স্ট্রিম ডেস্ক

ইরান যুদ্ধ থেকে প্রস্থানের কোনো পরিকল্পনা যুক্তরাষ্ট্রের নেই বলে মন্তব্য করেছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ। তিনি বলেন, ইরানের কাছে যুক্তরাষ্ট্র অপমানিত হচ্ছে।
সোমবার (২৭ এপ্রিল) জার্মানির নর্থ রাইন-ওয়েস্টফালিয়া অঞ্চলে শিক্ষার্থীদের সঙ্গে আলাপকালে এই কথা বলেন তিনি।
জার্মান চ্যান্সেলর বলেন, পুরো একটি জাতি ইরানি নেতৃত্বের কাছে অপদস্থ হচ্ছে। বিশেষ করে বিপ্লবী গার্ড বাহিনীর দাপট যুক্তরাষ্ট্রকে খাটো করছে। চ্যান্সেলর মনে করেন, ইরানকে যতটা দুর্বল ভাবা হয়েছিল, তারা আসলে ততটা নয়। ইরানিরা প্রত্যাশার চেয়ে অনেক বেশি শক্তিশালী হিসেবে হাজির হয়েছে। তারা দক্ষতার সঙ্গে দরকষাকষি চালিয়ে যাচ্ছে।
সংঘাত বন্ধের আহ্বান জানিয়ে মার্জ বলেন, যুদ্ধের সরাসরি প্রভাব জার্মানির অর্থনীতির ওপর পড়ছে। সংঘাত দ্রুত শেষ না হলে বিশ্ব অর্থনীতি বিপর্যয়ে পড়বে। তিনি সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানান।

.png)

যুদ্ধ পরিস্থিতি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয় কীভাবে তুলে ধরা হবে, তা নিয়ে ইরান সরকার ও রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির সঙ্গে বিরোধ দেখা দিয়েছে। শুক্রবার (২৫ জুলাই) সরকারি তথ্য পরিষদ আইআরআইবির বিরুদ্ধে ‘সেন্সরশিপের’ অভিযোগ তোলে।
৩ ঘণ্টা আগে
ইরানে টানা ১৫ রাতে হামলা চালানোর পর থেমেছে যুক্তরাষ্ট্র। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষ্য ছিল, ‘সন্তুষ্ট’ না হওয়া পর্যন্ত হামলা চালিয়ে যাওয়ার। এখন হঠাৎ হামলা বন্ধের পর কারণ নিয়ে শুরু হয়েছে আলোচনা।
৪ ঘণ্টা আগে
কাস্পিয়ান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে ইউক্রেন। হামলায় জাহাজটির একজন নাবিক নিহত ও আরেকজন আহত হয়েছেন বলে জানিয়েছে তেহরান। এ ঘটনাকে ‘শত্রুতাপূর্ণ ও অপরাধমূলক হামলা’ হিসেবে উল্লেখ করে তেহরানে নিযুক্ত ইউক্রেনের ভারপ্রাপ্ত কূটনৈতিক প্রতিনিধিকে (চার্জ দ্য অ্যাফেয়ার্স) তলব করেছে ইরান
৫ ঘণ্টা আগে
দ্বিতীয় দফায় পাল্টাপাল্টি হামলা শুরুর পর গত ১৫ দিনে যুক্তরাষ্ট্রের ২০০’র বেশি সেনাকে হত্যার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। এ ছাড়া যুক্তরাষ্ট্রের অন্তত ১৫টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার ধ্বংসের দাবিও করেছে বাহিনীটি।
৫ ঘণ্টা আগে