জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

ও গণভোট

ক্লিক করুন

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৫ জন মারা গেলেও বেঁচে ছিল ছোট্ট কুকুর

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪: ৫১
ছবি: সংগৃহীত

দক্ষিণ পেরুতে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৫ জন নিহত হলেও অতি আশ্চর্যজনকভাবে বেঁচে গেছে সেখানে থাকা একটি ছোট কুকুর। এমনকি কুকুরটির শরীরে তেমন আঘাতও ছিল না। ক্যারামেল রঙের ছোট কুকুরটি একজন কর্নেলের পোষা প্রাণী ছিল বলে জানিয়েছে বিমান বাহিনী।

বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

গত রোববার বিধ্বস্ত হওয়া এমআই১৭ হেলিকপ্টারের মোচড়ানো ধ্বংসাবশেষের মধ্যে কুকুরটিকে খুঁজে পান উদ্ধারকর্মীরা। কুকুরটি তার ৫০ বছর বয়সী মালিক কর্নেল হাভিয়ের নোলের মরদেহের পাশে শুয়ে ছিল। নোলে তার স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে হেলিকপ্টারে ছিলেন।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, কুকুরটি স্বাভাবিক অবস্থায় ছিল, তবে সতর্কতার অংশ হিসেবে তাকে একটি পশু চিকিৎসা ক্লিনিকে নেওয়া হয়েছে।

রুশ নির্মিত ওই উড়োজাহাজটি আরেকুইপা অঞ্চলে বিধ্বস্ত হয়। নিহত ১৫ জনের মধ্যে সাতজন শিশু ছিল। হেলিকপ্টারটি সম্প্রতি ওই অঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্তদের উদ্ধারকাজে মোতায়েন করা হয়েছিল।

এটি পিস্কো শহর থেকে উড্ডয়ন করেছিল। উদ্ধারকারীরা সোমবার প্রায় ৩০০ কিলোমিটার (১৮৬ মাইল) দূরে প্রশান্ত মহাসাগর উপকূলের নিকটবর্তী ছালা ভিয়েজো নামের একটি শহরের কাছে হেলিকপ্টার ধ্বংসাবশেষের অবস্থান শনাক্ত করেন।

দুর্ঘটনার কারণ খুঁজতে বিমান বাহিনী তদন্ত শুরু করেছে।

বিষয়:

কুকুর
সর্বাধিক পঠিত

সম্পর্কিত