স্ট্রিম প্রতিবেদক

মানবাধিকার কমিশন গঠনের উদ্যোগকে স্বাগত জানালেও এটি বাস্তবায়নে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ব্যক্তিগত ভূমিকার সবচেয়ে বড় পরীক্ষা হিসেবে দেখছেন বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ড. রেহমান সোবহান।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যারা আজ রাজনৈতিক কারণে অবৈধভাবে আটকে আছেন, তাঁদের ক্ষেত্রে আইনের শাসন প্রতিষ্ঠা করাই হবে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনের প্রথম ও প্রধান চ্যালেঞ্জ।’
আজ বুধবার (১১ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত ‘জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ ২০২৫: নতুন সংসদের কাছে প্রত্যাশা’ শীর্ষক সংলাপে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য।
রেহমান সোবহান বলেন, ‘মানবাধিকার রক্ষার ক্ষেত্রে কমিশনের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো স্বরাষ্ট্রমন্ত্রী এবং সংসদ সদস্যদের ভূমিকা।’
তিনি স্মরণ করিয়ে দেন, ইতিহাসের বিচারে রাষ্ট্র পরিচালনাকারীরাই অনেক সময় মানবাধিকারের প্রধান রক্ষক হিসেবে দায়িত্ব পালনের বদলে প্রধান লঙ্ঘনকারীর ভূমিকায় অবতীর্ণ হয়েছেন।
গত ১৭ বছরে সংলাপে উপস্থিত প্রায় সবাই কোনো না কোনোভাবে মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছেন উল্লেখ করে তিনি বলেন, ‘সে দৃষ্টিকোণ থেকে মানবাধিকার রক্ষা ও লঙ্ঘন প্রতিরোধে সবচেয়ে বেশি আগ্রহী হওয়ার কথা খোদ সালাহউদ্দিনেরই।’
দুঃখ প্রকাশ করে এই অর্থনীতিবিদ বলেন, ‘ইতিহাস দেখায় যে কোনো সরকার ক্ষমতায় থাকাকালে বিরোধীদের অধিকার লঙ্ঘন করে এবং পরবর্তীতে সেই বিরোধীরা ক্ষমতায় এসে একই কাজ করে। বর্তমানে অনেক মানুষ কেবল রাজনৈতিক পরিচয়ের কারণে কারাগারে আটক রয়েছেন, যা মানবাধিকার লঙ্ঘন এবং বিচারব্যবস্থার ব্যর্থতা হিসেবেই গণ্য হয়।’
এটি অন্তর্বর্তী সরকারেরও একটি ব্যর্থতা বলে তিনি মনে করেন, যাঁদের আইনের শাসন রক্ষায় অনেক বেশি প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার কথা ছিল।
সংলাপে তিনি সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করেন, তিনি কি মানবাধিকার কমিশনকে ক্ষমতায়িত করে কাজ করতে সহায়তা করবেন, নাকি আগের স্বরাষ্ট্রমন্ত্রীদের মতো এটিকে উপেক্ষা করবেন? তিনি বলেন, ‘কমিশন কতটা কার্যকরভাবে কাজ করতে পারবে, তা সম্পূর্ণ নির্ভর করবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন তার দায়িত্ব কীভাবে পালন করেন তার ওপর।’
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ ছাড়াও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট ফজলুর রহমান এমপি, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, মাহমুদুর রহমান মান্না, অ্যাডভোকেট হুমায়রা নূর, তাসলিমা আক্তার লিমা, খুশি কবির, জাকির হোসেন, অ্যাডভোকেট আহমেদ আযম খান এমপি, শামসুল হুদা, সারা হোসেন, সংসদ সদস্য নওশাদ, মাহবুব উদ্দিন খোকন এবং রুমিন ফারহানাসহ বিশিষ্ট ব্যক্তিরা।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর খাইয়ারা রাস্তার মাথা এলাকায় থেমে থাকা ট্রাকের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কায় দুজন নিহত হয়েছে। স্থানীয়সহ আহত হয়েছেন আরও আটজন। তাদের মধ্যে পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
২০ মিনিট আগে
বরিশাল নগরীর একটি বেসরকারি হাসপাতালে যুবদল নেতা মনির খানের (৩৮) মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসক ও হাসপাতাল কর্মীদের সঙ্গে স্বজনের সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন।
৯ ঘণ্টা আগে
নিজের চারটি গাড়ি ও চারজন চালক থাকার কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (১০ জুন) সংসদে জামায়াতে ইসলামীর সদস্য নজিবুর রহমানের বক্তব্যের প্রতিবাদে নিজের সম্পত্তির হিসাব জানাতে তিনি এই তথ্য দেন।
৯ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান এবং তাঁর ছেলে অয়ন ওসমানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান মানবতাবিরোধী অপরাধের মামলায় এক প্রত্যক্ষদর্শী সাক্ষ্য দিয়েছেন।
৯ ঘণ্টা আগে