তথ্যসূত্র:

দক্ষিণ সুদানের জেবেল ইরাক এলাকায় বন্দুকধারীদের হামলায় অন্তত ৭০ জন নিহত হয়েছেন। সোমবার (৩০ মার্চ) দেশটির পুলিশ জানিয়েছে, একটি স্বর্ণখনির নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে রোববার এই ঘটনা ঘটেছে।
পুলিশের মুখপাত্র কোয়াসিজওয়োক ডমিনিক আমনডোক সাংবাদিকদের বলেন, ‘জেবেল ইরাকের একটি স্বর্ণখনিতে অজ্ঞাত বন্দুকধারীরা হামলা চালিয়েছে। এ পর্যন্ত ৭০ জনেরও বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং আরও অনেকে গুরুতর আহত হয়েছেন।’
এদিকে, এই হত্যাকাণ্ডের জন্য সরকারি বাহিনী এসএসপিডিএফ-কে দায়ী করেছে দেশটির প্রধান বিরোধী দল এসপিএলএম/এ-আইও। সোমবার এক বিবৃতিতে তারা জানায়, ‘জেবেল ইরাক এলাকা সম্পূর্ণ সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। ফলে এই হামলার পূর্ণ দায়ভার তাদেরই নিতে হবে।’
তবে সেনাবাহিনীর মুখপাত্র এ বিষয়ে সংবাদ সংস্থা এপি-র কাছে কোনো মন্তব্য করতে রাজি হননি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে খনি এলাকার খোলা প্রান্তরে বেশ কয়েকজন মানুষের নিথর দেহ পড়ে থাকতে দেখা গেছে। স্থানীয় একজন সাংবাদিক জানিয়েছেন, হামলার সময় প্রাণ বাঁচাতে অনেক শ্রমিক পাশের ঝোপঝাড়ে পালিয়ে গিয়েছিলেন, যাঁদের অনেকেই এখনো নিখোঁজ। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
দক্ষিণ সুদানে স্বর্ণ উত্তোলন এখনো অনিয়ন্ত্রিত এবং অনেক ক্ষেত্রে রাজ্য কর্তৃপক্ষ জাতীয় সরকারের তোয়াক্কা না করেই স্বাধীনভাবে এই খাত পরিচালনা করে।

.png)

পশ্চিম তীরে দুটি মসজিদে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে। রোববার (২৬ জুলাই) তুলকারেমের দক্ষিণে কুর গ্রাম এবং নাবলুসের দক্ষিণে কুসরা শহরে এই ঘটনা ঘটে।
১৪ মিনিট আগে
ভারতে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে তরুণদের আন্দোলনে চ্যালেঞ্জে পড়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ‘ককরোচ জনতা পার্টির’ (সিজেপি) কয়েক দিনের আন্দোলনে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগে বাধ্য হয়েছেন।
৩৭ মিনিট আগে
যুদ্ধ পরিস্থিতি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয় কীভাবে তুলে ধরা হবে, তা নিয়ে ইরান সরকার ও রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির সঙ্গে বিরোধ দেখা দিয়েছে। শুক্রবার (২৫ জুলাই) সরকারি তথ্য পরিষদ আইআরআইবির বিরুদ্ধে ‘সেন্সরশিপের’ অভিযোগ তোলে।
৫ ঘণ্টা আগে
ইরানে টানা ১৫ রাতে হামলা চালানোর পর থেমেছে যুক্তরাষ্ট্র। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষ্য ছিল, ‘সন্তুষ্ট’ না হওয়া পর্যন্ত হামলা চালিয়ে যাওয়ার। এখন হঠাৎ হামলা বন্ধের পর কারণ নিয়ে শুরু হয়েছে আলোচনা।
৫ ঘণ্টা আগে