সলো ট্রাভেল গাইড
একাকিত্ব প্রথম প্রথম অস্বস্তিকরই লাগতে পারে। অন্যদের দেখে মনে হতে পারে, সবাই যেন কারও না কারও সঙ্গে এসেছে। হাসছে, গল্প করছে, ছবি তুলছে। কিন্তু এখানেই সলো ট্রাভেলের অন্য গল্পটা শুরু হয়।
স্ট্রিম ডেস্ক

ভাবুন তো, হুট করে প্লেনের টিকিটে ডিসকাউন্ট অফার পেলেন। সুযোগ হাতছাড়া না করে বেরিয়ে পড়লেন একা। অনেকদিনের ‘সলো ট্রাভেল’-এর শখ এবার পূরণ করবেন।
কিন্তু একা চলার পথে বিপত্তিও আছে। এয়ারপোর্টে পৌঁছে দেখলেন লাগেজ দেখার কেউ নেই। বিমানে বসে ক্লান্ত লাগলে কারও কাঁধে মাথা রাখার সুযোগ নেই। হঠাৎ ভালো লাগা কোনো দৃশ্য দেখলে অনুভূতি ভাগ করে নেওয়ার কেউ নেই।
এই একাকিত্ব প্রথম প্রথম অস্বস্তিকরই লাগতে পারে। অন্যদের দেখে মনে হতে পারে, সবাই যেন কারও না কারও সঙ্গে এসেছে। হাসছে, গল্প করছে, ছবি তুলছে। কিন্তু এখানেই সলো ট্রাভেলের অন্য গল্পটা শুরু হয়।
একা ঘোরার পথে কিছু চ্যালেঞ্জ থাকবেই। কিন্তু কিছু কৌশল জানা থাকলে একা ঘুরেও একাকিত্ব অনেকটাই কমে যেতে পারে।
কথায় আছে, শখের দাম লাখ টাকা। একা ভ্রমণের এই যাত্রায় নিজের শখকেই সঙ্গী করে নিন৷ কিছু জায়গা বাছাই করুন যেগুলো আপনার জন্য খুবই স্পেশাল। যেমন, আপনি হয়তো বই পড়তে বা সিনেমা দেখতে ভালোবাসেন। তাহলে আপনার প্রিয় কোনো বই বা সিনেমার বিখ্যাত জায়গা ঘুরে দেখতে পারেন। যাঁরা প্রাচীন ইতিহাস পছন্দ করেন, তাঁরা কোনো গাইডেড ওয়াকিং ট্যুরে যোগ দিতে পারেন।

এ ছাড়া আপনার টু-ডু লিস্টে শখের কিছু কাজ রাখতে পারেন। পাহাড় ভালোবাসলে ট্রেকিং গ্রুপে যোগ দিতে পারেন। নদীতে কায়াকিং করতে চাইলে কায়াকিং গ্রুপের সঙ্গে যোগ দিতে পারেন। দেখবেন, পথ চলতে চলতেই দারুণ সব বন্ধু তৈরি হয়ে গেছে।
একা ভ্রমণের সবচেয়ে ইতিবাচক দিক হলো এখানে নিজের ইচ্ছাকেই প্রাধান্য দেওয়া যায়। চেনা শহরে ‘পাছে লোকে কিছু বলে’—এই ভয়ে হয়তো অনেক কিছুই করা হয় না। কিন্তু অচেনা শহরে কেউ আপনাকে চেনে না। সেখানে আপনি চাইলেই নিজের সুপ্ত ইচ্ছাগুলো পূরণ করতে পারেন।
হয়তো আপনি কোনোদিন নাচেননি। একা ভ্রমণে গিয়ে নাচের ক্লাসে যোগ দিতে পারেন। চাইলে ছবি আঁকতে পারেন বা স্থানীয় কোনো রান্না শেখার ক্লাসেও যোগ দিতে পারেন। এসব জায়গায় আপনি স্থানীয়দের সঙ্গে যেমন মেশার সুযোগ পাবেন, তেমনি অন্য পর্যটকদের সঙ্গেও মিশতে পারবেন। এতে যেমন নতুন কিছু শেখাও হবে, আবার একাও লাগবে না।
যাঁরা মানুষের সঙ্গে আড্ডা দিতে তেমন পছন্দ করেন না, তাঁদের জন্য ‘রিট্রিট’ বা আবাসিক কর্মশালা সহায়ক হতে পারে। অনেক জায়গাতেই সুস্থতার জন্য ওয়েলনেস রিট্রিট বা যোগব্যায়াম রিট্রিটের ব্যবস্থা আছে। এসব জায়গায় বিশেষজ্ঞদের সাহায্য নিতে পারবেন।

আবার অনেক ট্রাভেল এজেন্সিতে ছোট গ্রুপ তৈরি করে দেয়। সেখানে আপনি একা গেলেও গ্রুপে নতুন বন্ধু পেয়ে যাবেন। একা ভ্রমণের ক্ষেত্রে এমন গ্রুপ ট্যুর বেশ নিরাপদ। বিশেষ করে নারী পর্যটকদের জন্য এই সুযোগটি খুবই উপযোগী।
একা ঘুরতে গেলে মাঝেমধ্যেই আপনার সাহায্য বা দিকনির্দেশনার প্রয়োজন হবে। তাই ভ্রমণের জন্য এমন দেশ বেছে নিন যেখানে স্থানীয়রা বন্ধুত্বপূর্ণ ও অতিথিপরায়ণ। যেমন জাপানের সংস্কৃতিতে অতিথিদের আপ্যায়ন করাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নেওয়া হয়।
জর্ডানের মানুষের মধ্যে দারুণ আতিথেয়তা দেখা যায়। এখানকার মানুষ পর্যটকদের সম্মান করে, যেকোনো বিপদে সাহায্য করতে এগিয়ে আসে। আমাদের আশেপাশের দেশ নেপাল বা ভুটানেও যেতে পারেন। সলো ট্রাভেলের জন্য এমন দেশ বাছাই করলে আপনার ভ্রমণ আরও সহজ ও নিরাপদ হবে।
মানুষের সঙ্গে মিশতে চাইলে আপনাকেই একটু উদ্যোগ নিতে হবে। দামি হোটেলের বদলে হোস্টেলে থাকার চেষ্টা করুন। এসব জায়গায় পৃথিবীর নানা প্রান্তের সলো ট্রাভেলাররা আসেন। সেখানে আড্ডা দেওয়ার সুযোগ থাকে।

ক্যাফেতে একা বসে থাকার সময় মোবাইল রেখে আশপাশের মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করুন। দোকানের মালিক বা ওয়েটারের সঙ্গেও গল্প করতে পারেন। এলাকায় দেখার মতো কী আছে, এসব ব্যাপার তাঁরা খুব ভালো জানেন।
এ ছাড়া গল্প করলে তাঁদের জীবনযাত্রা সম্পর্কেও ধারণা পাওয়া যায়। সোশ্যাল মিডিয়াতেও সলো ট্রাভেলারদের গ্রুপ থাকে। ভ্রমণের আগে সেসব গ্রুপে যুক্ত হলে অনেক তথ্য জানা যায়।
‘একলা চলার’ পথে মাঝে মাঝে একা লাগবেই। একাকিত্ব অনুভব করাও এই যাত্রারই অংশ। এই অনুভূতিকে ভয় পাবেন না, বা এড়িয়ে যাবেন না। বরং বোঝার চেষ্টা করুন কেন আপনার একা লাগছে। এই সময়টাতে শুধু নিজের সঙ্গে সময় কাটান।
ডায়েরি লিখতে পারেন, পছন্দের কোনো গান শুনতে পারেন। প্রিয় কোনো বই পড়তে পারেন। এই কাজগুলো আপনাকে নিজেকে নতুন করে চিনতে সাহায্য করবে।

মনে রাখবেন, টাকা জমানো আর জীবন উপভোগ করার মধ্যে কোনো বিরোধ নেই। নির্দিষ্ট সীমা মেনে চললে আজকের দিনটাও সুন্দর হবে। আবার ভবিষ্যতের নিরাপত্তাও নিশ্চিত হবে।
৫ ঘণ্টা আগে
অনেক সময় আমাদের মনে প্রশ্ন জাগে, বিড়াল কি মানুষের মতো অতীত রোমন্থন করতে পারে? নাকি তাদের স্মৃতি কেবল খাবার আর বাসস্থানের মধ্যেই সীমাবদ্ধ? বিজ্ঞান বলছে, বিড়ালের স্মৃতিশক্তি আমরা যতটা ভাবি, তার চেয়েও অনেক বেশি দীর্ঘস্থায়ী।
১ দিন আগে
কখনো ভেবে দেখেছেন, আপনার সাধারণ জীবনযাপনের সঙ্গে দুনিয়া কাঁপানো সুপারস্টারদের দারুণ একটি মিল রয়েছে? শুনতে অবাক লাগলেও মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে কথাটি একদম সত্য। ক্যালিফোর্নিয়ার মনোবিজ্ঞানী রবার্ট পাফ তাঁর প্রবন্ধে এমন কথাই বলেছেন। আমাদের সবার জীবনেই ‘অদৃশ্য দর্শক’ বা ‘ইনভিজিবল অডিয়েন্স’ রয়েছে, যা
১ দিন আগে
সম্প্রতি ওমানে গাড়ির ভেতরে চার বাংলাদেশি ভাইয়ের মৃত্যুর ঘটনাতে ময়নাতদন্তের পর কার্বন মনোক্সাইডে শ্বাস গ্রহণকে কারণ হিসেবে নিশ্চিত করেছে দেশটির পুলিশ।
২ দিন আগে