মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়সহ ২৯ ইউনিটে কমিটি পেল ছাত্রদল

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ০৩ মে ২০২৬, ০০: ০২
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল

সরকারি-বেসরকারি সাত বিশ্ববিদ্যালয়, ৯ মহানগর, পাঁচ জেলা, পাঁচ কলেজ, তিনটি মেডিকেল কলেজসহ ২৯ ইউনিটে কমিটি দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। এর মধ্যে কিছু কমিটি নতুন দেওয়া হয়েছে; বাকিগুলো পূর্ণাঙ্গ, আংশিক ও বর্ধিত করা হয়েছে।

শনিবার (২ মে) রাতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীনের সই করা পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কমিটি অনুমোদনের তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, পুণ্ড্র বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কমিটি দেওয়া হয়েছে।

ঢাকা মহানগর উত্তর, ঢাকা মহানগর পশ্চিম, ঢাকা মহানগর দক্ষিণ, ঢাকা মহানগর পূর্ব, ময়মনসিংহ মহানগর, ময়মনসিংহ দক্ষিণ জেলা, ময়মনসিংহ উত্তর জেলা, জামালপুর মহানগর, কুমিল্লা মহানগর, নেত্রকোনা, নরসিংদী, হবিগঞ্জ, খাগড়াছড়ি এবং মানিকগঞ্জ জেলার কমিটি ঘোষণা করা হয়েছে।

এ ছাড়া জয়পুরহাট সরকারি কলেজ, ঢাকা কলেজ, আনন্দমোহন কলেজ, নারায়ণগঞ্জ হাজী মিছির আলী ডিগ্রি কলেজ, নারায়ণগঞ্জ কলেজ; ময়মনসিংহ মেডিকেল কলেজ, সিরাজগঞ্জ মেডিকেল কলেজ ও জামালপুর মেডিকেল কলেজে কমিটির তথ্য সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত