স্ট্রিম প্রতিবেদক

প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ’– এর খসড়া চূড়ান্ত হয়েছে। এটি এখন মন্ত্রিপরিষদ বিভাগে উপদেষ্টা পরিষদের অনুমোদনের জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
রোববার (১৮ জানুয়ারি) সংবাদ বিজ্ঞপ্তিতে শিক্ষা মন্ত্রণালয় বলেছে, আশা করা যাচ্ছে– দ্রুততম সময়ে অধ্যাদেশটি অনুমোদন পাবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সব প্রক্রিয়া শেষ করে চূড়ান্ত খসড়া মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়েছে।
এতে বলা হয়, অধ্যাদেশটি এখন সরকারের সর্বোচ্চ পর্যায়ে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। ফলে জনদুর্ভোগ সৃষ্টি হয় বা স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়– এমন কোনো কর্মসূচি বা কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান করা যাচ্ছে। যে কোনো আবেগপ্রসূত বা অস্থিতিশীল পরিস্থিতি দীর্ঘদিনের এই অর্জন ও শ্রমকে নস্যাৎ করে দিতে পারে।
এর আগে রাজধানীর সরকারি সাতটি কলেজ নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের জন্য অধ্যাদেশ চূড়ান্ত করতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগের মতামত সংগ্রহ, ওয়েবসাইটে প্রকাশের মাধ্যমে সর্বসাধারণের মতামত নেওয়াসহ শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের সঙ্গে মতবিনিময় সভা করে। পাশাপাশি বিশেষজ্ঞদের অভিমত নেওয়া হয়েছে।
ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ নিয়ে প্রস্তাবিত এ বিশ্ববিদ্যালয়ের খসড়া অধ্যাদেশ ২০২৫ সালের ২৪ সেপ্টেম্বর প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়।
বিশ্ববিদ্যালয়টির অধ্যাদেশ চূড়ান্ত অনুমোদনের জন্য বিভিন্ন সময়ে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। গত বৃহস্পতিবারও রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন তারা।
মন্ত্রণালয় সূত্র জানায়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলো ২০১৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে নেওয়া হয়। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুলে কলেজগুলোর শিক্ষার্থীরা আলাদা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি তোলেন। ২০২৫ সালের ২৭ জানুয়ারি এসব কলেজের অধিভুক্তি বাতিল করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

.png)

শিক্ষামন্ত্রীকে পদত্যাগের সময় বেঁধে দিয়েছেন শিক্ষার্থীরা। বুধবার (১৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় শাহবাগ অবরোধ থেকে ব্রিফিংয়ে রাতের মধ্যেই পদত্যাগের আহ্বান জানান তারা। একইসঙ্গে পদত্যাগ না করলে বৃহস্পতিবার (১৬ জুলাই) ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচির ঘোষণা দিয়ে সড়ক ছাড়েন শিক্ষার্থীরা।
৫ ঘণ্টা আগে
আন্দোলনকারীরা জানান, তাদের মধ্যে উচ্ছৃঙ্খল একটি অংশ সাংবাদিকদের মারধর করেন। এরপর একপক্ষ আন্দোলন থেকে সরে যান। আরেক পক্ষ দাবি আদায়ে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন।
৭ ঘণ্টা আগে
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবির ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি আটকে দিয়েছে পুলিশ। বুধবার (১৫ জুলাই) বেলা ৩টার দিকে শিক্ষা ভবনের সামনে শিক্ষার্থীদের আটকে দেওয়া হয়।
৯ ঘণ্টা আগে
শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের পদত্যাগসহ তিন দফা দাবিতে ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি শুরু করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। বুধবার (১৫ জুলাই) বেলা ৩টার দিকে রাজধানীর সাইন্সল্যাব মোড় থেকে মিছিল বের করেন তারা।
১০ ঘণ্টা আগে