স্ট্রিম ডেস্ক

যুদ্ধ বন্ধে ইরানের পাঠানো নতুন ১৪ দফা পরিকল্পনার পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শনিবার সন্ধ্যায় নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প জানান, তিনি শিগগির ইরানের পাঠানো নতুন পরিকল্পনা পর্যালোচনা করবেন। তবে ওই পরিকল্পনা তিনি গ্রহণ করার সম্ভাবনা তেমন নেই বলেও জানান।
ট্রাম্প লিখেছেন, ‘ইরান আমাদের যে পরিকল্পনা পাঠিয়েছে তা আমি শিগগির পর্যালোচনা করব। কিন্তু আমি কল্পনাও করতে পারছি না যে এটি গ্রহণযোগ্য হবে, কারণ গত ৪৭ বছরে মানবজাতি এবং বিশ্বের প্রতি তারা (ইরানি) যা করেছে, তার জন্য এখনো যথেষ্ট মূল্য দেয়নি।’
এর আগে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ঘনিষ্ঠ সংবাদ সংস্থা তাসনিম জানায়, যুক্তরাষ্ট্রের একটি প্রস্তাবের বিপরীতে ইরান ১৪ দফা পরিকল্পনা পাঠিয়েছে। পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে পাঠানো ওই পরিকল্পনায় লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধের আহ্বান জানানো হয়েছে।
তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র দুই মাসের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল, তবে ইরান মনে করে ইস্যুগুলো ৩০ দিনের মধ্যে সমাধান করা উচিত। এ ছাড়া যুদ্ধবিরতি দীর্ঘায়িত করার চেয়ে আলোচনার মূল লক্ষ্য হওয়া উচিত যুদ্ধের পরিপূর্ণ সমাপ্তি।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরানের এই পরিকল্পনা যুক্তরাষ্ট্রের দেওয়া ৯ দফা প্রস্তাবের পাল্টা। এতে সামরিক আগ্রাসনের বিরুদ্ধে নিশ্চয়তা এবং ইরানের চারপাশ থেকে মার্কিন বাহিনী প্রত্যাহারের মতো বিষয়গুলো রয়েছে। এ ছাড়া আটকে পড়া ইরানি সম্পদ অবমুক্ত করা, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং হরমুজ প্রণালির জন্য একটি নতুন ব্যবস্থা চালুর কথাও বলা হয়েছে।
ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি বলেছেন, ইরানের প্রস্তাবের লক্ষ্য হলো যুদ্ধের স্থায়ী সমাপ্তি। এখন বল যুক্তরাষ্ট্রের কোর্টে। তারা হয় কূটনীতির পথ বেছে নেবে, অথবা সংঘাত চালু রাখবে।
ইরানে ফের হামলা চালানোর কথা পুনব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরান যদি ‘অসদাচরণ’ করে বা ‘খারাপ কিছু’ করে, তবে হামলার সম্ভাবনা রয়েছে। তবে আপাতত, দেখা যাক কী হয়।
শনিবার ফ্লোরিডায় সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন।
ইরানের বিষয়ে যুক্তরাষ্ট্র ‘খুব ভালো করছে’ এবং তেহরান ‘বিধ্বস্ত’ হয়ে পড়ায় এখন চুক্তি করতে চায় বলেও দাবি করেন তিনি।
ইরানের সাবেক নেতা আলী খামেনি ‘বিদায় নিয়েছেন’ জানিয়ে ট্রাম্প বলেন, তাদের নেতা কে তা বুঝতেই হিমশিম খাচ্ছে।

.png)

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৩ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৫ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৭ ঘণ্টা আগে
চৌর্যবৃত্তির অভিযোগে পদত্যাগের এক সপ্তাহের মাথায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের সাবেক অধ্যাপক জেসন আরডের মরদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে দক্ষিণ লন্ডনের ব্যাটারসি এলাকার নিজ বাসা থেকে ৪১ বছর বয়সী জেসনের মরদেহ উদ্ধার করে লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস। মেট্রোপলিটন
১০ ঘণ্টা আগে