স্ট্রিম ডেস্ক

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের হিলটন হোটেলে হোয়াইট হাউস প্রতিনিধিদের সঙ্গে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজ অনুষ্ঠানের বাইরে গুলির ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তি ক্যালিফোর্নিয়ার বাসিন্দা কোল টোমাস অ্যালেন (৩১)। খবর সিএনএনের।
শনিবার মেট্রোপলিটন পুলিশ ডিপার্টমেন্টের ভারপ্রাপ্ত প্রধান জেফেরি ডব্লিউ. ক্যারল বলেন, প্রাথমিক তথ্যের ভিত্তিতে ধারণা করা হচ্ছে সন্দেহভাজন ব্যক্তি অন্তত একটি গুলি ছুড়েছিলেন।
ওয়াশিংটন ডিসির মেয়র মিউরিয়েল বাউজার জানান, এ ঘটনায় অন্য কারও জড়িত থাকার কোনো প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি। পুলিশও ধারণা করছে, তিনি একাই কাজটি করেছেন।
সিক্রেট সার্ভিসের পরিচালক শন কারান বলেন, সন্দেহভাজন ব্যক্তি নিরাপত্তা চেকপয়েন্টে আক্রমণের চেষ্টা করলে দ্রুত তাকে আটক করা হয়। তবে এসময় সিক্রেট সার্ভিসের একজন এজেন্ট গুলিবিদ্ধ হয়। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে সন্দেহভাজন ব্যক্তি কাকে লক্ষ্য করে হামলার চেষ্টা করেছিল এ বিষয়ে নিশ্চিত কিছু জানাতে পারেনি পুলিশ কর্মকর্তারা। জেফেরি ক্যারল জানান, বলরুমে প্রেসিডেন্ট, মন্ত্রিসভার সদস্যসহ অনেক গুরুত্বপূর্ণ অতিথি তখন উপস্থিত ছিলেন। বিষয়টি তদন্ত করে দেখা হবে।
শনিবার রাতে হোয়াইট হাউসের ব্রিফিং রুমে আয়োজিত ব্রিফিংয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, সন্দেহভাজন হামলাকারীর কাছে একাধিক অস্ত্র ছিল। সন্দেহভাজন এই হামলাকারী একজন সম্ভাব্য হত্যাকারী। মার্কিন সিক্রেট সার্ভিসের কিছু সাহসী সদস্য এই সন্দেহভাজন হামলাকারীকে ধরে ফেলেন।
অনুষ্ঠানটি সম্পর্কে ট্রাম্প বলেন, এটি ছিল বাকস্বাধীনতার প্রতি উৎসর্গ করা একটি আয়োজন, যার উদ্দেশ্য ছিল ঐক্য গড়ে তোলা।
ঘটনার বিবরণ দিতে গিয়ে ট্রাম্প বলেন, সন্দেহভাজন ব্যক্তি একাধিক অস্ত্র নিয়ে একটি নিরাপত্তা চৌকিতে হামলা চালান। পরে সিক্রেট সার্ভিসের কিছু অত্যন্ত সাহসী সদস্যরা তাকে ধরে ফেলে।
ট্রাম্প বলেন, এই ঘটনায় একজন কর্মকর্তা গুলিবিদ্ধ হয়েছেন। তাকে খুব কাছ থেকে গুলি করা হয়েছিল। তবে তিনি প্রাণে বেঁচে গেছেন। কারণ তার গায়ে খুব ভালো বুলেটপ্রুফ ভেস্ট পরা ছিল।
এর আগে, ওয়াশিংটনের হিলটন হোটেলে বিভিন্ন সংবাদমাধ্যমের হোয়াইট হাউস সংবাদদাতাদের নৈশভোজের অনুষ্ঠান চলাকালে বলরুমের বাইরে গুলির ঘটনা ঘটে। এই নৈশভোজে অংশ নিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প।
গুলির শব্দ আসার পর জরুরিভিত্তিতে প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে নিরাপদে সরিয়ে নেন নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের সদস্যরা।

ভারতের প্রখ্যাত আলোকচিত্রী রঘু রাই আর নেই। আজ রোববার (২৬ এপ্রিল) দিল্লিতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। পরিবারের পক্ষ থেকে তাঁর মৃত্যুর খবর জানানো হয়েছে।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো বৈঠক ছাড়াই শনিবার পাকিস্তান ছেড়েছিল ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি নেতৃত্বাধীন প্রতিনিধি দল। তবে দেশটির বার্তা সংস্থা মেহর নিউজ জানিয়েছে, ওমান সফর শেষে আজ রোববার রাতে ফের ইসলামাবাদ যেতে পারেন আরাগচি। এরপর তিনি রাশিয়া সফরে যাবেন। খবর আলজাজিরার।
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির একটি হোটেলে হোয়াইট হাউস প্রতিনিধিদের সঙ্গে নৈশভোজে ‘গুলির শব্দ’ পাওয়ার পর দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় ওয়াশিংটন হিলটন হোটেলের বলরুমের বাইরে ওই শব্দ শোনা যায়। খবর বিবিসি ও আলজাজিরার।
৪ ঘণ্টা আগে
যুদ্ধবিরতির সত্ত্বেও দুদিনে দক্ষিণ লেবাননে ১৫ হিজবুল্লাহ সদস্যকে হত্যার দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। শনিবার (২৫ এপ্রিল) এক বিবৃতিতে এ খবর জানায় তারা।
১২ ঘণ্টা আগে