স্ট্রিম প্রতিবেদক

জুলাই সনদ বাস্তবায়নের আদেশকে স্বাগত জানিয়েছে গণসংহতি আন্দোলন। সংগঠনটির মতে, গণভোটের পদ্ধতি অংশে যেসব ধারা লেখা হয়েছে সেগুলো পরিপূর্ণভাবে স্পষ্ট নয়। সরকারকে এ বিষয়ে জনগণকে অবহিত করতে দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছে দলটি।
আজ শুক্রবার (১৪ নভেম্বর) গণসংহতি আন্দোলনের এক বিবৃতিতে এসব তথ্য জানা যায়।
বিবৃতিতে বলা হয়, গণভোটের পদ্ধতি অংশে যেসব ধারা লেখা হয়েছে সেগুলো পরিপূর্ণভাবে স্পষ্ট নয়। বিশেষত ‘ক’ ধারায় ভিন্নমত নিয়ে কীভাবে মীমাংসা হবে—এ বিষয়ে ব্যাখ্যার ভিন্নতার সুযোগ থাকায় বিষয়টি অস্পষ্ট রয়ে গেছে। অন্যান্য ধারাগুলোও যথেষ্ট জটিল। এতে করে মতামত দিতে জনগণের সমস্যা হবে। বিশেষ করে চারটি প্রশ্নের একটি উত্তর দেওয়া জনগণের জন্য একটা সিদ্ধান্তহীনতা তৈরি করতে পারে।
জটিল ও অস্পষ্ট বিষয়গুলোতে জনগণকে জানানো এবং নির্বাচনের আগেই টেলিভিশন, সংবাদপত্র ও প্রচারপত্র মারফত গণভোটের বিষয়বস্তু ও প্রক্রিয়ার বিষয়ে জনগণকে সম্যক অবহিত করার জন্য সরকারকে দায়িত্ব নিতে হবে বলে বিবৃতিতে বলা হয়।
সেখানে আরও বলা হয়, জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়ায় সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি গণসংহতি আন্দোলন প্রথম থেকেই করে আসছে। এই দাবির ন্যায্যতা ও অপরিহার্যতা বুঝতে পারায় সরকারকে ধন্যবাদ। এটিও রাজনৈতিক দলগুলোর মধ্যে আলাপ-আলোচনার মাধ্যমে ঐকমত্য প্রতিষ্ঠার মধ্য দিয়ে বাস্তবায়ন করাটা জরুরি।
আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন সামনে রেখে দলটির আশা—সব বাধা দূর হয়ে গণতান্ত্রিক উত্তরণের পথ সুগম হবে।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৩ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
২১ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে