির্বাচনের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি। চলতি সপ্তাহের শুরুতে ২৯টি জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) দেওয়া হয়েছে। তবে তাঁদের মধ্যে ১০ জনের রাজনৈতিক সংশ্লিষ্টতা ও মাঠপর্যায়ের অভিজ্ঞতা নিয়ে দেখা দিয়েছে বিতর্ক।
ঢাকা-১৮ আসনে মনোনয়ন ফরম তুললেন নাসীরুদ্দীন পাটওয়ারীজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়ন ফরম কিনেছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী। তিনি ঢাকা-১৮ (উত্তরখান, খিলক্ষেত, তুরাগ, দক্ষিণখান) আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়ন ফরম তুলেছেন।
দাবি না মানলে যমুনার সামনে অবস্থানের হুঁশিয়ারি জামায়াতসহ ৮ দলেরদাবি না মানলে যমুনার সামনে অবস্থানের হুঁশিয়ারি জামায়াতসহ ৮ দলের
দানবতুল্য অপশক্তিকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে: চরমোনাই পীরইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, পতিত ফ্যাসিবাদের হিংস্রতা আবারও দেখা যাচ্ছে, ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। তিনি বলেছেন, ভয়ংকর দানবতুল্য সেই অপশক্তি আবারো মাথাচাড়া দিয়েছে।
জুলাই সনদের বাস্তবায়ন: ঐকমত্যহীন রাজনীতির বন্দিত্বে বাংলাদেশবাংলাদেশ এখন ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের দোরগোড়ায় দাঁড়িয়ে। অথচ গণঅভ্যুত্থানের পর যে গণতন্ত্র পুনরুদ্ধারের আশায় জাতি উল্লসিত হয়েছিল, সেই আশাই এখন অনিশ্চয়তার মেঘে ঢাকা। জুলাই জাতীয় সনদ—যে দলিল একসময় নতুন রাজনৈতিক চুক্তির প্রতীক হিসেবে প্রশংসিত হয়েছিল—আজ তা-ই হয়ে উঠেছে দেশের রাজনৈতিক টানাপোড়েনের কেন্দ
এই দলে আসলে এই দলের চরিত্রকে ধারন করেই কাজ করতে হবে: নাহিদ ইসলামএই দলে আসলে এই দলের চরিত্রকে ধারন করেই কাজ করতে হবে: নাহিদ ইসলাম
পল্টন মোড়ে জামায়াত ইসলামীসহ ৮ ইসলামী দলের সমাবেশপাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশসহ সমমনা আটটি রাজনৈতিক দলের ডাকা সমাবেশ ১১ নভেম্বর, দুপুর দুইটার কিছু পরে রাজধানীর পল্টনে শুরু হয়।
যমুনার সামনে অবস্থান কর্মসূচির আল্টিমেটাম আট দলেরআগামী রোববারের মধ্যে দাবি না মানলে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার সামনে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি দেবে আট দল। আজ বুধবার (১২ নভেম্বর) এক যৌথ সংবাদ সম্মেলন করে এই আল্টিমেটাম দিয়েছে তারা।
বিএনপি মহাসচিবের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎবিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার।
রাজনৈতিক বিভক্তিতে ফ্যাসিবাদের পুনরুত্থান হতে পারে: রাবিতে রিজভীরাজনৈতিক দলগুলোর মধ্যে বিভক্তি থাকলে দেশে আবারও ফ্যাসিবাদের পুনরুত্থান হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাবেক সহসভাপতি (ভিপি) রুহুল কবির রিজভী।
১৩ নভেম্বর কোনো বাকশালপন্থীকে রাজপথে নামতে দেব না: মামুনুল হকনিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ডাকা ১৩ নভেম্বরের ‘লকডাউনের’ বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেছেন, ওইদিন কোনো ‘বাকশালপন্থী’কে রাজপথে নামতে দেওয়া হবে না। যদি কেউ নামবার অপচেষ্টা চালায় তাদেরকে রাজপথে মোকাবিলা করা হবে।