স্ট্রিম প্রতিবেদক

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য (পূর্ণকালীন) অধ্যাপক তানজীমউদ্দিন খানের পদত্যাগপত্র গ্রহণ করে নতুন নিয়োগ দিয়েছে সরকার। প্রতিষ্ঠানের নতুন সদস্য নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন।
শনিবার (২৩ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। গত ২১ মে অধ্যাপক তানজীমউদ্দিন খানের পদত্যাগপত্র গৃহীত হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আইন, ১৯৭৩ অনুযায়ী তাঁকে আগামী চার বছরের জন্য ইউজিসির সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকেই এ নিয়োগ কার্যকর হবে।
চেয়ারম্যান ছাড়া ইউজিসির পূর্ণকালীন সদস্য হন পাঁচজন। গত ২৩ এপ্রিল সদস্য পদ থেকে পদত্যাগ করেন অধ্যাপক তানজীমউদ্দিন খান। ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের দায়িত্বে ছিলেন তিনি।
তানজীমউদ্দিন খান পদত্যাগপত্রে অভিযোগ করেছিলেন— ইউজিসিতে অনেক দক্ষ ও সৎ ব্যক্তি কাজ করলেও প্রশাসনের নিয়ন্ত্রণ অদক্ষ, ভয়ানক চতুর, মিথ্যা উপস্থাপনে পারদর্শী এবং অসৎ ও দুর্নীতিপ্রবণদের হাতে।
তিনি অভিযোগ করেন, তার সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করা কমিশনের ভেতরের ও বাইরের অনেকেরই বিরাগের কারণ হয়ে দাঁড়িয়েছিল। কারণ তারা তাদের ব্যক্তিগত অসৎ আকাঙ্ক্ষা চরিতার্থ এবং চিরাচরিত দুর্নীতি চালিয়ে যেতে পারছিলেন না। এই চক্রটি তাকে হেয় প্রতিপন্ন করতে সামাজিক যোগাযোগমাধ্যম, অনলাইন পোর্টাল এবং হলুদ সাংবাদিকদের ব্যবহার করেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তানজীমউদ্দিন খানের পদত্যাগপত্রটি গৃহীত হওয়ার পর ফাঁকা হওয়া পদটিতে নতুন নিয়োগ দিল সরকার।

.png)

ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) ক্লাব এনভায়রনমেন্টাল ট্রেইলব্লেজার্স আয়োজিত ‘বিয়ন্ড দ্য বিন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
১৮ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে কয়েক ঘণ্টা রেলপথ অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। এতে বাংলাদেশ রেলওয়ের আনুমানিক ৩৫ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে দাবি করে রেল কর্তৃপক্ষ।
২৩ জুলাই ২০২৬
বন্যার কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পাঁচ জেলায় এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ২৭ জুলাই থেকে শুরু হবে। বৃহস্পতিবার (২৩ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২৩ জুলাই ২০২৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অটোরিকশা নিবন্ধনে নির্ধারিত ফির বাইরে ১০ হাজার টাকা আদায়ের অভিযোগ উঠেছে। সম্প্রতি ফাঁস হওয়া অডিওতে বিশ্ববিদ্যালয়ের শহীদ সালাম বরকত হলের উচ্চমান সহকারী কাম কম্পিউটার অপারেটর মনির হোসেনের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে।
২২ জুলাই ২০২৬