স্ট্রিম ডেস্ক

জেন-জিদের বিক্ষোভ দমনে কঠোর অবস্থান ও হত্যার অভিযোগে নেপালের সাবেক প্রধানমন্ত্রী অলি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ ক্ষমতা গ্রহণের ২৪ ঘণ্টার মধ্যেই তাদের গ্রেপ্তার করা হলো।
কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, শনিবার সকালে অলিকে ভক্তপুরের গুন্ডুস্থিতের নিজ বাসভবন থেকে পুলিশ অলিকে গ্রেপ্তার করে।
অলির ব্যক্তিগত সচিব জনক ভট্ট জানিয়েছেন, দিন ভোর ৫টার দিকে ভক্তপুরের সূর্যবিনায়ক থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লেখককেও গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের করা একটি আনুষ্ঠানিক অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু হয় এবং পরবর্তীতে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, বিশেষ আদালতের সাবেক বিচারক গৌরী বাহাদুর কার্কির নেতৃত্বাধীন একটি কমিশনের সুপারিশ বাস্তবায়নের জন্য এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই অভিযোগে অলি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক এবং তৎকালীন পুলিশের প্রধান চন্দ্র কুবের খাপুংকের ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
নেপালে সরকারের দুর্নীতির বিরুদ্ধের সেপ্টেম্বর মাসের ৮ ও ৯ তারিখ ওই বিক্ষোভ চলাকালে অন্তত ৭৭ জন নিহত হন। প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ শপথ নেওয়ার পর শুক্রবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে কমিশনের প্রতিবেদন বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়।

.png)

যুদ্ধ পরিস্থিতি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয় কীভাবে তুলে ধরা হবে, তা নিয়ে ইরান সরকার ও রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির সঙ্গে বিরোধ দেখা দিয়েছে। শুক্রবার (২৫ জুলাই) সরকারি তথ্য পরিষদ আইআরআইবির বিরুদ্ধে ‘সেন্সরশিপের’ অভিযোগ তোলে।
৪ ঘণ্টা আগে
ইরানে টানা ১৫ রাতে হামলা চালানোর পর থেমেছে যুক্তরাষ্ট্র। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষ্য ছিল, ‘সন্তুষ্ট’ না হওয়া পর্যন্ত হামলা চালিয়ে যাওয়ার। এখন হঠাৎ হামলা বন্ধের পর কারণ নিয়ে শুরু হয়েছে আলোচনা।
৫ ঘণ্টা আগে
কাস্পিয়ান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে ইউক্রেন। হামলায় জাহাজটির একজন নাবিক নিহত ও আরেকজন আহত হয়েছেন বলে জানিয়েছে তেহরান। এ ঘটনাকে ‘শত্রুতাপূর্ণ ও অপরাধমূলক হামলা’ হিসেবে উল্লেখ করে তেহরানে নিযুক্ত ইউক্রেনের ভারপ্রাপ্ত কূটনৈতিক প্রতিনিধিকে (চার্জ দ্য অ্যাফেয়ার্স) তলব করেছে ইরান
৬ ঘণ্টা আগে
দ্বিতীয় দফায় পাল্টাপাল্টি হামলা শুরুর পর গত ১৫ দিনে যুক্তরাষ্ট্রের ২০০’র বেশি সেনাকে হত্যার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। এ ছাড়া যুক্তরাষ্ট্রের অন্তত ১৫টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার ধ্বংসের দাবিও করেছে বাহিনীটি।
৬ ঘণ্টা আগে