দেশের শত্রুরা মাথাচাড়া দিচ্ছে, নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চলছে : মির্জা ফখরুলবাংলাদেশের শত্রুরা আবার সক্রিয় হয়ে উঠছে এবং নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
দেশে ভোটার বেড়েছে ১৩ লাখ ৪ হাজার ৮৮০ জননির্বাচন কমিশনের (ইসি) সবশেষ হালনাগাদ তথ্যে দেশে ভোটার বেড়েছে ১৩ লাখ ৪ হাজার ৮৮০ জন। এ নিয়ে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জনে।
জাকির নায়েককে বাংলাদেশে নিয়ে এসে ‘বিতর্ক’ সৃষ্টি করা উচিত নয়: জমিয়তে উলামায়ে ইসলামচলতি মাসে বাংলাদেশে আসার কথা রয়েছে বিখ্যাত ধর্মপ্রচারক ডা. জাকির নায়েকের। তবে তাঁকে নিয়ে এসে দেশে বিতর্ক সৃষ্টি করা উচিত নয় বলে জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের একাংশ।
বিশেষ সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীরযারা পার্লামেন্টে আসবেন, তাদের নিয়ে জাতীয় সরকার গঠন করববাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন এবং পথচলার অনেক বিষয়ই বাংলাদেশের মানুষের কাছেই জানা-অজানা।
আবারও জামায়াতের আমির হলেন শফিকুর রহমানটানা তৃতীয় মেয়াদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান।
নির্বাচনের পরে আমরা একটা জাতীয় সরকার গঠন করব: মির্জা ফখরুল ইসলাম আলমগীর-পর্ব ১ঢাকা স্ট্রিমের বিশেষ অনুষ্ঠান স্ট্রিম টক-এর এই পর্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলেছেন জুলাই সনদ, নির্বাচনের পরিকল্পনা, বিএনপির ভবিষ্যৎ কৌশল, এবং বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা নিয়ে। এটি সাক্ষাৎকারের প্রথম পর্ব।
৫৩ নাগরিকের বিবৃতি: ‘নোট অব ডিসেন্ট’ বাদ দেওয়া নিয়ে অনৈক্য স্পষ্ট হয়েছেজুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ক্ষেত্রে বিভিন্ন সংস্কার প্রস্তাব থেকে ‘নোট অব ডিসেন্ট’ (আপত্তি) বাদ দেওয়া নিয়ে অনৈক্য স্পষ্ট হয়েছে উল্লেখ করে ঐকমত্য কমিশনকে আলোচনা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন দেশের ৫৩ জন নাগরিক।
সাম্প্রদায়িক সম্প্রীতির স্বর্গভূমি বাংলাদেশ: ধর্মবিষয়ক উপদেষ্টাবাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির স্বর্গভূমি উল্লেখ করে ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘আমাদের নিকটতম প্রতিবেশি দুটি দেশ ভারত কিংবা মিয়ানমারের দিকে তাকালে এটি বুঝতে বেশি সময় লাগার কথা নয়। এ দেশেও সংঘাত মাঝেমধ্যে ঘটে থাকে। তবে অধিকাংশ ক্ষেত্রেই এসকল সংঘাত রাজনৈতিক কারণে হয়, সাম্প্রদ
আলী রীয়াজসহ সংস্কার কমিশনের সব সদস্যকে গ্রেপ্তার করতে হবে: আবদুর রব ইউসুফীজমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহসভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী বলেছেন, সংস্কার কমিশন জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। তিনি বলেন, রাজনৈতিক নেতারা কিছু নোট অব ডিসেন্টসহ জুলাই সনদে স্বাক্ষর করেছেন, কিন্তু কমিশন পরে তাতে সংযোজন করে জাতির সঙ্গে প্রতারণা করেছে, এই প্রতারণার জন্য আলী রীয়াজসহ কম
হেলিকপ্টারে চড়ে ময়মনসিংহে দলের জনসভায় মামুনুল হকহেলিকপ্টারে চড়ে ঢাকা থেকে ময়মনসিংহে পৌঁছেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। ময়মনসিংহে নিজ দলের দুটি জনসভায় অংশ নিতে সেখানে পৌঁছেছেন তিনি।
খাগড়াছড়িতে ছাত্রদলে যোগ দিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩৬ নেতাকর্মীখাগড়াছড়ির গুইমারা উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩৬ জন নেতাকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগ দিয়েছেন। শুক্রবার (৩১ অক্টোবর) বিকাল ৪টার দিকে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এক সভায় তারা আনুষ্ঠানিকভাবে ছাত্রদলে যোগদান করেন।
নৌকা ডুবে গেছে শাপলা ভাসবে: সরোয়ার তুষারজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম-আহ্বায়ক সরোয়ার তুষার বলেছেন, ‘এনসিপি শাপলা প্রতীক নিয়েই নির্বাচন করবে। শাপলা কলি অন্তর্ভুক্ত করা গেলে শাপলা ফুলও করা যাবে। নির্বাচন কমিশন যেহেতু শাপলা কলি অন্তর্ভুক্ত করেছে এই কলি কয়েকদিন পানিতে ভেজালেই ফুল ফুটবে। শাপলা হবে নৌকার বিকল্প।
মধ্যরাতে সিলেট সিপিবির সাবেক সাধারণ সম্পাদক আটকবাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি সিলেট জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমনকে আটক করেছে মহানগর পুলিশ (এসএমপি)। শুক্রবার মধ্যরাতে নগরের কালিবাড়ি এলাকার সুমনের নিজ বাসা থেকে এসএমপি জালালাবাদ থানা পুলিশ তাঁকে আটক করেছে।
জুলাই সনদ, গণভোট এবং হ্যাঁ-নাঐক্যমত্য কমিশন প্রধান উপদেষ্টার কাছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের চুড়ান্ত সুপারিশমালা হস্তান্তর করেছে। তবে অন্যতম প্রধান রাজনৈতিক দলের দেওয়া গুরুত্বপূর্ণ কিছু মতামত ও প্রস্তাবনা পাশ কাটিয়ে যাওয়ায় এই সনদ এখন বিতর্কের কেন্দ্রবিন্দু।
বিএনপির জন্ম ‘হ্যাঁ’ ভোটে, মৃত্যু হবে ‘না’ ভোটে: নাসীরুদ্দীন পাটোয়ারীজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘কাবিননামায় সই করেছে বিএনপি। তারা জুলাই সনদে ‘‘হ্যাঁ’’ বলেছে, এখন ‘‘না’’ বলার সুযোগ নেই। এই দলের জন্ম হয়েছিল ‘‘হ্যাঁ’’ ভোটের মধ্য দিয়ে, মৃত্যু হবে ‘‘না’’ ভোটের মধ্য দিয়ে।’
ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের আলোচনা ছিল জাতির সঙ্গে প্রতারণা: মির্জা ফখরুলপ্রায় এক বছর ধরে সংস্কার কমিশন ও জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দীর্ঘ ধারাবাহিক আলোচনা ছিল ‘অর্থহীন, অর্থ ও সময়ের অপচয়, প্রহসনমূলক এবং জাতির সঙ্গে প্রতারণা’।
বিভাজন তৈরি না করে সব দলকে নিয়ে সংলাপের আহ্বান রাষ্ট্র সংস্কার আন্দোলনেরজুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন তৈরি না করে নতুন করে সংলাপের আহ্বান জানিয়েছে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন।