আজ কিংবদন্তি গায়ক শাহ আব্দুল করিমের ১৬তম মৃত্যুবার্ষিকী। ২০০৯ সালের এই দিনে তিনি ইন্তেকাল করেন। তিনি ছিলেন বাউল সংগীতের মহান শিল্পী, সুরকার, গীতিকার ও শিক্ষক। বাংলা লোকসঙ্গীতকে তিনি এক অনন্য উচ্চতায় পৌঁছে দেন। কর্মজীবনে পাঁচ শতাধিক গান রচনা করেন তিনি। বাংলার লোকসঙ্গীতে তাঁর অবদানের জন্য তাঁকে ‘বাউল সম্রাট’ বলা হয়। অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার ২০০১ সালে তাঁকে একুশে পদকে ভূষিত করে। তাঁকে নিয়ে লিখেছেন সুমনকুমার দাশ।
স্ট্রিম ডেস্ক

আজকাল অনেককেই বলতে শোনা যায়, শাহ আবদুল করিমকে নাকি হাল আমলে কিছু ব্যক্তি জনসমাজে পরিচয় করিয়ে দিয়েছেন! নাগরিক সমাজে করিমের খ্যাতি পাওয়ার পেছনে কার কার যোগসূত্র রয়েছে, এরও ফিরিস্তি কেউ কেউ দেন। অথচ সেই চল্লিশের দশকেই করিম ছিলেন হাওরাঞ্চলে বিপুলভাবে জনপ্রিয় এক শিল্পী। শিকড়ঘেঁষা মানুষেরা নন, মূলত শহুরে মানুষেরাই তাঁকে যথাসময়ে চিনতে ব্যর্থ হয়েছে।
টানা সাত দশক গ্রামের উঠোন-সংস্কৃতিকে প্রাণবন্ত করে রেখেছিলেন শাহ আবদুল করিম। যে কয়েকজন শিল্পীর কণ্ঠে বিকশিত হয়েছে তর্কবিতর্কমূলক মালজোড়া গানের ধারা, করিম তাঁদের মধ্যে অন্যতম। বাউলগানে দাপুটে শিল্পী তো তিনি ছিলেনই। কেবল সুর আর কণ্ঠের মাধুর্যেই তিনি হাওর-অধ্যুষিত সাত জেলায় পেয়েছেন মান্যতা, হয়েছেন আদরণীয়। পঞ্চাশের দশকে ভাষা আন্দোলনের পক্ষে গান পরিবেশন আর কাগমারী সম্মেলনে অংশগ্রহণের পর ধীরে ধীরে আরও পাকা হয়েছে করিমের অবস্থান। শ্রোতাদের সংগীততৃষ্ণা মেটাতে একাধিকবার গিয়েছেন লন্ডনেও। পরে স্বাধীন বাংলাদেশে, বিশেষত নব্বইয়ের দশকে করিম হয়ে ওঠেন এক সাংস্কৃতিক ‘আইকন’।
দুই
শাহ আবদুল করিম জন্ম নিয়েছিলেন সুনামগঞ্জের দিরাইয়ের ধলআশ্রম গ্রামে, ১৯১৬ সালের ১৫ ফেব্রুয়ারি। পয়সাকড়ির অভাবে পড়াশোনা হয়নি। অল্প বয়সেই গ্রামের মহাজন বাড়িতে গরু চরানোর চাকরি নেন। ছিলেন মুদিদোকানেরও কর্মচারী। সেই শৈশবে ঘরে যখন ‘নুন আনতে পানতা ফুরোয়’ অবস্থা, তখন গানে তাঁর হাতেখড়ি। বয়স ২০ পেরোনোর আগেই হয়ে ওঠেন শ্রোতাপ্রিয় শিল্পী। ২০০৯ সালের ১২ সেপ্টেম্বর মৃত্যুর আগেই ‘একুশে পদক’সহ অনেক সম্মাননায় ভূষিত হন। জীবদ্দশাতেই পান কিংবদন্তির মর্যাদা। করিম-রচিত প্রায় পাঁচ শ গানের অনেকগুলোই তাঁর জীবদ্দশাতেই মানুষের মুখে মুখে ফিরত। এখন তা আরও বেড়েছে।
কণ্ঠের মাধুর্য যেমন শাহ করিমের সম্পদ, তেমনি মনোমুগ্ধকর তাঁর গানের ভাষা। অভিজ্ঞতাপ্রসূত আত্মবীক্ষণ তাঁর গানকে দিয়েছে ভিন্নমাত্রা। আশ্চর্য এক নির্মাণশৈলী তাঁর প্রতিটি গানকে অন্য বাউল-ফকির-বৈষ্ণব সহজিয়া গীতিকারদের চেয়ে করেছে আলাদা। হাওরের জল-মাটি-বাতাস থেকে উঠে আসা একেকটা শব্দ আর উপমা করিমের গানকে দীপ্ত করেছে। কেবল স্বতন্ত্র বুননশীলতা দিয়েই লোকায়ত ভুবনের অনন্য সাধক লালন-হাসন-রাধারমণের একচেটিয়া অবস্থানে ভাগ বসিয়েছেন করিম। তাঁর গানে যেমন তাঁর নিজ ভাটি এলাকার জীবনযাপন আর ইতিহাস মেলে, তেমনি পাওয়া যায় দেহতত্ত্ব, নিগূঢ়তত্ত্ব আর মনের মানুষকে খোঁজার আকুলতা। প্রগতি, মুক্তচিন্তা, অসাম্প্রদায়িকতা আর গণচেতনাও তাঁর গানে এসেছে। বাউলসাধনা, মনঃশিক্ষা, ভক্তিগীতি ও বিচ্ছেদ করিম-রচনার অন্যতম বিষয়বস্তু। করিমের চেতনা, দর্শন ও যাপনে আত্ম-অতিক্রমের পথটি নিশ্চয়ই গভীরতর বিচার–বিবেচনার দাবি রাখে। একাধিক গানে করিম সাম্রাজ্যবাদ-পুঁজিবাদ-সামন্তবাদের চারিত্রিক বৈশিষ্ট্য ও ফারাক নির্ণয় করেছেন, এমনতর বোধ তাঁকে শেষ পর্যন্ত মার্ক্স-লেনিনদের দর্শনগত-তত্ত্বে ফেলে বিচার-বিশ্লেষণ করতে বাধ্য করে।
বাংলাদেশের সবুজ-শ্যামল প্রকৃতির জীবন্ত চিত্রটিই করিমের অনেক গানে স্থান করে নিয়েছে। বাংলাদেশ বললেই যে অপরূপ লীলাবৈচিত্র্যের ছবি চোখে ভেসে ওঠে, যেখানে মানুষের পার্শ্বচরিত্র হিসেবে ধরা দেয় গাছ-পাখি-নদী—বাংলাদেশের সে চিত্রই আবদুল করিমের গানে ফুটে উঠেছে। পাশাপাশি তাঁর অনেক গানে বিরূপ প্রকৃতির মোকাবিলায় ভাটি অঞ্চলের নিরন্ন-অসহায় মানুষের সংগ্রামী জীবনচিত্র ধারন করা হয়েছে। এসব রচনায় যথার্থভাবে খুঁজে পাওয়া যায় হাওরাঞ্চলের মানুষের সংগ্রামী জীবনের কাহিনি।
জীবনভর যেমন বাউল-দর্শনের চর্চা করেছেন, ব্যস্ত থেকেছেন আত্মঅনুসন্ধানে, একই সঙ্গে গণসংগীত গেয়ে মানুষকে জাগিয়ে তুলতে চেয়েছেন আবদুল করিম। ব্যক্তিজীবনের দারিদ্র্য আর হতাশার মধ্যেও করিম আশা হারাননি, মানুষকে শুনিয়েছেন আশার বাণী। করিম মূলত ছিলেন নিঃস্ব–রিক্ত, দারিদ্র্যজর্জর নিম্নবর্গীয়দের প্রতিনিধি।
এ কথাও মনে রাখা প্রয়োজন, গান রচনার পাশাপাশি শাহ আবদুল করিম প্রগতিশীল আন্দোলন-সংগ্রামেও ছিলেন সমভাবে তৎপর। উনসত্তরের গণ-অভ্যুত্থান, একাত্তরের মুক্তিযুদ্ধ, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী কর্মসূচিতে তাঁর গুরুত্বপূর্ণ অবদান আছে। এসব পরিপ্রেক্ষিতে লিখেছেন গণসংগীত, মঞ্চে-গ্রামীণ উঠোনে সেসব গেয়ে উজ্জীবিত করেছেন অনেককে।
এক উদার মানবিক সমাজ প্রতিষ্ঠা ছিল করিমের স্বপ্ন, যেখানে ধর্ম–বর্ণ-জাতিভেদের ঊর্ধ্বে উঠে মানুষ পারস্পরিক সম্প্রীতির মধ্যে বাস করবে। বাঙালির বুদ্ধিবৃত্তি, উদার ও অসাম্প্রদায়িক মনোভাব বিকাশে করিমের রচনা এক উজ্জ্বল নিদর্শন।
তিন
দেশকালের সীমানা পেরিয়ে শাহ আবদুল করিম এখন কালজয়ী এক মানুষ। তাঁর গানে মজেছে সারা বিশ্বে ছড়িয়ে থাকা বাংলাভাষী মানুষ। ইংরেজি অনুবাদে করিমের গান এমনকি যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্রের শিল্পীর কণ্ঠেও উঠেছে। অজপাড়াগাঁয়ের নৈশ বিদ্যালয়ে মাত্র আট দিনের অক্ষর-শিক্ষা পাওয়া করিমের জীবনদর্শনে বুঁদ হয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষায় সর্বোচ্চ শিক্ষিত অনেক ব্যক্তিও তাঁকে নিয়ে করছেন অভিসন্দর্ভ রচনা। সময় আর কাল পেরিয়ে শাহ আবদুল করিম এখন মরিমভুবনের উজ্জ্বল এক জ্যোতিষ্ক। সেই জ্যোতিষ্কের আলোয় আলোকিত বাংলা ভূমি।

.png)
চিত্রশিল্পী তৌহিন হাসান ঘুরে দেখেছেন দেশ-বিদেশের বিখ্যাত সব আর্ট মিউজিয়াম ও আর্ট গ্যালারি। প্রতিটি সংগ্রহশালায় ক্যানভাস থেকে ক্যানভাসে তিনি খুঁজেছেন শিল্পের ভাষা; রঙ, আলো আর তুলির আঁচড়ে অনুভব করেছেন শিল্পীদের জীবন, সময় ও সৃষ্টির গল্প। সেই শিল্পভ্রমণের অভিজ্ঞতা নিয়ে শুরু হলো নতুন ধারাবাহিক ‘আর্ট মিউজ
২১ মিনিট আগে
ইন্টারনেটের হাজারো নেতিবাচকতার ভিড়ে প্রাণীদের ‘কিউট’ ভিডিও ছিল এক চিলতে স্বস্তি। কিন্তু এআই-এর যুগে সেই নির্ভেজাল বিশ্বাসে এখন ফাটল ধরেছে। কোনো ভিডিও দেখে হাসার বদলে আমাদের মনে আগে প্রশ্ন জাগছে, এটি কি আসল নাকি এআই দিয়ে তৈরি? অবিশ্বাসের এই ডিজিটাল চোরাবালিতে দাঁড়িয়ে প্রশ্ন উঠছে, আমাদের ছোট ছোট আনন্দ
২১ ঘণ্টা আগে
সমকালীন বাংলাদেশের বুদ্ধিবৃত্তিক জগতে এক অসাধারণ ব্যক্তিত্ব আবদুল্লাহ আবু সায়ীদ। জনপ্রিয়তা ও মননশীলতার মেলবন্ধনের দুর্লভ উদাহরণ তিনি। সৃজনশীল ব্যক্তিত্বের পাশাপাশি তিনি একজন কর্মবীর। আজ তিনি সাতাশি বছর পূর্ণ করলেন।
১ দিন আগে
এইতো কিছুদিন আগে কথা। অফিস থেকে বেরিয়ে বিশেষ একটি কাজে শাহবাগের উদ্দেশ্যে রিকশায় উঠেছিলাম। বিকেলের ব্যস্ত ঢাকার চিরচেনা যানজটে রিকশাটি একসময় থেমে গেল। চারপাশে শুধু হর্নের শব্দ, মানুষের কোলাহল আর অসংখ্য গাড়ির সারি। ঠিক সেই মুহূর্তেই কানে ভেসে এলো এক পরিচিত সুর ‘আলো আমার আলো ওগো, আলো ভুবনভরা’…!
২৫ জুলাই ২০২৬