এনসিপি আরেকটি ‘মওদুদীবাদী প্রক্সি’ দল হয়ে উঠছে: রাশেদ খাঁনজাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বুঝে কিংবা না বুঝে আরেকটি ‘মওদুদীবাদী প্রক্সি’ দল হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। এতে করে তাদের নিজস্ব কোনো রাজনীতি তৈরি হচ্ছে না বলেও উল্লেখ করেন তিনি।
ফরিদপুরে মুখোমুখি বিএনপির দুই গ্রুপ, বিকেলে পাল্টাপাল্টি কর্মসূচিফরিদপুরের আলফাডাঙ্গায় বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে একই সময়ে পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির দুই গ্রুপ। এতে উত্তেজনা দেখা দিয়েছে এলাকায়।
বিএনপিকে ‘অরাজনৈতিক কর্মকাণ্ড’ থেকে কর্মীদের বিরত রাখার অনুরোধ গোলাম পরওয়ারেরকর্মীদের ‘অরাজনৈতিক কর্মকাণ্ড’ থেকে বিরত রাখতে বিএনপি নেতাদের অনুরোধ জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বিবৃতিতে নওগাঁ, নোয়াখালীর সোনাইমুড়ি ও ঝিনাইদহে জামায়াত কর্মীদের ওপর হামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন তিনি।
জামায়াত বেহেশতের টিকিট বিক্রি করছে প্রমাণ নেই: মিয়া গোলাম পরওয়ারবাংলাদেশ জামায়াতে ইসলামী বেহেশতের টিকিট বিক্রি করছে—এই ধরনের বক্তব্যের কোনো প্রমাণ নেই বলে দাবি করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। উল্টো ‘ধানের শীষে ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে’— এই কথা প্রচার করার বহু প্রমাণ আছে বলেও দাবি করেছেন তিনি।
কমিশনের সুপারিশ ইতিবাচক, বাস্তবায়নে দ্রুত আদেশ জারি করতে হবে: জামায়াতজুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায়-সম্পর্কিত সুপারিশকে ‘ইতিবাচকভাবে’ দেখছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের জানিয়েছেন, জাতীয় ঐকমত্য কমিশন যে প্রস্তাব দিয়েছে এখন তা বাস্তবায়নে দ্রুত আদেশ জারি করতে হবে।
ড. ইউনূস সাংবিধানিক আদেশ না দিলে তাঁর এক্সিট নেই: নাসীরুদ্দীন পাটওয়ারীপ্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যদি কেন্দ্রীয় শহীদ মিনারে এসে জুলাই সনদ বাস্তবায়ন, গণভোট ও অন্যান্য বিষয়ে সাংবিধানিক আদেশ জারি না করেন, তাহলে তাঁর এই দেশ থেকে কোনো ‘এক্সিট’ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
গণভোট নির্বাচনের দিনেই হবে, এর বাইরে যাওয়ার সুযোগ নেই: আমীর খসরুজাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে — এই বিষয়ে বিএনপির অবস্থান একেবারেই পরিষ্কার বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, আলোচনারও কোনো সুযোগ নাই।’
গণভোট, নোট অব ডিসেন্টের পর বিতর্কে নতুন সংযোজন ‘সংবিধান সংস্কার পরিষদ’জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় হিসেবে জাতীয় ঐকমত্য কমিশনের নতুন প্রস্তাবিত ‘সংবিধান সংস্কার পরিষদ’ নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। প্রস্তাবিত এই পরিষদ নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি, বামপন্থী ও ইসলামিক রাজনৈতিক দলগুলো।
জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়ার অস্পষ্টতা রাজনীতিকে কঠিন করতে পারে: ইসলামী আন্দোলনজুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়ায় অস্পষ্টতা রয়েছে বলে দাবি করেছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির দাবি, অস্পষ্টতার কারণে এই আদেশ আগামীর রাজনীতিকে কঠিন করে তুলতে পারে।
সুশীল সমাজ, আমলাতন্ত্র ও করপোরেশন বাংলাদেশের আনহোলি নেক্সাস: মাহফুজ আলমবাংলাদেশে সুশীল সমাজ, সামরিক-বেসামরিক আমলাতন্ত্র এবং করপোরেশন মিলে এক ‘আনহোলি নেক্সাস’ (অশুভ চক্র) রয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম।
জোটবদ্ধ দলের প্রতীক বাছাইয়ের স্বাধীনতা চান সালাহউদ্দিনযেসব রাজনৈতিক দল জোটবদ্ধ হয়ে নির্বাচন করবে তারা নিজেদের কিংবা জোটের যেকোনো দলের প্রতীক নিয়ে যাতে নির্বাচন করতে পারেন—সেই স্বাধীনতা চেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) সচিবালয়ে আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুলের সঙ্গে দেখা করে এ সংক্রান্ত একটি চিঠিও হস্তান
২৮ অক্টোবর বাংলাদেশের রাজনীতি তার গতিপথ হারিয়েছিল: জামায়াতবায়তুল মোকাররমের সমাবেশে জামায়াত সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘২০০৬ সালের ২৮ অক্টোবর ইতিহাসের নজিরবিহীন বর্বরতা ও নৃশংসতা দেখানো হয়েছে।’
২৮ অক্টোবরের স্মরণে ইসলামী ছাত্র শিবির২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লগি-বৈঠার তাণ্ডব ও রক্তাক্ত ইতিহাসের স্মরণে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর এর আয়োজিত অনুষ্ঠানে বক্ত্য রাখেন জাহিদুল ইসলাম, কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, সাদিক কায়েম, ভিপি, ডাকসু, মাজহারুল ইসলাম, জিএস, জাকসু সহ অনেকে।
জোটগত নির্বাচনের প্রতীক নিয়ে মুখোমুখি বিএনপি-জামায়াতনতুন ইস্যুতে বিপরীতমুখী অবস্থানে এসে দাঁড়িয়েছে দেশের বৃহৎ দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াত। জোটগত নির্বাচনের ক্ষেত্রে নিজ দলীয় প্রতীকে নির্বাচন করার বাধ্যবাধকতা চায় না বিএনপি। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী চায় নির্বাচন যেভাবেই হোক, ভোট হবে নিজ নিজ দলীয় প্রতীকে।
রাজনীতিকদের হাতেই দুর্নীতিবাজদের অনেকে লালিত: দুদক চেয়ারম্যানচুয়াডাঙ্গায় গণশুনানিতে দুদক চেয়ারম্যান আবদুল মোমেন বলেছেন, ‘দুর্নীতির উৎস হচ্ছে এক ধরনের রাজনীতিবিদদের দ্বারা। তাদের হাতেই লালিত হন দুর্নীতিবাজদের মধ্যকার অনেকে। বিগত আওয়ামী লীগ সরকারের পতনের অন্যতম কারণ ছিল দুর্নীতি।’
জাপায় অন্তর্দ্বন্দ্ব: আদালতের রায় ছাড়া পদক্ষেপ নেবে না ইসিজাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদেরের সাংগঠনিক কার্যক্রমে আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে, দলটির অপর অংশের আয়োজিত দশম জাতীয় সম্মেলন সংক্রান্ত আবেদন নিয়ে কোনো করণীয় নেই বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচনী প্রচারণায় ‘আতঙ্কহীন’ পরিবেশ চায় ব্যারিস্টার আনিসুলের নেতৃত্বাধীন জাপাজাতীয় পার্টির (একাংশ) প্রেসিডিয়াম সদস্যদের সভায় নির্বাচনী প্রচারণায় ‘আতঙ্কহীন’ পরিবেশ প্রত্যাশা করেছেন দলটির নেতারা। রোববার (২৬ অক্টোবর) রাজধানীর গুলশানের হাওলাদার টাওয়ারে জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের সভাপতিত্বে এক প্রেসিডিয়াম সভা অনুষ্ঠিত হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির