স্ট্রিম প্রতিবেদক

বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, বিদ্যুৎ ও জ্বালানি সংকট, ব্যাংকিং জটিলতা এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তায় গত কয়েক মাসে পোশাক রপ্তানি ১৫ থেকে ২৫ শতাংশ পর্যন্ত কমেছে। বর্তমানে অনেক শিল্পপ্রতিষ্ঠান সক্ষমতার মাত্র ৬০ শতাংশ উৎপাদন করছে।
শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আগামী ২৯ এপ্রিল থেকে রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটিতে চার দিনের টেক্সটাইল ও গার্মেন্টস প্রযুক্তি মেলা আয়োজনের ঘোষণা দিতে এই আয়োজন করা হয়।
গ্যাস-বিদ্যুৎ ও জ্বালানি সংকটে তৈরি পোশাক ও টেক্সটাইল শিল্পখাত বড় ধরনের চাপের মুখে রয়েছে জানিয়ে বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, উৎপাদন ব্যাহত হচ্ছে, সময়মতো রপ্তানি পণ্য পাঠানো যাচ্ছে না, ব্যয় বাড়ছে এবং আন্তর্জাতিক ক্রেতাদের আস্থা কমছে।
মোহাম্মদ হাতেম বলেন, দেশে জ্বালানি তেলের বড় ধরনের সংকট চলছে। সরকার মজুত থাকার কথা বললেও অনেক জায়গায় তেল পাওয়া যাচ্ছে না। শিল্পকারখানার জন্য কনটেইনারে তেল সরবরাহেও সীমাবদ্ধতা রয়েছে। এসব কারণে উৎপাদনে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে তিনি বলেন, দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে দীর্ঘ সময় লোডশেডিং হচ্ছে। কোথাও কোথাও গড়ে ২-৩ ঘণ্টা বিদ্যুৎ না থাকলেও সাভার ও ভালুকার মতো এলাকায় তা ৬ থেকে ৭ ঘণ্টা পর্যন্ত পৌঁছেছে। গ্রামাঞ্চলের অনেক কারখানায় ৭ থেকে ৮ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে। এতে উৎপাদন ব্যাহত হচ্ছে, সময়মতো শিপমেন্ট দেওয়া যাচ্ছে না এবং উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে।
মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে বিশ্বব্যাপী অর্থনৈতিক অনিশ্চয়তা তৈরি হয়ে জানিয়ে বিকেএমইএ সভাপতি বলেন, ইউরোপের বিভিন্ন দেশে ব্যয় সংকোচন চলছে। ফলে পোশাক কেনা কমেছে। বর্তমানে খাতটি ‘লিন পিরিয়ডে’ রয়েছে। তবে আগামী মে-জুনে অর্ডার পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে।
সংবাদ সম্মেলনে ব্যাংকিং খাতের অসহযোগিতার অভিযোগও তোলেন মোহাম্মদ হাতেম। তিনি বলেন, বিদেশি ক্রেতার পেমেন্ট একদিন দেরি হলেই ব্যাংক আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ করে দেয়। আবার ডলারের দাম বাড়ায় এলসি সীমাও কমে গেছে। এলসি খুলতেও দীর্ঘ সময় নেয় ব্যাংকগুলো। এতে অনেক সময় ক্রেতা অর্ডার বাতিল করে দেয়।

.png)

১০ বছরের বেশি সময় আটকে থাকার পর চট্টগ্রামের আনোয়ারায় শুরু হচ্ছে চাইনিজ ইকোনমিক জোনের নির্মাণ কাজ। সোমবার (২৭ জুলাই) প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে মূল কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হতে হবে।
৩৫ মিনিট আগে
পণ্য উৎপাদনে ‘জোরপূর্বক শ্রম’ বন্ধে ব্যর্থতায় নতুন করে বাংলাদেশসহ ৬০টি দেশের ওপর শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। এতে সর্বনিম্ন ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক নির্ধারণে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে বাংলাদেশ।
১৬ ঘণ্টা আগে
এন্টারপ্রাইজ বেইজড ট্রেনিং (ইবিটি) কর্মসূচির অধীনে প্রশিক্ষণ নেওয়া ২ হাজার ৩২৮ জনকে সনদ দেওয়া হয়েছে। শনিবার (২৫ জুলাই) রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে এক অনুষ্ঠানে তাদের এই সনদ দেওয়া হয়। বিজিএমইএ ও বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত অ্যাসেট যৌথভাবে এই অনুষ্ঠান আয়োজন করে।
১৭ ঘণ্টা আগে
দেশের তৈরি পোশাক, বস্ত্র, চামড়া ও ওষুধশিল্পের প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে রাসায়নিক ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্পের সক্ষমতা বাড়ানোর জন্য একটি কার্যকর জাতীয় রোডম্যাপ প্রণয়নের আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী ও শিল্পসংশ্লিষ্টরা।
১ দিন আগে