স্ট্রিম ডেস্ক

অবশেষে জানা গেল নেপালের জেন-জি বিক্ষোভের জেরে পদত্যাগ করা কে পি শর্মা অলির অবস্থান। জেন-জিদের উদ্দেশে লেখা এক চিঠিতে অলি জানিয়েছেন, তিনি এখন কাঠমান্ডু উপত্যকার উত্তরে অবস্থিত শিবপুরীতে সামরিক নিরাপত্তায় আছেন। চিঠিতে তিনি বিপথে যাওয়া রাজনীতির জন্য জেন-জিদের নিষ্পাপ চেহারা ব্যবহারের চেষ্টা চলছে বলে অভিযোগ করেন।
বুধবার (১০ সেপ্টেম্বর) সেতুপতি ও খবরহাবসহ স্থানীয় একাধিক সংবাদমাধ্যমে এই খবর প্রকাশ করেছে। চিঠিতে অলির ব্যক্তিগত শোক, সংগ্রাম এবং তাঁর শাসনব্যবস্থার প্রতিফলন উঠে এসেছে। চিঠিতে অলি আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত তরুণদের প্রতি শ্রদ্ধা জানান। এ প্রসঙ্গে তিনি নিজের সন্তান হারানোর অভিজ্ঞতার কথা বলে লিখেছেন, ‘রাষ্ট্রের আরোপিত দুঃসহ লড়াইয়ের কারণে আমার কোনো সন্তান নেই। কিন্তু বাবা হওয়ার আকাঙ্ক্ষা কখনও শেষ হয়নি।’
তিনি ১৯৯৪ সালে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতার কথা স্মরণ করে জানান, তিনি দায়িত্ব পালনকালে একটি গুলিও চালানো হয়নি। আজীবন তিনি শান্তির পক্ষে ছিলেন। তিনি অভিযোগ করেন, চলমান আন্দোলনের পেছনের শক্তিগুলো তরুণ বিক্ষোভকারীদের ব্যবহার করে ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালাচ্ছে।
তিনি লিখেন, গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় অফিসগুলিতে অগ্নিসংযোগ এবং ধ্বংসযজ্ঞ অপরিকল্পিত নয়। তরুণদের উদ্দেশে তিনি লিখেন, ‘বিপথে যাওয়া রাজনীতির জন্য তোমাদের নিষ্পাপ চেহারা ব্যবহারের চেষ্টা চলছে।’
চিঠিতে ভারতের সঙ্গে বিরোধপূর্ণ লিপুলেখ, কালাপানি ও লিম্পিয়াধুরায় নেপালের দাবিসহ জাতীয় ইস্যুগুলোতে তিনি নিজের দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। নাগরিকদের কথা বলার, চলাফেরার এবং প্রশ্ন করার অধিকার নিশ্চিত করা গণতান্ত্রিক শাসনব্যবস্থার সুরক্ষা দেওয়াই তার জীবনের লক্ষ্য বলে জানান।
উল্লেখ্য, গত সোমবার (৮ সেপ্টম্বর) নেপালে জেন-জি বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভের পর এখন পর্যন্ত ৩০ জনের প্রাণহানি হয়েছে। বিক্ষোভের দ্বিতীয় ও তৃতীয় দিন রাজধানী কাঠমান্ডুতে সহিংসতা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধদের একটা অংশ আগুন দিয়ে সরকারি ভবন, সরকারি সম্পত্তি এবং গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল অনেক নথি পুড়িয়ে দিয়েছে।

.png)

ভারতে কয়েক দশক ধরে চলা মাওবাদি বিদ্রোহ অনেকটাই নির্মূল করা হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে আন্দোলনটির আদর্শিক সমর্থকদের কাছ থেকে এখনো হুমকি রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
২ মিনিট আগে
ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৫ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৭ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৯ ঘণ্টা আগে