স্ট্রিম ডেস্ক

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা কমিয়ে একটি সমঝোতায় পৌঁছাতে তেহরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। বৃহস্পতিবার (২১ মে) ইরানের সংবাদ সংস্থা আইএসএনএ এর বরাতে এ খবর জানায় আল জাজিরা।
গতকাল পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভিও তেহরানের উদ্দেশে রওনা হন। এক সপ্তাহের মধ্যে এটি তার দ্বিতীয় ইরান সফর।
গত ৮ এপ্রিল ওয়াশিংটন-তেহরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতির পেছনে আসিম মুনির গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পরে ইসলামাবাদে ১১ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তারা প্রায় ২১ ঘণ্টা বৈঠক করেন। দুই দেশের পাল্টাপাল্টি কঠোর বক্তব্যের মধ্যেও কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রাখে পাকিস্তান। স্থায়ী যুদ্ধ বন্ধের মধ্যস্থতা করতে গিয়ে নানা সীমাবদ্ধতায় পড়ে দেশটি।
এসব সীমাবন্ধতা কমাতেই পাকিস্তানের সেনাপ্রধানের তেহরান সফরের যাচ্ছেন বলে জানিয়েছে ইরানের সংবাদমাধ্যম আইএসএনএ।
সাংবাদমাধ্যমটি জানায়, আসিম মুনির দুই দেশের মতপার্থক্য কমানো এবং একটি সমঝোতার আনুষ্ঠানিক ঘোষণা পর্যন্ত পৌঁছাতে তেহরান সফরে যাবেন।
এর আগে, গত ১৫ থেকে ১৮ এপ্রিল তিন দিনের সফরে তেহরান যান তিনি। সেসময় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে সাক্ষাৎ করেন। তখন সফরের উদ্দেশ্য ছিল ইসলামাবাদে স্থবির হয়ে পড়া শান্তি আলোচনা পুনরায় গতিশীল করা।

.png)

পশ্চিম তীরে দুটি মসজিদে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে। রোববার (২৬ জুলাই) তুলকারেমের দক্ষিণে কুর গ্রাম এবং নাবলুসের দক্ষিণে কুসরা শহরে এই ঘটনা ঘটে।
১১ মিনিট আগে
ভারতে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে তরুণদের আন্দোলনে চ্যালেঞ্জে পড়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ‘ককরোচ জনতা পার্টির’ (সিজেপি) কয়েক দিনের আন্দোলনে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগে বাধ্য হয়েছেন।
৩৪ মিনিট আগে
যুদ্ধ পরিস্থিতি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয় কীভাবে তুলে ধরা হবে, তা নিয়ে ইরান সরকার ও রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির সঙ্গে বিরোধ দেখা দিয়েছে। শুক্রবার (২৫ জুলাই) সরকারি তথ্য পরিষদ আইআরআইবির বিরুদ্ধে ‘সেন্সরশিপের’ অভিযোগ তোলে।
৫ ঘণ্টা আগে
ইরানে টানা ১৫ রাতে হামলা চালানোর পর থেমেছে যুক্তরাষ্ট্র। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষ্য ছিল, ‘সন্তুষ্ট’ না হওয়া পর্যন্ত হামলা চালিয়ে যাওয়ার। এখন হঠাৎ হামলা বন্ধের পর কারণ নিয়ে শুরু হয়েছে আলোচনা।
৫ ঘণ্টা আগে