স্ট্রিম ডেস্ক

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে বহু ভবন ধসে পড়েছে এবং এশিয়াজুড়ে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৭টা ৪০ মিনিটের দিকে মিন্দানাও দ্বীপের উপকূলে ৭ দশমিক ৮ মাত্রার এই ভূমিকম্পটি আঘাত হানে।
ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস সোমবার সকালে জানিয়েছেন, অফিস অব সিভিল ডিফেন্স এবং ন্যাশনাল ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট কাউন্সিলসহ সব জরুরি সংস্থাকে সক্রিয় করা হয়েছে।
বিপজ্জনক সুনামি তরঙ্গের ঝুঁকি সম্পর্কে সরকারি নির্দেশনা মেনে চলার জন্য মার্কোস জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।
মার্কোস বলেন, ‘আক্রান্ত প্রদেশগুলোতে আমাদের নাগরিকদের অনুরোধ করছি, দয়া করে সুনামি সতর্কতা মেনে চলুন। এখনই উঁচু স্থানে চলে যান। অপেক্ষা করবেন না। পেছনে ফেলে যাওয়া যেকোনো কিছুর চেয়ে আপনার জীবন বেশি মূল্যবান।’
মার্কোস জানান, মিন্দানাওয়ের বেশ কয়েকটি প্রদেশে আজকের দিনের জন্য স্কুলগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার এর আগে জানিয়েছিল, ফিলিপাইনের উপকূলীয় অঞ্চলে ৩ মিটার (৯.৮ ফুট) পর্যন্ত উচ্চতার সুনামি তরঙ্গ আঘাত হানতে পারে এবং ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার কিছু অংশে ১ মিটার (৩.৩ ফুট) পর্যন্ত তরঙ্গ হওয়ার শঙ্কা রয়েছে।
ইউএস ন্যাশনাল সুনামি ওয়ার্নিং সেন্টার প্রথমে ভূমিকম্পের মাত্রা আনুমানিক ৮.২ বলে জানিয়েছিল। পরে তা কমিয়ে ৭ দশমিক ৮ মাত্রার বলে জানিয়েছে। সংস্থাটি জানিয়েছে, এই ভূমিকম্পে যুক্তরাষ্ট্রের উপকূলীয় অঞ্চলে কোনো হুমকির সম্ভাবনা নেই।
ইন্দোনেশিয়া, ফিলিপাইন এবং জাপানের কর্মকর্তারা সম্ভাব্য বিপজ্জনক ঢেউয়ের সতর্কতা জারি করেছেন এবং উপকূলীয় এলাকার নাগরিকদের নিরাপদ স্থানে যাওয়ার পরামর্শ দিয়েছেন।
ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি জানিয়েছে, সারঙ্গানি, দাভাও অক্সিডেন্টাল, তাউই-তাউই, সুলুসহ ৯টি প্রদেশের উপকূলীয় এলাকার বাসিন্দাদের অবিলম্বে উঁচু স্থানে বা আরও ভেতরের দিকে নিরাপদ স্থানে চলে যাওয়া উচিত।
ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি বলেছে, উল্লেখিত প্রদেশগুলোর পোতাশ্রয়, মোহনা বা অগভীর উপকূলীয় পানিতে থাকা নৌকার মালিকদের উচিত তাদের নৌকাগুলো নিরাপদ করা এবং ওয়াটারফ্রন্ট (জলের কিনারা) থেকে দূরে সরিয়ে নেওয়া। আর যেসব নৌকা মধ্যে সমুদ্রে রয়েছে, তাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সমুদ্রে অবস্থান করা উচিত।

.png)

পশ্চিম তীরে দুটি মসজিদে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে। রোববার (২৬ জুলাই) তুলকারেমের দক্ষিণে কুর গ্রাম এবং নাবলুসের দক্ষিণে কুসরা শহরে এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
ভারতে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে তরুণদের আন্দোলনে চ্যালেঞ্জে পড়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ‘ককরোচ জনতা পার্টির’ (সিজেপি) কয়েক দিনের আন্দোলনে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগে বাধ্য হয়েছেন।
১ ঘণ্টা আগে
যুদ্ধ পরিস্থিতি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয় কীভাবে তুলে ধরা হবে, তা নিয়ে ইরান সরকার ও রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির সঙ্গে বিরোধ দেখা দিয়েছে। শুক্রবার (২৫ জুলাই) সরকারি তথ্য পরিষদ আইআরআইবির বিরুদ্ধে ‘সেন্সরশিপের’ অভিযোগ তোলে।
৬ ঘণ্টা আগে
ইরানে টানা ১৫ রাতে হামলা চালানোর পর থেমেছে যুক্তরাষ্ট্র। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষ্য ছিল, ‘সন্তুষ্ট’ না হওয়া পর্যন্ত হামলা চালিয়ে যাওয়ার। এখন হঠাৎ হামলা বন্ধের পর কারণ নিয়ে শুরু হয়েছে আলোচনা।
৬ ঘণ্টা আগে