স্ট্রিম ডেস্ক

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ক্রমশ বিঘ্নিত হচ্ছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ থেকে অতিরিক্ত ডিজেল দেওয়ার অনুরোধ পেয়েছে ভারত। এখন সেই অনুরোধ বিবেচনা করছে দেশটি। তবে তার আগে নিজেদের চাহিদা এবং শোধনাগারের ক্ষমতা খতিয়ে দেখবে ভারত।
আজ বৃহস্পতিবার (১২ মার্চ) সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এমনটাই জানান। বাংলাদেশ ছাড়াও ভারতকে ডিজেল দেওয়ার অনুরোধ করেছে শ্রীলঙ্কা ও মালদ্বীপ।
জয়সওয়াল বলেন, ভারত পেট্রোলিয়াম পণ্যের একটি প্রধান রপ্তানিকারক, বিশেষত আমাদের প্রতিবেশী অঞ্চলে। আমরা বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সঙ্গে অংশীদারিত্বে জল, রেলপথ এবং ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে ডিজেল সরবরাহ করে আসছি। এই রপ্তানি অব্যাহত রয়েছে।
বাংলাদেশের অতিরিক্ত ডিজেল সরবরাহের অনুরোধের ব্যাপারে তিনি বলেন, বাংলাদেশে ডিজেল সরবরাহের আগে ভারতের নিজস্ব চাহিদা ও শোধনাগারের সক্ষমতা বিবেচনায় নেওয়া হবে। খবর এএনআইয়ের।
ভারতীয় সংবাদ সংস্থাটির এক প্রতিবেদনে বলা হয়, এর আগে গতকাল বুধবার (১১ মার্চ) ভারত সরকারের সূত্র জানিয়েছিল—দুই দেশের নিয়মিত জ্বালানি বাণিজ্যের অংশ হিসেবে ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে ডিজেল সরবরাহ হচ্ছে। আসামের নুমালিগড় রিফাইনারি লিমিটেড থেকে বাণিজ্যিক ভিত্তিতে এই সরবরাহ হচ্ছে এবং এটি দুই প্রতিবেশী দেশের মধ্যে নিয়মিত দ্বিপাক্ষিক জ্বালানি সহযোগিতার অংশ।
নুমালিগড় রিফাইনারি লিমিটেড ২০১৫ সাল থেকে বাংলাদেশে পেট্রোলিয়াম পণ্য সরবরাহ করে আসছে। ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইন হলো দুই দেশের মধ্যে প্রথম আন্তঃসীমান্ত জ্বালানি পাইপলাইন। এই পাইপলাইনে বার্ষিক ১০ লাখ মেট্রিক টন হাই-স্পিড ডিজেল পরিবহনের সক্ষমতা রয়েছে।
এএনআইয়ের খবরে বলা হয়, বিপিসির চেয়ারম্যান মুহাম্মদ রেজানুর রহমান জানিয়েছেন, গতকাল বুধবার (১১ মার্চ) ভারত থেকে বাংলাদেশে ৫ হাজার টন ডিজেল আমদানি করা হয়েছে। পার্বতীপুর সীমান্ত দিয়ে এই ডিজেল প্রবেশ করেছে।

জামালপুরের বকশীগঞ্জের কামালপুর সীমান্তের শূন্যরেখা থেকে বৃদ্ধ ষষ্টি চন্দ্র বর্মনকে স্থানীয় বকশীগঞ্জ থানায় নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ৭টার দিকে সীমান্তের ১০৮২ নম্বর পিলারের কাছ থেকে তাঁকে বাংলাদেশের ভেতর আনে বিজিবি।
১৭ মিনিট আগে
সবার কাছে অর্থনীতির সুফল পৌঁছানোর বিষয়টি মাথায় রেখে এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, একটি সমাজকল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার ভিত্তি স্থাপন করাই এই বাজেটের লক্ষ্য।
৪৩ মিনিট আগে
নোয়াখালীর সেনবাগে প্রকাশ্য স্থানে গাঁজা সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আরাফাত হোসেন ফাহিম (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।
৪ ঘণ্টা আগে
রাজধানীর মৌচাকে স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল হোসেনকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বুধবার (১০ জুন) রাতে লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
৫ ঘণ্টা আগে