স্ট্রিম ডেস্ক

যুক্তরাজ্যে বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নিয়ন্ত্রণাধীন ছয়টি সম্পত্তি দেশটির ‘কোম্পানি প্রশাসকের’ হাতে চলে গেছে। এসব সম্পত্তির মধ্যে রয়েছে লন্ডন ও দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডে অবস্থিত ৩০০–এর বেশি ফ্ল্যাট ও বাড়ি। সম্পত্তিগুলোর আনুমানিক মূল্য ১৭০ মিলিয়ন পাউন্ড (বাংলাদেশি টাকায় প্রায় ২ হাজার ৪০০ কোটি)।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ এক প্রতিবেদন এসব তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সরকার সাইফুজ্জামানের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ তুলেছে। এরপর দুর্নীতিবিরোধী অভিযানের অংশ হিসেবে ব্রিটেনের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ) তাঁর এসব সম্পদ জব্দ করেছে। জব্দ করা সম্পদের মধ্যে রয়েছে লন্ডনের সেন্ট জন’স উড এলাকায় ১ কোটি ১০ লাখ পাউন্ড মূল্যের বিলাসবহুল বাড়ি এবং মধ্য লন্ডনের ফিটজরোভিয়া অঞ্চলের একটি ফ্ল্যাট ব্লক।
এনসিএর নির্দেশে গ্রান্ট থর্নটন নামের একটি প্রশাসনিক সংস্থা এখন সাইফুজ্জামান চৌধুরীর সম্পত্তি বিক্রির দায়িত্ব নিয়েছে। বিক্রির অর্থ দিয়ে ঋণদাতাদের পাওনা শোধ করা হবে। এর মধ্যে রয়েছে সিঙ্গাপুরভিত্তিক ডিবিএস ব্যাংক, ব্রিটিশ আরব কমার্শিয়াল ব্যাংক এবং বাংলাদেশের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)। এসব ব্যাংক তাঁর কাছ থেকে ৩৫০ মিলিয়ন ডলার আদায় করতে চায়।
সাইফুজ্জামান চৌধুরী সব অভিযোগ অস্বীকার করে বলেছেন, বৈধ অর্থে তিনি বিদেশি সম্পত্তি কিনেছেন। এখন তিনি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়রানির শিকার হচ্ছেন।
সাইফুজ্জামান চৌধুরী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। এর আগে তিনি বলেছিলেন, শেখ হাসিনা তাঁকে ‘ছেলের মতো’ দেখতেন।
টেলিগ্রাফ বলছে, শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী ও তাঁর পরিবারের সদস্যদের যুক্তরাজ্যে কেনা ফ্ল্যাট ও বাড়িগুলো নিয়ে এনসিএর করা বড় ধরনের তদন্তের অংশ হিসেবে সাইফুজ্জামানের এসব সম্পদ জব্দ করা হয়েছে।
এ ছাড়া শেখ হাসিনার বোনের মেয়ে ও ব্রিটিশ সরকারের সাবেক অর্থ প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধেও যুক্তরাজ্যে দুর্নীতির মামলা চলছে। অভিযোগ রয়েছে, তাঁর খালা (শেখ হাসিনা) যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, তখন সরকারের কাছ থেকে বেআইনিভাবে একটি জমি নিয়েছেন।
তবে টিউলিপ এ অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছেন, অভিযোগটি ‘সম্পূর্ণ অবাস্তব’।
গত জানুয়ারিতে বাংলাদেশে দুর্নীতি অভিযোগের জেরে ব্রিটিশ সরকারের মন্ত্রীত্ব থেকে পদত্যাগ করেন টিউলিপ সিদ্দিক।
টিউলিপ সাংবাদিকদের বলেন, ‘আমি এখনো জানি না আমার বিরুদ্ধে আসল অভিযোগ কী। মনে হচ্ছে, যেন আমি কোনো ‘কাফকার দুঃস্বপ্নে’ আটকা পড়েছি—যেখানে আমাকে বিচারের মুখোমুখি করা হচ্ছে কিন্তু অভিযোগ বা মামলার প্রকৃতি কিছুই জানানো হয়নি।’
এদিকে বাংলাদেশের দুইটি আদালত শেখ হাসিনা, টিউলিপ সিদ্দিকসহ ২৭ জনকে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করেছে। শেখ হাসিনা বর্তমানে ভারতে রয়েছেন।

ওমান ও পাকিস্তান সফর শেষে রাশিয়ার উদ্দেশে রওনা হয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনে টেকসই কাঠামোর লক্ষ্যে তিনি এই কূটনৈতিক সফর চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা।
১৪ ঘণ্টা আগে
বিদ্রোহী গোষ্ঠীর হামলায় মালির প্রতিরক্ষামন্ত্রী জেনারেল সাদিও কামারা নিহত হয়েছেন। রোববার (২৬ এপ্রিল) আল-জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, শনিবার দেশটির কাটি গ্যারিসন শহরে প্রতিরক্ষামন্ত্রীর বাসভবনে আল-কায়েদা সংশ্লিষ্ট জঙ্গিগোষ্ঠী এবং তুয়ারেগ বিদ্রোহীদের আত্মঘাতী হামলায় তাঁর মৃত্যু হয়।
১৭ ঘণ্টা আগে
ওমানের সুলতান হাইথাম বিন তারিকের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। রোববার (২৬ এপ্রিল) ওমানের রাজধানী মাস্কাটের আল বারাকা প্যালেসে এই বৈঠক হয়। বৈঠক শেষে আরাগচি আবার পাকিস্তানে আসবেন বলে জানা গেছে।
১৮ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস প্রতিনিধিদের সঙ্গে নৈশভোজ অনুষ্ঠানের বাইরে গুলির ঘটনায় ৩১ বছর বয়সী কোল টমাস অ্যালেন নামের এক ব্যক্তিকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তিনি ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস এলাকার টরেন্স শহরের বাসিন্দা বলে জানা গেছে।
২১ ঘণ্টা আগে